• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ফতুল্লায় বৃদ্ধি পাচ্ছে সহিংসতা ও অপরাধের ঘটনা

Wednesday, 5 May 2021, 11:44 pm
ফতুল্লায় বৃদ্ধি পাচ্ছে সহিংসতা ও অপরাধের ঘটনা
10
SHARES
33
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক

ফতুল্লা থানার বিভিন্ন এলাকায় অতিমাত্রায় বৃদ্ধি পেয়েছে নানা সহিংসতার ঘটনা। চাঁদার দাবী, ইভটিজিং, মাদক ব্যবসার আধিপত্য, জমি সংক্রান্ত, কিশোর গ্যাং সহ তুচ্ছ ঘটনার সহ নানা কারনে গত এক মাসে ফতুল্লা মডেল থানায় সংঘটিত হয়েছে কম করে হলেও অর্ধশতাধিকেরও বেশী মারামারি- সহিংসতার ঘটনা। এ সকল সহিংসতার ঘটনার অধিকাংশই থানায় অভিযোগ হয়েছে এমনকি কোন কোন ঘটনায় আবার থানায় মামলা রুজু হয়েছে।

এই সময়ের মধ্যো একটি নারীর গলাকাটা লাশ ও উদ্ধার করে পুলিশ।

সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া নানা সহিংসতা ও মারামারির ঘটনার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গত মাসের২৭ এপ্রিল বিকেলে ফতুল্লার লামাপাড়ায় চাঁদার দাবীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করেছে চাঁদাবাজরা।  এ সময় হামলাকারীরা হামলা লোহার পাইপ দিয়ে পিটিয়ে পারভেজ ঢালি (৩০) কে রক্তাক্ত জখমসহ তার মাকে মারধর করে ১ ভরি ওজনের স্বনালংকার ও ক্যাশ বাক্স ভেঙ্গে নগদ ১ লাখ টাকা লুট করে নিয়েছে বলে ভুক্তভোগীরা জানিয়েছে।

এ ঘটনায় পূর্ব লামাপাড়াস্থ মুনতাহা স্টোরের মালিক পারভেজ ঢালি বাদী হয়ে একই এলাকার খন্দকার অনিক আহম্মেদ শাওন, রাজু আহম্মেদ রাজা,সোহাগ ও সেলিমের নাম উল্লেখ্য সহ অজ্ঞাত আরো ৫/৬ জনকে অভিযুক্ত করে রাতেই ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

অপরদিকে গত ২০ এপ্রিল (মঙ্গলবার) সন্ধ্যা সাড়ে ৭ টায় দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে নুরুল হকের বাসায় হামলা চালায় কিশোর গ্যাং। এসময় নুরুল হককে এলোপাথারী মারধর করে তাৎক্ষণিক ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। কিন্তু তখনও টাকা দিতে অস্বীকার করলে নুরুল হকের চোঁখের সামনে তার স্ত্রীকে শ্লীলতাহানি করে। শুধু তাই নয়, নুরুল হকের বাড়ী ঘরে চালানো হয় লুটপাট। বাসা থেকে ক্যাশ টাকাসহ লুটপাট করা হয় মোবাইল ও স্বর্ণালংকারও।

 

২৩ এপ্রিল সকালে সদর উপজেলার ফতুল্লা থানার

বক্তাবলীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মমিনুল হক (২৯) নামক এক যুবককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন।

এ ঘটনায় আহত যুবকের মা সুফিয়া বেগম বাদী হয়ে বক্তাবলীর মধ্যনগর গ্রামের আমির হোসেন, অপু, মাহাবুব খন্দকার,এনামুল, নাজমুল, রাজামিয়া, রাজিব,ফুলমালা,রাসেল খন্দকার ও আরাফাত আলী সহ অজ্ঞাত নামা আরো ৩/৪ জনকে আসামী করে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পরে এটি মামলা হিসেবে গ্রহন করে পুলিশ।

১৪এপ্রিলসন্ধ্যায় ফতুল্লার পাগলা পশ্চিম নয়ামাটি এলাকায় মাদক ব্যবসায়ী শরীফ ও তার সহোযোগিরা হামলা চালিয়ে পিটিয়ে আহত করে যুবলীগ নেতা বিল্লাল হোসেন খান(৩৫) কে।

এ ঘটনায় হামলার শিকার যুবলীগ নেতা বিল্লাল বাদী হয়ে বুধবার রাতে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ।

২৬ এ‌প্রিল বেলা ১১ টার দি‌কে রঘুনাথপুরস্থ ইনসেন্টিভ নামীয় গার্মেন্টস হইতে ঝুট নামানোর সময় বেলা‌য়েত,রুহুল আমিন,জনি ও সাব্বীরসহ ত অজ্ঞাতনামা ৪/৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে ফকরুল ইসলা‌মের উপর হামলা চালায়ি তাকে রক্তাক্ত জখম করে.

পূর্ব শত্রুতার জের ধরে ফতুল্লার পাগলায় জেলা ছাত্রলীগের ছাত্র বৃত্তি বিষয়ক সম্পাদক ও তার এক সহোযোগিকে পিটিয়ে রক্তাক্ত জখম করে।

২৫ এপ্রিল রাতে ফতুল্লা মডেল থানার পাগলা শাহী বাজার নুরবাগ এলাকায় জেলা ছাত্রলীগ নেতা জয় হাওলাদার ও তার এক সহোযোগিকে তুলে নিয়ে মারধর করে প্রতিপক্ষের সন্ত্রাসীরা।

এ ঘটনায় হামলার শিকার আহত জেলা ছাত্রলীগের ছাত্র বৃত্তি বিষয়ক সম্পাদক মোঃ জয় হাওলাদার বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ্য সহ অজ্ঞাত আরো ৮/১০ জনকে আসামী করে ফতুল্লা থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

৫এপ্রিল সদর উপজেলার ফতুলা থানার মাসদাইর ভাড়ৈভোগ ফারিয়া গার্মেন্টসের সামনের একটি ডোবা থেকে মাথাটি উদ্ধার করে ফতুল্লা মডেল থানা পুলিশ।প্রাথমিক ভাবে পুলিশের ধারনা ১০/১২ দিন পূর্বে হত্যা করে মাথা ফেলে রেখে যায়।

এছাড়া ফতুল্লার সস্তাপুরে কিশোর গ্যাং সদস্যরা দুটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর, লুটতরাজ চালায়। লামাপাড়া এলাকায় কিশোর গ্যাং সদস্যরা অপর একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যবসায়ী প্রতিষ্ঠান ভাংচুর, লুটতরাজ সহ মা,ছেলেকে পিটিয়ে রক্তাক্ত জখম করে।ফতুল্লার রেল লাইন বটতলা এলাকায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ৪৮ ঘন্টার ব্যবধানে কিশোর গ্যাং দূর্জয় বাহিনী বেশ কয়েকটি দোকান ভাংচুর সহ পারভেজ নামক এক কিশোরকে ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করে।

রমজানের প্রথম দিনে মাদক সেবনে বাধা দেওয়ায় কিশোর গ্যাং সদস্যরা মোক্তার হোসেন নামক এক যুবক কে ধারালো অস্ত্র নিয়ে মারতে গেলে এলাকাবাসী দলবদ্ধ হয়ে তাদের কে দেশীয় অস্ত্র সহ আটক করে গনপিটুনী সহ ৯৯৯’ র মাধ্যমে পুলিশ কে সংবাদ দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেশীয় তৈরী একাধিক ধারালো অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়।

পুলিশ এসকল ঘটনার অধিকাংশ ক্ষেত্র মামলা গ্রহন করে অভিযুক্তদের গ্রেফতার করে আদালতে পাঠালেও কোন ভাবেই কমছেনা সহিংসতার ঘটনা।আবার কোন কোন ক্ষেত্রে অভিযোগের প্রেক্ষিতে মামলা গ্রহন না করে সামাজিক ভাবে বা থানা কম্পাউন্ডে বসেই তদন্তকারী কর্মকর্তারা বিচার- শালিসির মাধ্যমে মিমাংসা করে দিচ্ছেন।

Previous Post

ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি, পুলিশে ম্যানেজ ! রিপনের কারখানা চলছেই

Next Post

ফেন্সি সোহেল বন্দর থানা পুলিশের জালে

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post
ফেন্সি সোহেল বন্দর থানা পুলিশের জালে

ফেন্সি সোহেল বন্দর থানা পুলিশের জালে

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য