• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

বিমান ছিনতাই চেষ্টার ২ মাস ! ভুলে গেছে নারায়ণগঞ্জবাসী

Wednesday, 24 April 2019, 2:52 pm
বিমান ছিনতাই চেষ্টার ২ মাস ! ভুলে গেছে নারায়ণগঞ্জবাসী
7
SHARES
23
VIEWS
Share on FacebookShare on Twitter
নারায়ণগঞ্জ নিউজ আপডেট :

চট্টগ্রামে উড়োজাহাজ ছিনতাইচেষ্টার রহস্য দুই মাসেও বেরিয়ে আসেনি। কেন, কী উদ্দেশ্যে পলাশ আহমেদ নামে যাত্রী সেজে উড়োজাহাজে ওঠা এক যুবক এ ঘটনা ঘটিয়েছেন, তদন্তে এখনো তা অজানা। ওই যুবকের পেছনে কোনো গোষ্ঠী কিংবা ব্যক্তি রয়েছে কি না, তা জানার চেষ্টা করছে তদন্তকারী সংস্থা।

সংশ্লিষ্ট পাইলট ও ক্রুরা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, উড়োজাহাজে ওঠার পর স্ত্রীর সঙ্গে ঝামেলার কথা বলে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছিলেন যাত্রী পলাশ।

শুরু থেকে মামলাটি তদন্ত করছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট চট্টগ্রাম। তদন্ত কর্মকর্তা এই ইউনিটের চট্টগ্রামের পরিদর্শক রাজেস বড়ুয়া প্রথম আলোকে বলেন, কেন, কী উদ্দেশ্য ২৫ বছরের পলাশ এ কাজ করেছেন, তা তদন্ত করা হচ্ছে। পলাশের ব্যবহৃত মোবাইল, ফেসবুক আইডি ফরেনসিক পরীক্ষার জন্য সিআইডিতে দেওয়া হয়েছে। এখনো প্রতিবেদন পাওয়া যায়নি।

তদন্ত কর্মকর্তা রাজেস বলেন, পলাশের সাবেক স্ত্রী চিত্রনায়িকা সামসুন নাহার সিমলাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে। একই সঙ্গে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কর্মকর্তাদেরও সঙ্গে কথা বলা হবে, কীভাবে সেদিন পলাশ উড়োজাহাজে ওঠেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ‘ময়ূরপঙ্খী’ উড়োজাহাজটি (বিজি-১৪৭ ফ্লাইট) ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত ২৪ ফেব্রুয়ারি বিকেল ৫টা ১৩ মিনিটে ছেড়ে চট্টগ্রাম হয়ে দুবাই যাওয়ার কথা ছিল। কিন্তু ঢাকা থেকে ওড়ার ১৫ মিনিট পর উড়োজাহাজটি ছিনতাইকারীর কবলে পড়ে। তখনই পাইলট বিষয়টি চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরের নিয়ন্ত্রণকক্ষকে জানান। এরপর কড়া নিরাপত্তায় বিমানটি ৫টা ৪১ মিনিটে চট্টগ্রামে অবতরণ করে। সঙ্গে সঙ্গে যাত্রীদের জরুরি দরজা দিয়ে বের করে আনা হয়। এর প্রায় দুই ঘণ্টা পর আট মিনিটের কমান্ডো অভিযানে ওই যুবক নিহত হন এবং ছিনতাইচেষ্টার অবসান হয়।

এ ঘটনায় পরদিন রাতে বেসামরিক বিমান চলাচল ও পরিবহন কর্তৃপক্ষ চট্টগ্রাম বিমানবন্দরের প্রযুক্তি সহকারী দেবব্রত সরকার বাদী হয়ে পতেঙ্গা থানায় মামলা করেন। সন্ত্রাসবিরোধী আইনে করা এ মামলায় পলাশ আহমদের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়।

পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট চট্টগ্রাম তদন্তে নেমে পাইলট, কেবিন ক্রুসহ ছয়জনকে জিজ্ঞাসাবাদ করে। তাঁরা জানান, উড়োজাহাজটি ওড়ার কিছু সময় পর পলাশ আসন পরিবর্তন করলে কেবিন ক্রু নির্ধারিত আসনে বসতে বলেন। এতে খেপে যান তিনি। একপর্যায়ে ককপিটের দরজায় লাথি মারতে থাকেন পলাশ। ওই সময় তাঁর হাতে পিস্তল ও বোমাসদৃশ বস্তু দেখা যায়।

গত ১৩ মার্চ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ব্যালিস্টিক পরীক্ষায় এই ছিনতাইচেষ্টায় ব্যবহৃত অস্ত্রটি ‘খেলনা পিস্তল’ বলে প্রতিবেদন দেয়।

তদন্ত কর্মকর্তা রাজেস বড়ুয়া বলেন, তদন্ত অব্যাহত আছে। বিমানটির পাইলটসহ ২৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁদের কাছ থেকে পাওয়া তথ্যগুলো যাচাই-বাছাই চলছে।

তদন্ত–সংশ্লিষ্ট সূত্র জানায়, পলাশ উড়োজাহাজে উঠে বোমাসদৃশ বস্তু ও খেলনা পিস্তল নিয়ে কেন এমন কাণ্ড ঘটিয়েছেন, তা জানেন না সাবেক স্ত্রী সিমলা। গতকাল বিকেলে মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, ‘পলাশের আচরণ ভালো না লাগায় তাঁকে তালাক দেওয়া হয়।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পলাশের সঙ্গে কোনো জঙ্গি কিংবা গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ ছিল কি না, তা জানা নেই।’

মামলাটির তদারককারী কর্মকর্তা কাউন্টার টেররিজম ইউনিট চট্টগ্রামের প্রধান, উপকমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ প্রথম আলোকে বলেন, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মামলাটি তদন্ত করা হচ্ছে। তবে এখনো জানা যায়নি কী উদ্দেশ্য পলাশ এই কাজ করেছেন। মামলাটি গুরুত্বপূর্ণ মামলা হিসেবে চিহ্নিত করা হয়েছে। কিছুদিন পরপর মামলার অগ্রগতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়।

এদিকে খোজ নিয়ে জানা গেছে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় দুধঘাটার বাবার নাম পিয়ার জাহানের পরিবার ছাড়া সকলেই এমন চাঞ্চল্যকর ঘটনা ‍ভুলে যেতে বসেছে । কেউ আর পলাশ আহমেদের কোন খজ খবর রাখে না ।

প্রাপ্ত তথ্য মতে এলাকার সোনারগাঁ উপজেলার দুধঘাটার অনেকের ভাষ্য জানা যায়, বাবার একমাত্র ছেলে ছিলো পলাশ আহমেদ । স্থানীয় তাহেরপুর মাদরাসা থেকে ২০১১ সালে দাখিল পাশ করার পর মাদরাসার নিয়ম নীতি রহস্যজনক কারণে ঝেড়ে ফেলে দিয়ে শর্ট ফিল্মের সাথে জড়িয়ে পড়ে। এ থেকেই অনেক শর্ট ফিল্ম করলেও সাফল্যের মুখ দেখেনটি পলাশ । প্রকৃত নাম পলাশ হলেও বিভিন্ন সময় বিভিন্ন নাম ব্যবহার করে এলাকায় নায়ক নায়িকাদের নিয়ে বাড়ি আসতেন । এতে পরিবারে লোকজন পলাশ আহমেদের উপর প্রচণ্ডভাবে রাগান্বিত ছিলো । গত শনিবার রাতে পলাশ নিজের মোবাইল ফেলে বাড়ির সিমকার্ড ও মোবাইল নিয়ে দুবাই চলে যাচ্ছে বলে বেড়িয়ে যান । এরপরই ২৪ ফেব্রুয়ারী বিমান ছিনতাইয়ের চেষ্টা চালায় পলাশ আহমেদ ।

Previous Post

জুয়া সম্রাট শাহজাহানের নতুন আস্তানায় পুলিশের হানা, আটক ৩

Next Post

বৃষ্টি চৌধুরীর হত্যাকারীদের বিচার দাবীতে মানববন্ধন

Related Posts

কারচুপির অভিযোগে নারায়ণগঞ্জ-২ ও ৩ আসন নিয়ে আইনি লড়াই
Lead 1

কারচুপির অভিযোগে নারায়ণগঞ্জ-২ ও ৩ আসন নিয়ে আইনি লড়াই

চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি !
Lead 4

চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি !

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে
Lead 5

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….
Lead 1

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

Next Post
বৃষ্টি চৌধুরীর হত্যাকারীদের বিচার দাবীতে মানববন্ধন

বৃষ্টি চৌধুরীর হত্যাকারীদের বিচার দাবীতে মানববন্ধন

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • কারচুপির অভিযোগে নারায়ণগঞ্জ-২ ও ৩ আসন নিয়ে আইনি লড়াই 03 Mar, 2026
  • চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি ! 03 Mar, 2026
  • ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে 02 Mar, 2026
  • ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর…. 02 Mar, 2026
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য