• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

না.গঞ্জ ডিসি অফিসের মৃত কর্মচারী ও দুই ম্যাজিস্ট্রেট করোনা পজিটিভ

Saturday, 18 April 2020, 11:55 pm
না.গঞ্জ ডিসি অফিসের মৃত কর্মচারী ও দুই ম্যাজিস্ট্রেট করোনা পজিটিভ
109
SHARES
352
VIEWS
Share on FacebookShare on Twitter

গত বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ত্রাণ শাখার মারা যাওয়া কর্মচারী মঞ্জুর হোসেন (৫৭)  করোনা পজিটিভ বলে জানিয়েছে তাঁর পরিবার।

শনিবার ১৮ এপ্রিল  রাতে মৃত ওই ব্যক্তির স্ত্রী গণমাধ্যমকে  বিষয়টি নিশ্চিত করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শামীম বেপারী স্বাক্ষরিত শোকবার্তায় জানানো হয়, বৃহস্পতিবার সকাল নয়টায় সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ হসপিটাল লিমিটেড থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

ওই ব্যক্তির স্ত্রী বলেন, তাঁর স্বামীর মঞ্জুর হোসেন  করোনার কোনো উপসর্গ ছিল না। তাঁর আগে ওপেন হার্ট সার্জারি হয়েছিল। কিছুদিন ধরে করোনা পরিস্থিতির কারণে তাঁর কাজের অনেক চাপ যাচ্ছিল। তাই নিয়মিত ওষুধ খেতে পারেননি। বাড়িতে এলেই বলতেন শরীরটা দুর্বল লাগছে। গত বুধবার রাতে তাঁর পেটে গ্যাস চাপ দেয়। গ্যাসের ওষুধ খেলেও কমেনি। একপর্যায়ে তিনি দুবার পাতলা পায়খানা করেন।

বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার বাড়ি থেকে তাঁকে সাইনবোর্ড প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ হসপিটাল লিমিটেডে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর স্বামীর সোয়াবের নমুনা করোনা পরীক্ষার জন্য রেখে দেয়। লাশ রাজধানীর খিলগাঁওয়ে দাফন করা হয়।।

গতকাল শুক্রবার রাতে তিনি মুঠোফোনে এসএমএস পান তাঁর স্বামীর করোনা পজিটিভ এসেছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে জেলা সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ বলেন, ‘ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষা করা হলে সেই রিপোর্ট আমরা জানতে পারব না।’

বুধবার ১৫ এপ্রিল নারায়ণগঞ্জে করোনা দুর্যোগে সরকারে নির্দেশনা বাস্তবায়ন , ঘরে ঘরে খাদ্য পৌছে দেওয়া, বাজার মনিটরিং , জনগণকে সচেতন, করোনা আক্রান্ত রোগীর বাড়ীর লকডাউন করা সহ যাবতীয় কাজ নারায়ণগঞ্জ প্রশাসন নিষ্ঠার সঙ্গে পালন করছেন। আর করোনা পরিস্থিতি মোকাবেলায় দায়িত্ব পালন করতে গিয়ে অদৃশ্য দানব করোনায় ভাইরাসে আক্রান্ত হয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের দুই জন নির্বাহী ম্যাজিস্ট্রেট । তারা হলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (জেলা ই- সেবা কেন্দ্র) তানিয়া তাবাসসুম, সহকারী কমিশনার (গোপনীয় শাখা, সাধারণ শাখা, ব্যবসা বানিজ্য শাখা, লাইব্রেরী শাখা) আব্দুল মতিন খান। তারা দুইজন অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে তানিয়া তাবাসসুমের স্বামী ও তার পরিবারের আরো একজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার বাসা ঢাকার বাসাবো এলাকায় । সেখানে তিনি কোয়ারেন্টাইনে রয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগের একাধিক কর্মকর্তা তাঁদের করোনা পজিটিভের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে জেলা প্রশাসক জসিম উদ্দিন গণমাধ্যম কে জানান, মারা যাওয়া ওই ব্যক্তির সঙ্গে যাঁরা ছিলেন, তাঁদের কোয়ারেন্টিনে আনতে হবে। তিনি বলেন, ‘যাঁদের করোনা ধরা পড়ছে, তাঁদের অনেক মানুষ ঘৃণা করতে শুরু করেছে। মনে করা হচ্ছে তিনি অনেক বড় অপরাধ করে ফেলছিলেন। অথচ আমাদের ওই মানুষগুলোকে আলাদা রেখে সাপোর্ট দিতে হবে। তাহলেই তাঁরা সুস্থ হয়ে উঠবেন।’ নির্বাহী ম্যাজিস্ট্রেটের করোনা পজিটিভ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ও আগে থেকে অসুস্থ ছিল। তাকে ঢাকায় নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। যেহেতু আমি অনেক দিন যাবৎ অফিসে যাই না, তাই বিষয়টি সঠিক বলতে পারছি না।’

Previous Post

না.গঞ্জে করোনা ওয়ার্ড প্রস্তুত করলো গণপূর্ত, ল্যাব স্থাপন ১৪ দিনে

Next Post

না.গঞ্জে হতদরিদ্রদের বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন সেনাবাহিনী

Related Posts

কারচুপির অভিযোগে নারায়ণগঞ্জ-২ ও ৩ আসন নিয়ে আইনি লড়াই
Lead 1

কারচুপির অভিযোগে নারায়ণগঞ্জ-২ ও ৩ আসন নিয়ে আইনি লড়াই

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….
Lead 1

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত
Lead 1

আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত

Next Post
না.গঞ্জে হতদরিদ্রদের বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন সেনাবাহিনী

না.গঞ্জে হতদরিদ্রদের বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন সেনাবাহিনী

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • কারচুপির অভিযোগে নারায়ণগঞ্জ-২ ও ৩ আসন নিয়ে আইনি লড়াই 03 Mar, 2026
  • চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি ! 03 Mar, 2026
  • ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে 02 Mar, 2026
  • ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর…. 02 Mar, 2026
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য