• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ফতুল্লায় প্রভাবশালী মোস্তফা কামালের বাড়িতে টর্চারসেল !

Saturday, 19 October 2019, 9:59 pm
ফতুল্লায় প্রভাবশালী মোস্তফা কামালের বাড়িতে টর্চারসেল !
61
SHARES
196
VIEWS
Share on FacebookShare on Twitter

মোস্তফা কামালের বাড়িতে টর্চার সেল, রাতভর নির্যাতন
# অভিযুক্ত বড় ভাইয়ের ছেলে, আমার কিছু না: মোস্তফা কামাল
# মিমাংসার দায়িত্ব নিয়েছে, বিচার না পেলে ব্যবস্থা: ওসি

নারায়ণগঞ্জ নিউজ আপডেট  :

অপহরণের পর রুবেল নামের এক দিনমজুরকে আটকে রাখা হয় ফতুল্লার নব্য আওয়ামী লীগ নেতা মোস্তফা কামালের বাড়িতে। দাবি করা হয় ৩০ হাজার টাকা। দিতে না পারায় করা হয় উলঙ্গ, খাওয়ানো হয় মাদক। এরপর হাত পা বেধেঁ রাতভর চলে অমানবিক নির্যাতন। দেওয়া হয় ১০ তলা ভবন থেকে ফেলে হত্যার হুমকিও।

শুক্রবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় ফতুল্লা থানায় এসে এ ভাবেই স্বামীকে নির্যাতনের বর্ননা কান্নাজড়িত কন্ঠে দিচ্ছিলেন স্ত্রী মোসা. ফারজানা বেগম।

এ ঘটনায় রাতে অভিযোগ দায়ের করা হয়েছে। প্রধান আসামী করা হয় মোস্তফা কামালের বড় ভাই আবুল হোসেনের ছেলে মো. রুবেল (৩৫)কে। এছাড়াও আসামী করা হয় সাইফুল (৪০) ও সাব্বিরসহ অজ্ঞাত আরো ৮ থেকে ১০ জনকে।

স্বামী রুবেলের বরাত দিয়ে মোসা. ফারজানা বেগম জানান, মোস্তফা কামালের বড় ভাই আবুল হোসেনের ছেলে মো. রুবেল আমার দেবর সুমনের ভায়রা। প্রায় ৫ মাস পূর্বে দেবরের স্ত্রীর চিকিৎসার কাজে নিযুক্ত রুবেলের কাছ থেকে ৩০ হাজার টাকা ধার নেন। কিন্তু সময় মত পরিশোধ না করে গ্রামের বাড়ি চলে যায়। এ ঘটনায় সুমনের কাছে টাকা না পেয়ে টার্গেট করা হয় বড় ভাই রুবেলকে।

গত ১৬ অক্টোবর রাত ৯টায় অভিযুক্ত রুবেল, সাইফুল ও সাব্বিরসহ ৮ থেকে ১০ জন লোক বাসায় আসে। প্রথমে বাড়ি থেকে বের হতে না চাইলেও বেয়াই (ছোট ভাইয়ের বায়রা) রুবেল এসে ডাক দিলে সরল মনে বাসা থেকে বেড়িয়ে যায়। এসময় কোমরে দুই জনে পিস্তল ঠেকিয়ে তক্কারমাঠ বরফকল সংলগ্ন রি-রোলিং মেইলের সামনে কিছুক্ষন মারধর করা হয়।

এরপর খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম সংলগ্ন বটগাছের সামনে থেকে একটি মাইকো গাড়িতে করে চোখ বেধেঁ নিয়ে যায় লামাপাড়ার মেট্রো গার্মেন্টেসের সামনে ১০ তলা (মোস্তফা কামালের নির্মানাধীন) বাড়ির ছাদে।

সেখানেই রুবেলকে আটকে রেখে বাড়িতে ফোন করে টাকা দাবি করা হয়। পরিশোধ না করায় চলে নির্মম নির্যাতন। পরদিন ১৭ অক্টোবর সকাল ১০টায় বাড়ীওয়ালা তামিম মাস্টারের মধ্যস্ততায় আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয় রুবেলকে। এরপর খানপুর হাসপাতালে নিয়ে গেলে তাঁকে প্রেরণ করা হয় ঢাকায়। এখনও রুবেল ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এলাকাবাসী জানান, মোস্তফা কামাল এক সময় বিএনপির রাজনীতি করতেন। একাদশ জাতীয় নির্বাচনের আগে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িয়ে পরেন। এরপর বাগিয়ে নেন ফতুল্লা থানা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক পদটি। লামাপাড়ার মেট্রো গার্মেন্টেসের সামনে ১০ তলা (মোস্তফা কামালের নির্মানাধীন) বাড়িটি থেকেই পরিচালনা করা হয় তার রাজনৈতিক সভা সমাবেশ। এছাড়া তার ছেলে, ভাতিজাসহ বিভিন্ন গ্রুপ এ বাড়িতে বসেই নানা কর্মকান্ড চালনা করেন।

এদিকে, আহত রুবেলের বোন জানান, ঘটনাটি এলাকায় জানাজানি হলে আসামীরা হুমকি দিচ্ছে। বলছেন, তোরা যদি থানা পুলিশ কিংবা কোন ধরণের বিচার শালিশী করিস, তাহলে তোদের পরিবারের সবাইকে জীবনে শেষ করে ফেবো। আমরা আওয়ামী লীগ নেতা মোস্তফা কামালের লোক। তোরা কেউ আমাদের কিছু করতে পারবি না।

অভিযোগের পরেই ফতুল্লা থানা থেকে একটি টিম বাদিকে নিয়ে ঘটনাস্থলে যান। পরে মোস্তফা কামালকে বিষয়টি সমাধানের জন্য দায়িত্ব নিতে বলেন।

আওয়ামী লীগ নেতা ও ফতুল্লা থানা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল জানান, এখনে আসলে আমার কিছু না। আমার সাথে বড় ভাইয়ের ছেলে রুবেলের সাথে আমাদের তেমন কোন সম্পর্ক নেই। তাছাড়া রুবেলের সাথে ভুক্তভোগীর পারিবারিক সর্ম্পক।

গতকাল (শুক্রবার) পুলিশ বিষয়টি তদন্ত করতে বাসায় এসেছিলেন। পরে আমাকে সমাধানের দায়িত্ব দিয়ে গেছে। আমি আমার ব্যবসায়ীক কাজে ব্যস্ত। তাই সমাধান করতে একটু সময় লাগবে।

এ ব্যাপারে ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, ঘটনাস্থলটি মোস্তাফা কামালের নির্মাণাধীন বাড়ি। বিষয়টি নিয়ে আমার এক জন এসআই তদন্ত গিয়েছিল। ভুক্তভোগী অভিযুক্তের আত্মীয়। পারিবারিক ভাবে মিমাংসা করার জন্য প্রস্তাব রাখা হয়েছে। যদি তারা বিচার না পায়ে অভিযোগ করে, তাহলে ব্যবস্থা নেওয়া হবে।

Previous Post

মুক্তিযুদ্ধ ও রাজাকারদের ইতিহাস তুলে ধরা হবে : মন্ত্রী আকম মোজ্জাম্মেল

Next Post

না.গঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলে ফতুল্লার ২১জন

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post
না.গঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলে ফতুল্লার ২১জন

না.গঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলে ফতুল্লার ২১জন

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য