• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

পেঁয়াজে আবারও অস্থিরতা ! নানা অজুহাত

Sunday, 5 January 2020, 12:28 am
পেঁয়াজে আবারও অস্থিরতা ! নানা অজুহাত
13
SHARES
41
VIEWS
Share on FacebookShare on Twitter

আবারও অস্থিরতা দেখা দিয়েছে পেঁয়াজের বাজারে। নতুন পেঁয়াজ ওঠার পর গত ২ সপ্তাহে দাম কিছুটা কমেছিল কিন্তু নতুন বছরের শুরুতেই আবারও অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করেছে মসলা জাতীয় এই পণ্যটির দাম। গত ৩ দিনেই কেজিপ্রতি দাম বেড়েছে ৪০-৬০ টাকা।

শনিবার নারায়ণগঞ্জের কালীর বাজার, দিগু বাবুর বাগান, বউ বাজার ও ফতুল্লা বাজার সহ কয়েকটি বাজার ঘুরে এবং ব্যবসায়ীদের সাথে কথা বলে দাম বাড়ার এই তথ্য পাওয়া যায়।

দিগুবাবুর বাজারে শনিবার বিকেলে দেশি প্রতিকেজি পেঁয়াজ খুচরা পর্যায়ে ১৮০ টাকা বিক্রি হতে দেখা গেছে। তবে মহল্লার বাজারে এই দাম আরো বেশি। সদর উপজেলার দেওভোগ ও কাশিপুর বাংলা বাজারে ১৯০ থেকে ২১০ টাকায় পেঁয়াজের কেজি বিক্রি হয়েছে। এদিন সকালের চেয়ে বিকেলে দাম ১০ টাকা বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা।

ব্যবসায়ীরা বলছেন, অপরিণত পেঁয়াজ তুলে বিক্রি করার কারণে সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। এছাড়া বিভিন্ন জাগায় কয়েকদিন ধরে থেমে থেমে বৃষ্টি ও তীব্র শীতের কারণে চাষীরা পেঁয়াজ তুলতে পারছে না। এসব কারণে দাম বাড়ছে। এই দাম আরো বাড়বে বলে ইঙ্গিত দেন তারা।

শহরের মন্ডলপাড়া থেকে বাড়ির  জন্য দিগুবাবুর বাজারে পেঁয়াজ কিনতে এসেছেন আলমগীর হোসেন । তিনি নারায়ণগঞ্জ নিউজ আপডেট কে বলেন, আজ সকালে থেকে ২১০ টাকা দরে পেঁয়াজ কিনেছি। কিন্তু কালীর বাজারে একটু কমে পেয়েছি। এখান থেকে এক পাল্লা (৫ কেজি) কিনেছি ৯০০ টাকা দিয়ে। অর্থাৎ প্রতিকেজির দাম পড়ছে ১৮০ টাকা। তিনি ব্যবসায়ীদের এমন মূল্যবৃদ্ধির কারন কে খোড়া যুক্তি বা অজুহাত বলেও মন্তব্য করেছেন

এই ক্রেতা বলেন, বড় শঙ্কা হচ্ছে, পেঁয়াজ আবার কত দামে ওঠে যায়! তবে সরকারের পরিকল্পনার অভাবেই সাধারণ মানুষের পকেট কাটা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

সরবরাহের ঘাটতি কথা উল্লেখ করে দিগু বাবুর বাজারের আড়তের একজন বিক্রেতা বলেন, গত শুক্র-শনিবার ১১০  থেকে ১২০ টাকায় কেজি বিক্রি করেছি। কিন্তু এখন ১৮০ টাকায় বিক্রি করতে হয়। এক সপ্তাহে ৫০-৬০ টাকা দাম বেড়েছে।

কেন হুট করে আবার দাম বাড়ছে জানতে চাইলে কয়েকজন ব্যবসায়ী বলেন, এখনো বাজারে দেশি আসল পেঁয়াজ আসেনি। এখন যেগুলো আসছে সেগুলো মুড়ি কাটা পেঁয়াজ। তবে এর পরিমাণ কমে আসছে। কারণ দাম বেশি থাকার কারণে কৃষকেরা অপরিণত পেঁয়াজ বাজারে বিক্রি করে ফেলেছে। নির্দিষ্ট সময়ের আগেই বিক্রি করেছে এসব পেঁয়াজ। এ কারণে পেঁয়াজের পরিমাণ কমে গেছে।

পেঁয়াজের দাম নিয়ে তিনি আরো জানান, কয়েক দিন ধরে দেশের বিভিন্ন জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এছাড়া তীব্র শীতও পড়ছে। এ কারণে ক্ষেত থেকে পেঁয়াজ উঠাতে পারছেন না কৃষক। ফলে সরবরাহ কমে গেছে। এ কারণেই দাম বাড়ছে।

বিক্রেতাদের কয়েকজন আর  বলেন, গতকাল শুক্রবার সকালে ১৪০ টাকায় বিক্রি করছি। বিকেলে দাম বেড়ে যাওয়ায় ১৫০ টাকা বিক্রি করেছি। কিন্তু আজ শনিবারে দাম আরো বাড়লো। এখন ১৭০ টাকায় বিক্রি করছি। তবে এটি পাইকারি দাম। এখানে খুচরা বিক্রি হয় না।

তিনি বলেন, দাম আরো বাড়বে। কারণ আগের তুলনায় বাজারে পেঁয়াজের সরবরাহ কমে গেছে । তবে বাজারে আমদানি করা পেঁয়াজের পরিমাণ বেশি দেখা যায়নি । অল্পসংখ্যক বিক্রেতার কাছে চায়না ও তুরস্কের পেঁয়াজ দেখা গেছে। এরমধ্যে চায়না পেঁয়াজ ৬০ টাকা আর তুরস্কের পেঁয়াজ ১৫০ থেকে ১৬০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

Previous Post

ফতুল্লায় পিস্তল, ওয়াকিটকি ও সিগনাল লাইটসহ ভুয়া পুলিশ গ্রেফতার

Next Post

ক্লুলেস মার্ডারের চার ঘাতকের ১৬৪ ধারায় স্বীকারোক্তি

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post
ক্লুলেস মার্ডারের চার ঘাতকের ১৬৪ ধারায় স্বীকারোক্তি

ক্লুলেস মার্ডারের চার ঘাতকের ১৬৪ ধারায় স্বীকারোক্তি

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য