• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

পায়ে ধরে ক্ষমা চেয়ে জামিন নিলেন বাবু পুত্র রিয়েন

Thursday, 31 October 2019, 3:05 pm
পায়ে ধরে ক্ষমা চেয়ে জামিন নিলেন বাবু পুত্র রিয়েন
82
SHARES
265
VIEWS
Share on FacebookShare on Twitter

প্রকাশ্য আদালতে বাদীর পায়ে ধরে ক্ষমা চেয়ে এবার জামিন নিয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বিতর্কিত কাউন্সিলর আবদুল করিম বাবুর পুত্র এম আর কে রিয়েন । যিনি এর আগে সামাজিক যোগায়োগ মাধ্যমে মামলার বাদী এডভোকেট মাহবুবুর রহমান মাসুমকে নারায়ণগঞ্জ থেকে বিতারিত করার হুমকিও দিয়েছিলো ।

নারায়ণগঞ্জ নিউজ আপডেট :

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে জেলা ও দায়রা জন আনিসুর রহমান এই জামিন প্রদান করেন।

এর আগে আদালতে মামলার বাদী নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান মাসুমকে আদালতের বিচারক বলেন, শর্ত সাপেক্ষে তাকে জামিন দেওয়া যেতে পারে যদি আপনার আপত্তি না থাকে। তবে, আপনার জিম্মায় তার জামিন হবে। পুনরায় যদি এ ধরণের কোনো আচরণ সে করে এবং আপনি যদি এর বিরোধীতা বা কোনো ধরণের অভিযোগ করেন তাহলে সাথে সাথে তার জামিন বাতিল করা হবে।

মাহবুবর রহমান মাসুম এর সত্যতা নিশ্চিত করে বলেন, আমি আইনের আশ্রয় নিয়েছি। মামলার বাদী আমি। স্বাভাবিক ভাবে জামিনের বিরুদ্ধে ছিলাম আমি। কিন্তু এজলাস থেকে বেরিয়ে আসামীকে আদালতের অন্যান্য আইনজীবীরা প্রকাশ্যে আমার পা ধরে ক্ষমা চাইয়েছেন। আমাদের জজ সাহেবও এ ব্যাপারে অনুরোধ করেন এবং আমার জিম্মায় তার জামিন দেন।

তিনি আরও বলেন, আমি একজন আইনজীবী। যখন আরও অন্যান্য আইনজীবীরা এসে অনুরোধ করলেন এবং সম্মানিত জজ সাহেবও যখন বিষয়টি বললেন তখন আমাকে তা মেনে নিতে হয়েছে স্বাভাবিক ভাবেই। তবে, এ বিষয়টি নজিরবিহীন যা ইতোপূর্বে ঘটেনি।

প্রসঙ্গত, ১৫ অক্টোবর মঙ্গলবার নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম সদর মডেল থানায় আইসিটি অ্যাক্টে কাউন্সিলর বাবুর ছেলে এম আর কে রিয়েনের বিরুদ্ধে আইসিটি অ্যাক্টে মামলা দায়ের করেন। এরপরই এদিন রাত সাড়ে ৯ টার দিকে পুলিশ পাইক পাড়ায় বাবুর বাড়িতে অভিযান চালিয়ে তার ছেলে রিয়েনকে গ্রেফতার করেন।

১৪ অক্টোবর রিয়েন তার ফেসবুকের ‘মাই ডে স্টোরী’তে নারায়ণগঞ্জ প্রেসক্লাব সভাপতি অ্যাড. মাহবুবুর রহমান মাসুমকে ‘রাজাকার পুত্র’ বলার পাশাপাশি জনতা ব্যাঙ্কের টাকা আত্মসাৎকারী হিসেবেও উল্লেখ করে একটি পোস্ট দেন।

শুধু তাই নয়, সে নারায়ণগঞ্জ থেকে অ্যাড. মাসুমকে তাড়ানোরও হুমকি দিয়েছেন সেই লেখাতে। পাশাপাশি অশ্রাব্য ভাষায় গালাগালও করেছেন।

রিয়েন লিখেছেন, ‘সভাপতি এড মাসুম তুই রাজাকারের সন্তান তুই জনতা ব্যাংকের কোটি কোটি টাকা মারসোত বাংলা সিমেন্ট নামে। তোর মতো বাটপার প্রেসক্লাবের সভাপতি কেমনে হয়। আমরা কিন্তু নারায়ণগঞ্জ এর সন্তান তোদের মত দালালদের নারায়ণগঞ্জ ছাড়া করা উচিত।

তিনি আরও লিখেন, তোদের মত লোকেরা আমাদের সুন্দর নারায়ণগঞ্জকে নষ্ট করতেছস। একজন জনপ্রিয় কাউন্সিল আব্দুল করিম বাবু এর নামে কথা বলার আগে ভাবা উচিত ছিলো সে যদি রাস্তায় নামে ৫০ হাজার লোক সাথে নিয়ে নামবে। পালানোর সুযোগ পাবি না। আমাদের শক্তি আমাদের সৎ সাহস।

এর আগে রোববার নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় অ্যাড. মাহবুবুর রহমান মাসুম বক্তব্যকালে প্রশ্ন তুলে বলেছিলেন, আমরা দেখেছি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সবসময়ই ডিসি সাহেবরাই সভাপতি হতেন । কিন্তু কোনো এক অদৃশ্য সূতার টানে কাউন্সিলর আব্দুল করিম বাবু যাকে ডিস বাবু হিসেবে মানুষ চিনে সে সভাপতি হয়ে আছে । তার মতো একজন অপরাধী কীভাবে সে স্কুলের সভাপতি হয় ?

Previous Post

নারায়ণগঞ্জে ট্রেন থামিয়ে ব্যবসায়ীদের উচ্ছেদ ঠেকানোর চেষ্টা

Next Post

উচ্ছেদের নামে রেলওয়ের এ কোন তামাশা !

Related Posts

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে
Lead 5

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….
Lead 1

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

Next Post
উচ্ছেদের নামে রেলওয়ের এ কোন তামাশা !

উচ্ছেদের নামে রেলওয়ের এ কোন তামাশা !

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে 02 Mar, 2026
  • ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর…. 02 Mar, 2026
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য