• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

প্রভাব বিস্তারে ডিসি-এসপির-নানকের বৈঠক : তৈমুরের অভিযোগ

Friday, 14 January 2022, 10:58 am
প্রভাব বিস্তারে ডিসি-এসপির-নানকের বৈঠক :  তৈমুরের অভিযোগ
11
SHARES
36
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারের (এসপি) সঙ্গে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে একটি দল বৈঠক করেছে। এ বৈঠককে ঘিরে আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ তুলেছেন স্বতন্ত্র মেয়রপ্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা তৈমুর আলম খন্দকার।

শুক্রবার (১৪ জানুয়ারী ) সকালে বিএনপি থেকে অব্যাহতিপ্রাপ্ত  তৈমূর েআলম খন্দকার তার নিজ বাসভবনে  উল্লেখিত অভিযোগসহ নানাভাবে সরকারী দলের নেতাদের আচরণ নিয়ে অসংখ্য অভিযোগ তুলেন । তৈমূর আলম খন্দকার তার বক্তব্যে শামীম ওসমানপন্থী ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ও তাদের (ছাত্রলীগ নেতাদের) বাড়িতে পুলিশী হামলার নিন্দাও জ্ঞাপন করেন।

তৈমূর আলম খন্দকার সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ে রাত পৌনে সাতটা থেকে পৌনে আটটা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী ওই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে নারায়ণগঞ্জের ডিসি মোস্তাইন বিল্লাহ্ ও এসপি জায়েদুল আলম ছাড়াও আওয়ামী লীগের অপর প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম উপস্থিত ছিলেন। জাহাঙ্গীর কবির নানক নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মেয়রপ্রার্থী সেলিনা হায়াৎ আইভীর নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী। গত রোববার সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের এক কর্মিসভায় তৈমুর আলম খন্দকারকে উদ্দেশ করে তিনি বলেন, ‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘণ্টার মধ্যে। এমন ঘটনার পর একের পর এক পুলিশী হামলা মামরা দেয়া হচ্ছে ।

তিনি বলেন,  ওই ঘোষণার দুদিন পর সিদ্ধিরগঞ্জের বাড়ি থেকে গ্রেপ্তার হন জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম। ওই সময় তৈমুর অভিযোগ করেন, নানক সাহেব ঘুঘু দেখানোর ঘোষণা দেওয়ার পর থেকে তিনি ঘুঘু ও ঘুঘুর ফাঁদ দেখা শুরু করেছেন।

তৈমুর আলম খন্দকার সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, ‘নারায়ণগঞ্জের ভোটার না, তাঁরা ঢাকার মেহমান। তাঁরা মেহমানদারি করতে এসে নির্বাচনকে প্রভাবিত করছেন। তাঁরা প্রশাসনের ওপর প্রভাব বিস্তার করে ঘুঘুর ফাঁদ দেখাচ্ছেন। প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করে নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে পুলিশ পাঠাচ্ছেন। তাঁদেরকে গ্রেপ্তার ও হয়রানি করা হচ্ছে। এটা আচরণবিধির লঙ্ঘন। তাঁরা আচরণবিধি লঙ্ঘন করে সমাবেশ করছেন। কিন্তু নির্বাচন কমিশন তাঁদের ব্যাপারে অন্ধ।’

এমন অভিযোগের বিষয়ে জানতে যোগাযোগ করা হলে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ্ বলেন, ‘আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নানক সাহেবসহ তিনজন এসেছিলেন। তাঁরা ঝুঁকিপূর্ণ কয়েকটি ওয়ার্ড ও সুষ্ঠু নির্বাচনে বেশি করে ম্যাজিস্ট্রেট, বিজিবি ও র‌্যাব মোতায়েনের কথা বলেছেন। তাঁদের ভাষ্য, সুষ্ঠু ভোট হলে তাঁদের প্রার্থী জয়ী হবেন। এ কারণে সুষ্ঠু ভোট গ্রহণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।’

তৈমূর আলমের এমন অভিযোগের বিষয়ে জেলা পুলিশ সুপার জায়েদুল আলম জানান, অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীরা যাতে নির্বাচনে প্রভাব বিস্তার করতে না পারে সে জন্য অভিযান জোরদার করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বাধীন দল। তাঁদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

বিস্তারিত আসছে ………………………

Previous Post

আতংকের জনপদ কাঞ্চনে সংঘর্ষ : পরিস্থিতি থমথমে

Next Post

নার্সরা বদলীতে ঘুষ কমপক্ষে ২ লাখ টাকা

Related Posts

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে
Lead 5

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….
Lead 1

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

Next Post
নার্সরা বদলীতে ঘুষ কমপক্ষে ২ লাখ টাকা

নার্সরা বদলীতে ঘুষ কমপক্ষে ২ লাখ টাকা

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি ! 03 Mar, 2026
  • ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে 02 Mar, 2026
  • ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর…. 02 Mar, 2026
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য