• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

বিচার শুরুতেই কাঠগড়ায় ফুরফুরে জি কে শামীম

Wednesday, 29 January 2020, 1:37 am
বিচার শুরুতেই কাঠগড়ায় ফুরফুরে জি কে শামীম
15
SHARES
48
VIEWS
Share on FacebookShare on Twitter

যুবলীগের নেতা পরিচয় দিয়ে ঠিকাদারি চালিয়ে আসা গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমকে শনিবার আদালতে হাজির করে পুলিশ।
অস্ত্র আইনের মামলায় অভিযুক্ত করে বিচার শুরুর আদেশ দিলেন বিচারক; তবে ওই আদেশ নিয়ে তেমন কোনো দুঃশ্চিন্তা দেখা গেল না যুবলীগ নেতা পরিচয় দিয়ে হাজার কোটি টাকার সরকারি কাজের ঠিকাদারি চালিয়ে আসা গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমের মধ্যে।

মঙ্গলবার ঢাকার মহানগর চতুর্থ বিশেষ ট্রাইবুনালে তাকে দেখা গেল হাস্যোজ্জ্বল, ফুরফুরে মেজাজে।

ক্যাসিনোবিরোধী অভিযোগের মধ্যে গতবছর ২০ সেপ্টেম্বর গুলশানের নিকেতনে শামীমের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে নগদ প্রায় দুই কোটি টাকা, পৌনে ২০০ কোটি টাকার এফডিআর আর মদের সঙ্গে আটটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছিল র‌্যাব।

এর মধ্যে একটি ছিল শামীমের নামে লাইসেন্স করা পিস্তল। বাকি সাতটি তার সাতজন দেহক্ষীর ব্যবহারের শটগান, যেগুলো তাদের নামেই লাইসেন্স করা।

শামীম ও তার সাত দেহরক্ষী দেলোয়ার হোসেন, মুরাদ হোসেন, জাহিদুল ইসলাম, সহিদুল ইসলাম, কামাল হোসেন, সামসাদ হোসেন ও আমিনুল ইসলামকে সেদিনই গ্রেপ্তার করা হয়।

তাদের বিরুদ্ধে দায়ের করা অস্ত্র আইনের মামলায় এবং পুলিশের দেওয়া অভিযোগপত্রে বলা হয়,লাইসেন্স থাকলেও তারা শর্ত ভঙ্গ করে এসব অস্ত্র ভীতি প্রদর্শন ও অবৈধ কাজে ব্যবহার করে আসছিলেন।

এ মামলায় অভিযোগ গঠনের শুনানির তারিখ থাকায় শামীমসহ আটজনকে মঙ্গলবার বিকালে ঢাকার মহানগর দায়রা জজ আদালত ভবনের হাজত থেকে ওই ভবনের দোতলায় ঢাকার মহানগর চতুর্থ বিশেষ ট্রাইবুনালে হাজির করা হয়।

শামীমকে এসময় বেশ হাসিখুশি দেখা যায়। তিনি কাঠগড়ায় দাঁড়ালে তার স্ত্রী এবং কয়েকজন আত্মীয় আসেন কথা বলতে।

তাদের উদ্দেশে জি কে শামীম বলেন, “কোনো সমস্যা নেই। আমার জন্য পানির বোতল আনো।”

তারপর উপস্থিত আইনজীবীদের দিকে তাকিয়ে তিনি প্রশ্ন করেন, “আমার জন্য কে কে শুনানি করবেন?”

কিছুক্ষণ পর বিচারক মো. রবিউল আলম খাস কামরা থেকে এজলাসে ওঠেন। শামীমের আইনজীবী শওকত ওসমান বলেন, “আমি তার অব্যাহতি চাচ্ছি না। নথিপত্রে যা আছে তার ভিত্তিতে অভিযোগ গঠন করা হোক।”

শামীমের সাত দেহরক্ষীর মধ্যে মুরাদ হোসেন, জাহিদুল ইসলাম, শহিদুল ইসলাম ও সামসাদ হোসেনের পক্ষে অব্যাহতির আবেদন করেন তাদের আইনজীবী ফারুক আহাম্মাদ ও জাহাঙ্গীর আলম চৌধুরী।

আইনজীবী ফারুক আহাম্মাদ শুনানিতে বলেন, এই চারজনের প্রত্যেকেই আইনশৃঙ্খলা বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য। সরকারের অনুমতি নিয়েই তারা নতুন করে জি কে শামীমের দেহরক্ষী হিসাবে চাকরি নেন। তারা নিবন্ধিত বৈধ অস্ত্র বহন করছিলেন। যে এলাকায় তারা এ অস্ত্র বহনের, ব্যবহারের অনুমতি পেয়েছিলেন, সেখানেই তারা অস্ত্র তাদের হেফাজতে রেখেছিলেন।

“তারা তাদের বস শামীমের ব্যাংক, বীমার টাকা উত্তোলন ও জমার সময় পাহারা দিতেন। নিরাপত্তার কারণে এ অস্ত্র ব্যবহার করতেন।”

এই আইনজীবী বলেন, নির্বাহী হাকিম সারোয়ার আলম ওই অস্ত্র জব্দ করলেও তার স্বাক্ষর জব্দ তালিকায় নেই।

“অভিযানের দিন টেলিভিশনের লাইভে দেখা গেছে র‌্যাব ও আইন-শৃঙ্খলা বাহিনী শুধু টাকার বান্ডিল পেয়েছে, কোনো অস্ত্র তখন দেখা যায়নি। আমার মক্কেলরা কোনো অবৈধ অস্ত্র ব্যবহার বা বহন করেননি।”

বিচারক এ সময় বলেন, অস্ত্রগুলো যে নিবন্ধিত- সে কথা রাষ্ট্রপক্ষও বলেছে। আসামিদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার অভিযোগও করা হয়নি। অভিযোগ করা হয়েছে ১৯ (ঙ), ২১ আর ২৩ ধারায়। যেখানে বলা হযেছে বৈধ অস্ত্র দিয়ে ভীতি সৃষ্টি করা, নিবন্ধিত অস্ত্রের শর্তের বরখেলাপ এবং বিশ্বাসভঙ্গের কথা। সুতরাং তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন বেআইনি হওয়ার সুযোগ নেই।

শুনানির এক পর্যায়ে আইনজীবী ফারুক বলেন, আগে ব্রিটিশ আমলে এই আইনের ধারা জামিনযোগ্য ছিল। এখন আর তা নেই।

বিচারক তখন বলেন, সিপাহী বিদ্রোহ দমনের জন্যই এ আইন করা হয়েছির। এখন পরিস্থিতি পাল্টে গেছে। তখনকার সময় আর এখনকার সময় ভিন্ন। সুতরাং ওই যুক্তি খাটে না।

অব্যাহতির শুনানিতে আইনজীবী ফারুক বলেন, “আমি আমার পেশাগত জীবনে কখোনো দেখিনি যে জব্দ তালিকায় আসামির স্বাক্ষর নেওয়া হয়েছে। কিন্তু এখানে তো দেখা যাচ্ছে। ওই হাকিমের (সারোয়ার আলম) শাস্তি হওয়া উচিত। তিনি জব্দ তালিকা করতে গিয়ে অনিয়ম করেছেন।”

বিচারক তখন বলেন, “এগুলো ট্রায়াল ম্যাটার। ট্রায়ালে গিয়ে বলবেন।”

পরে আসামি আমিনুল ইসলামের পক্ষে অব্যাহতি চান অন্য একজন আইনজীবী। আসামিদের সবার পক্ষে এ সময় জামিনও চাওয়া হলে তা নাকচ করেন বিচারক।

বিচারক অভিযোগ পড়ে শুনিয়ে দোষী না নির্দোষ জিজ্ঞাসা করলে আসামিরা সবাই নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান। পরে বিচারক সাত আসামির বিরুদ্ধেই অভিযোগ গঠন করেন।

জিকে শামীম এবং তার ছয় দেহরক্ষীর বিরুদ্ধে অস্ত্র আইনের ১৯(ঙ) অথাৎ, বৈধ অস্ত্র দিয়ে ভীতি সৃষ্টি, এবং ২১, ২৩ ধারায় লাইসেন্সের শর্ত ভঙ্গ ও বিশ্বাস ভঙ্গের জন্য অভিযোগ গঠন করা হয়।

অপর দেহরক্ষী আমিনুলের বিরুদ্ধে লাইসেন্সবিহীন (নিবন্ধনের মেয়াদ পার হওয়ার কারণে) অস্ত্র হেফাজতে রাখার অপরাধে অভিযোগ গঠন করেন বিচারক।

এ মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য ২৬ ফেব্রুয়ারি তারিখ রেখেছেন বিচারক।

Previous Post

নারায়ণগঞ্জ ও জাপানের নারোতো সিটির মধ্যে ফ্রেন্ডশিপ চুক্তি

Next Post

বিনা ঘুষে সেবা দেয় না রাজউক : টিআইবি

Related Posts

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….
Lead 1

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

Next Post
বিনা ঘুষে সেবা দেয় না রাজউক : টিআইবি

বিনা ঘুষে সেবা দেয় না রাজউক : টিআইবি

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর…. 02 Mar, 2026
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য