• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

বিচারকের নামে ৬৮ লাখ আত্মস্যাত ! সেই প্রতারক “রনক“ এখনো প্রকাশ্যে

Saturday, 12 October 2019, 7:37 pm
বিচারকের নামে ৬৮ লাখ আত্মস্যাত ! সেই প্রতারক “রনক“ এখনো প্রকাশ্যে
64
SHARES
208
VIEWS
Share on FacebookShare on Twitter

যুগ্ম জেলা জজ প্রথম আদালতের বিচারক আমেনা ফারহিনের নাম ব্যবহার করে ৬৭ লাখ ৬০ হাজার টাকা আত্মসাতের ঘটনায় কামরুন নাহার রনকের বিরুদ্ধে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রতারণার মামালা দায়ের পর আদালত ওয়ারেন্ট জারি করলেও এখনো প্রতারক কামরুন নাহার রনক বন্দর এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ উঠেছে । একই সাথে বন্দর রেল লাইন এলাকার কলাবাগানে অনেকের সাথে কামরুন নাহার রনক প্রকাশিত সংবাদের বিষয় নিয়ে নানা মন্তব্য করতে দেখা গেছে ।

নারায়ণগঞ্জ নিউজ আপডেট :

৯ অক্টোবর বুধবার দুপুরে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকার আজগর হোসেন ভূইয়ার স্ত্রী মাকসুদা আজগর বাদী হয়ে এই মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলার শুনানী শেষে সিনিয়ার জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট নুরুন্নাহার ইয়াসমীনের আদালত আসামী কামরুন নাহারের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেছেন।

এমন খবর সর্বত্র ছড়িয়ে পরার পরও জেলার একটি রাজনৈতিক পরিবারের মেয়ের জামাতার দোহাই দিয়ে নানাভাবে মামলার বাদী ও আদালতের এমন ওয়ারেন্টের বিরুদ্ধে তীর্য়ক মন্তব্য করেছে প্রতারক কামরুন নাহার রনক। শনিবার ১২ অক্টোবর বিকেল ৩টায় বন্দর থানা এলাকার চিতাশাল এলাকায় প্রতারক রনক ও তার সাথে থাকা কয়েকজন এমন তর্কবিতর্ক কারার দৃশ্য দেখে প্রত্যক্ষদর্শী অনেকেই হতবাক হয়েছেন ।  নাম প্রকাশ না করার অনুরোধ করে স্থানীয় এক বাসিন্দা বলেন, রনকের বিরুদ্ধে যদি ওয়ারেন্ট হয়ে থাকে তবে কি করে এই প্রতারক প্রকাশ্যেই এখনো ঘুরে বেড়াচ্ছে ?

মামলার বিবরণীর উদ্ধৃতি দিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ, মাকসুদা আজগর পৈত্রিক আমল থেকেই গোদনাইল এলাকায় বহু ভূ-সম্পত্তির মালিক। তিনি গোদনাইল মৌজার সম্পত্তি নিয়া বিজ্ঞ যুগ্ম জেলা জজ ১ম আদালতে দেওয়ানী ১৪৯/২০০৬ মূলে একটি মামলা দায়ের করেন যা এখনও বিচারাধীন রয়েছে। এই মামলার বিবাদী হচ্ছেন নীট কনসার্নের স্বত্বাধিকারী জয়নাল আবেদীন মোল্লা। মাকসুদা আজগর তার ফুফাত ভাইয়ের ছেলে রবির কাছে ওই মামলা সম্পর্কে পরামর্শ চাইলে রবি তাকে একজন ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকের সাথে কথা বলিয়ে দেন।

আর ওই সাংবাদিক হলেন বন্দরের লক্ষারচর এলাকার সাইফুল ইসলাম সাব্বিরের স্ত্রী কামরুন নাহার কনক। তিনি নিজেকে সিএনএন বাংলা টিভির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়ে থাকেন। মাকসুদা আজগর তার মামলার সকল কাগজপত্র দেখালে কামরুন নাহার কনক বলেন, চিন্তার কোন কারণ নেই, তার একজন পরিচিত বিচারক রয়েছেন। ওই বিচারককে দিয়ে তিনি মাকসুদা আজগরের পক্ষে রায় পাইয়ে দিতে পারবেন। তবে এজন্য অনেক টাকা খরচ হবে। কামরুন নাহার কনকের কথামতো টাকা দিতে রাজী হন মাকসুদা আজগর।

সে অনুযায়ী কামরুন নাহার কনক মাকসুদা আজগরের সাথে একটি হাওলাত নামা চুক্তিপত্র দলিল সম্পাদন করে। সে দলিলে মাকসুদা আজগরকে হাওলাত দাতা দেখানো হয় এবং কর্জ গ্রহিতা হিসেবে নারায়ণগঞ্জ জেলার যুগ্ম জেলা জজের ১ম বিচারক আমেনা ফারহিনকে দেখানো হয়। সেই হাওলতনামা দলিলের মাধ্যমে মাকসুদা আজগর কামরুন নাহার কনককে ১০ লাখ টাকা দিলে কামরুন নাহার কনক রায়ের জন্য ১০ লাখ টাকা বুঝে পেয়েছে জানিয়ে গত ১৮ সেপ্টম্বর লিখে স্বাক্ষর করেন। এই টাকা নেয়ার পর কামরুন নাহার কনক জানান আরও ১০ লাখ টাকা দিতে হবে অন্যথায় মাকসুদা আজগরের পক্ষে রায় দিবেন না।

ফলে কামরুন নাহার কনকের বিশ্বাস করে মাকসুদা আজগর ব্যাক এশিয়া থেকে এফ ডি আরের বিপরীতে ঋণ নিয়ে টাকা উত্তোলন করে গত ২০ আগস্ট ১০ লাখ টাকা দেন। কিন্তু কামরুন নাহার কনক সেই টাকা গ্রহণ করে বিচারককে না দিয়ে তিন কন্যা ট্রেডার্স নামী প্রতিষ্ঠানের অনুকূলে ১০ লাখ টাকা জমা দিয়ে জানান বিচারককে টাকা দেয়া হয়ে গেছে। ফলে এই বিষয়টি নিয়ে সন্দেহ হলে এবং ডুকুমেন্ট চাইলে কামরুন নাহার কনক বলেন, ডুকুমেন্ট লাগবে না। আমি রায় করিয়ে দিব।

এরপর কামরুন নাহার কনক মামলাটি মাকসুদা আজগরের নিয়োজিত আইনজীবী জহিরুল হকের চেম্বার থেকে মামলাটি এনে অন্য একজন আইনজীবীকে মামলা পরিচালনা দায়িত্ব দেন। এরপর পুনরায় কামরুন নাহার কনক মাকসুদা আজগরকে জানান জায়গার মূল্য অনুযায়ী যুগ্ম জেলা জজ ১ম আদালতকে আরও ৩০ লাখ দিতে হবে। তখন মাকসুদা আজগর আরও নগদ ৩০ লাখ টাকা দেন এবং মামলার পর্চা, মূল নকশা ও অন্যান্য কাগজাদি উত্তোল বাবদ ৫ লাখ টাকা, দেওয়ানী মামলা বিবাদী জয়নাল আবেদীন মোল্লার দলিলের মূল কপি উঠানো বাবদ ৪ লাখ টাকা, দুদককে দেয়ার জন্য ৩ লাখ ৬০ হাজার, কাগজপত্র উঠানোর জন্য ৫ লাখ টাকা সহ মোট ৪৭ লাখ ৬০ হাজার বিভিন্ন তারিখে বুঝে পেয়ে গত ৩০ আগস্ট মাকসুদা আজগরের হ্যান্ডনোটে স্বাক্ষর নেন।

ইতোপূর্বে যুগ্ম জেলা জজ ১ম আদালতকে প্রদান করিবার জন্য ২০ লাখ টাকা কামরুন নাহার কনককে দিয়েছিলেন। সবমিলিয়ে মোট ৬৭ লাখ ৬০ হাজার টাকা নেয়ার কথা স্বীকার ও স্বাক্ষরমূলে গ্রহণ করেন।

এরপর মাকসুদা আজগর জানতে পারেন কামরুন নাহার কনক একজন প্রতারক। সে জেলা জজ ১ম আদালতের বিচারক আমেনা ফারহিনের নাম ব্যবহার করে চুক্তিনামা দলিল তৈরী করে মাকসুদা আজগরের টাকা আত্মসাৎ করে। আর এই টাকার জন্য চাপ প্রয়োগ করলে কামরুন নাহার কনক মাকসুদা আজগরকে বিভিন্নভাবে হুমকি প্রদান করে আসছে।

বন্দর এলাকার অনেকেই আরো জানায়, এই কামরুন নাহার রনকের বিরুদ্ধে এর আগেও প্রতারণার মামলা ছিলো । এবং ওই প্রতারণা মামলায় আদালত থেকে সাজা হওয়ার পর পলাতক থাকাবস্থায় কামরুন নাহার রনককে গ্রেফতার করে বন্দর থানা পুলিশ । এই মামলায় জামিনে বের হয়ে এসে আবার প্রতারনা অব্যাহত রাখে । এই প্রতারক কামরুন নাহার রনক  একজন এসপির আত্মীয় আবার একটি রাজনৈতিক পরিবারের আত্মীয় বলে প্রচার চালিয়ে নানা অপরাধ অভ্যাহতভাবে চালিয়ে আসছিলো ।

Previous Post

শিশুকে ধর্ষণ করে ভিডিও ধারণ ! চাষাড়া থেকে লম্পট আটক

Next Post

বিএনপি নেতা ও পুলিশের চোখাচোখি - মুচকি হাসি ! ১ মিনিটে সমাবেশ

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post
বিএনপি নেতা ও পুলিশের চোখাচোখি – মুচকি হাসি ! ১ মিনিটে সমাবেশ

বিএনপি নেতা ও পুলিশের চোখাচোখি - মুচকি হাসি ! ১ মিনিটে সমাবেশ

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য