• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ফতুল্লার শরীফ হত্যায় দুই খুনির স্বীকারোক্তি, মাষ্টারমাইন্ডারদের রক্ষা !

Saturday, 4 April 2020, 8:29 pm
ফতুল্লার শরীফ হত্যায় দুই খুনির স্বীকারোক্তি, মাষ্টারমাইন্ডারদের রক্ষা !
509
SHARES
1.6k
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জ নিউজ আপডেট :

ক্রাইমজোনখ্যত ফতুল্লার কাশিপুর ভোলাইল এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে ব্যবসায়ী শরীফকে পরিকল্পিত হত্যার ঘটনায় মাষ্টারমাইন্ডার মেম্বার শামীম, হারুন, দরবেশ ও জামানের নিয়ন্ত্রিত দূর্ধর্ষ সন্ত্রাসী গ্রেফতারকৃত  শাজাহান মিয়ার ছেলে ইসমাইল এবং খলিল মিয়ার ছেলে রাসেল হত্যাকান্ডের ঘটনায় নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কাউসার আলমের খাস কামড়ায় পৃথকভাবে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

এমন স্বীকারোক্তির বিষয়টি মামলার তদন্ত কর্মকর্তা ফতুল্লাথানার ইন্সপেক্টর তদন্ত সাহাদাত হোসেন ও নারায়ণগঞ্জ কোর্ট ইন্সপেক্টর মোঃ আসাদুজ্জামান পিপিএম নিশ্চিত করেছেন ।

শনিবার ৪ এপ্রিল বিকেল ৪ টা থেকে রাত সাড়ে সাতটা পর্যন্ত বিজ্ঞ বিচারক কাউসার আলম ব্যবসায়ী শরীফ হত্যাকান্ডের স্বীকারোক্তির সকল তথ্য লিপিবদ্ধ করে অন্যান্য আসামীদের সাাথে ইসমাইল ও রাসেলকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এ সময় আদালত চত্তরে গ্রেফতারকৃত আসামীদের স্বজনরা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, এই খুনের নেপথ্যের নায়ক যারা তাদের তারা এখনো বীরের বেশে চলাফেরা করছে আর ছিচকে সন্ত্রাসীদের দিয়ে নানা নাটক মঞ্চস্থ্য করেছে পুলিশ । পুলিশের শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা এই হত্যাকান্ডের মাষ্টারমাইন্ডারদের রক্ষা করার মিশন সম্পন্ন করতে আদাজল খেয়ে মাঠে নেমেছে । এ সময় গ্রেফতারকৃতদের কয়েকজন স্বজন ক্ষোভ প্রকাশ করে শরীফ  হত্যাকান্ডের নেপথ্যের মাষ্টারমাইন্ডার নানা কেলেংকারীর হোতা শাসক দলের কয়েকজন নেতাদের বিরুদ্ধে নানা কুকর্মের অসংখ্য ফিরিস্তি তুলে ধরেন । যার কিছু অংশের রেকর্ড সংরক্ষনে রয়েছে ।

এর আগে সদর উপজেলার দেওভোগ আদর্শনগর এলাকায় ব্যবসায়ী শরীফকে কুপিয়ে হত্যার ঘটনায় এজাহারনামীয় আসামি ইসমাইল হোসেনসহ নয়জনকে গ্রেফতার করেছে ফতুল্লা থানা পুলিশ।

শুক্রবার (৩ এপ্রিল) রাতে শহরের বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেন ফতুল্লা মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহাদাত হোসেন। শনিবার দুপুরে আটক ওই নয়জনকে আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হচ্ছে, পশ্চিম দেওভোগ রঙ্গিলা রোড এলাকার নূর মসজিদ সংলগ্ন শাজাহান মিয়ার ছেলে ইসমাইল (২০), একই এলাকার ইসমাইল হোসেনের বাড়াটিয়া শাজাহানের ছেলে রাসেল (২০), মুন্নার বাড়ির নিচতলার ভাড়াটিয়া নুর ইসলামের ছেলে ওসমান ওরফে জীবন (১৯), বাড়ৈভোগ মসজিদ সংলগ্ন সূর্য বেগমের ভাড়াটিয়া আতাউরের ছেলে সোহাগ (২০), দেওভোগ নূর মসজিদ সংলগ্ন আব্দুস সাত্তারের ছেলে রকি (১৮), একই এলাকার জালাল মোল্লার ভাড়াটিয়া খলিল মিয়ার ছেলে রাসেল (১৯), বাহ উদ্দিন মিয়ার ভাড়াটিয়া মুকুল মন্ডলের ছেলে মেহেদী হাসান (২২), ৬২নং আদর্শনগর এলাকার শাহাবুদ্দিনের ছেলে মিলন হোসেন (২৮) এবং ময়না কমিশনারের ভাড়াটিয়া তারা মিয়ার ছেলে কমল মিয়া (১৮)।

গত ১ এপ্রিল সকাল ১১টায় নিজ বাড়ির সামনেই কুপিয়ে হত্যা করা হয় শরীফ মাতবর নামে এক যুবককে। সে ওই এলাকায় আলাল মাতবরের ছেলে। বৃষ্টি ইলেকট্রনিক্স ও ফার্নিচার নামে একটি দোকান ছিল তার। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলাটির তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার (তদন্ত) পরিদর্শক শাহাদাত হোসেন বলেন, এজাহারনামীয় ইসমাইল হোসেনকে প্রথমে গ্রেফতার করা হয়। এছাড়াও ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত সিসি টিভির ফুটেজ পর্যালোচনা করে হত্যায় জড়িত থাকা আরও আট সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। তাদেরকে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে ।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃতরা হত্যায় নিজেদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। একই সঙ্গে আরও কারা কারা জড়িত রয়েছে সেসব নামও জানিয়েছে । তদন্তের স্বার্থে সেসব নাম প্রকাশ করা যাচ্ছে না। এজাহার নামীয় অন্যান্য আসামীসহ স্বীকারোক্তিতে পাওয়া হত্যায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। শিগগিরই তাদেরকে গ্রেফতার করা সম্ভব হবে।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের ইন্সপেক্টর মোঃ আসাদুজ্জমান পিপিএম বলেন, ফতুল্লা থানার ব্যবসাযী শরীফ হত্যা মামরায় দুইজন স্বীকারোক্তি প্রদানের পর তাদেরসহ মোট ৯ জনকে আদালতের আদেশ কারাগারের পাঠানো হয়েছে ।

Previous Post

আড়াইহাজারে ত্রাণ নিয়ে বাড়ী ফেরা হলোনা আসমার

Next Post

করোনায় ফতুল্লার সাঈদ মাদবরের মৃত্যু, পরিবার লকডাউনে

Related Posts

চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি !
Lead 4

চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি !

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে
Lead 5

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….
Lead 1

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

Next Post
করোনায় ফতুল্লার সাঈদ মাদবরের মৃত্যু, পরিবার লকডাউনে

করোনায় ফতুল্লার সাঈদ মাদবরের মৃত্যু, পরিবার লকডাউনে

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি ! 03 Mar, 2026
  • ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে 02 Mar, 2026
  • ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর…. 02 Mar, 2026
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য