• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

বিমান ছিনতাই: পলাশের সঙ্গে দাম্পত্যের আদ্যোপান্ত পুলিশকে জানালেন সিমলা

Friday, 13 September 2019, 2:14 pm
বিমান ছিনতাই: পলাশের সঙ্গে দাম্পত্যের আদ্যোপান্ত পুলিশকে জানালেন সিমলা
13
SHARES
41
VIEWS
Share on FacebookShare on Twitter

বয়সের পার্থক্য ২০ বছর, তারপরও পলাশ আহমেদ ওরফে মাহিবির পৈত্রিক সম্পত্তির খতিয়ান শুনে তাকে বিয়ে করেছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী সামসুন নাহার সিমলা; মাত্র আট মাসেই তার সেই ভুল ভাঙে।
নারায়ণগঞ্জ নিউজ আপডেট :

বিমান ছিনতাই: চিত্রনায়িকা সিমলাকে সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

এই পলাশই গত ২৪ ফেব্রুয়ারি খেলনা পিস্তল উঁচিয়ে বিমানের একটি বোয়িং-৭৩৭ উড়োজাহাজ ছিনতাই করতে গিয়ে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে কমান্ডো অভিযানে নিহত হন। তার আগে তিনি ‘স্ত্রীর বিষয়ে’ প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছিলেন বলে সে সময় জানিয়েছিলেন কর্মকর্তারা।

পরে জানা যায়, নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের দুধঘাটা এলাকার পিয়ার জাহান সরদারের ছেলে পলাশের নাম রয়েছে র‌্যাবের ক্রিমিনাল ডেটাবেইজে। চিত্রনায়িকা সিমলা ছিলেন তার দ্বিতীয় স্ত্রী।

বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের কার্যালয়ে হাজির হয়ে পলাশের সঙ্গে আট মাসের দাম্পত্যের আদ্যোপান্ত তুলে ধরেন সিমলা, যিনি সিনেমার প্রয়োজনে মুম্বাইতেই বেশি থাকেন ইদানিং।

এ মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক রাজেশ বড়ুয়া সকাল ১০টা থেকে প্রায় সাড়ে তিন ঘণ্টা সিমালাকে জিজ্ঞাসাবাদ করেন।

পরে তিনি সাংবাদিকদের বলেন, “সিমলা আমাদের সাথে বেশ কিছু কথা বলেছে। তবে তা আমাদের যাচাই বাছাই করতে হবে।”

জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে সিমলা উপস্থিত সাংবাদিকদের প্রশ্নে বলেন, পলাশ কেন বিমান ছিনতাইয়ের চেষ্টা করতে গেলেন, তা তিনি জানেন না।

তিনি বলেন, “আমাদের ডিভোর্স হয়ে গিয়েছিল। বিয়ের পর মনে হয়েছিল ওর মানসিক সমস্যা আছে। তাই তিক্ত হয়ে ডিভোর্স দিই।”

তদন্ত সংশ্লিষ্ট একজন পুলিশ কর্মকর্তা গণমাধ্যম কে জানান, পলাশের সঙ্গে পরিচয়, বিয়ে, জটিলতার সূত্রপাত এবং বিচ্ছেদ নিয়ে বিস্তারিত বিবরণ দিয়েছেন সিমলা।

জিজ্ঞাসাবাদে এই অভিনেত্রী বলেছেন, ২০১৭ সালের ১২ সেপ্টেম্বর গুলশানের একটি কফি শপে এক প্রযোজকের জন্মদিনের অনুষ্ঠানে পলাশের সঙ্গে তার পরিচয় হয়। তিনি সে সময় জেনেছিলেন, পলাশ থাকেন ইংল্যান্ডে, দেশে সিনেমার প্রযোজনার সঙ্গে তিনি জড়িত।

ওই অনুষ্ঠানেই দুজনের মধ্যে মোবাইল নম্বর দেওয়া নেওয়া হয়। তারপর বিভিন্ন সময়ে দেখা হয় দুজনের। এক পর্যায়ে পলাশকে বিয়ের প্রস্তাব দেয় সিমলা।

২০১৮ সালের ৬ মার্চ পরিবারকে না জানিয়েই বিয়ে করেন তারা দুজন। ওই বছরের ৫ নভেম্বর পলাশকে তালাকের নোটিস পাঠান সিমলা।

তদন্তকারীদের সিমলা বলেছেন, পলাশ শুরুতে নিজেকে ব্রিটিশ পাসপোর্টধারী হিসেবে পরিচয় দিয়েছিলেন; বলেছিলেন, তার বাবা ইংল্যান্ডে ব্যবসা করেন। উত্তরায় তাদের বাড়ি আছে, যেখান থেকে ভাড়া পান। পাশাপাশি নারায়ণগঞ্জে তাদের একটি ডুপ্লেক্স বাড়ি বানানো হচ্ছে। তবে বিয়ের কয়েক মাস পর সিমলা জানতে পারেন- ‘সব মিথ্যা’।

ওই পুলিশ কর্মকর্তা জানান, পলাশের ‘প্রতারণার’ বিবরণ দিতে দিতে এক পর্যায়ে কেঁদে ফেলেন অভিনেত্রী সিমলা।

“উনি বলেছেন, পরিচয়ের সময় তিনি পলাশকে চিনতেন মাহিবি জামান নামে। পরে জানতে পারেন, তার নাম পলাশ। প্রথমে শুনেছিলেন, ভালো ভালো কয়েকটি প্রযোজনা করেছে মাহিবি। তাই বয়সে ছোট হওয়ার পরও পলাশকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন।”

বিয়ের পর বনানীতে পলাশের ভাড়া করা বাসায় থাকতে শুরু করেন সিমলা। পলাশ বিভিন্ন সময়ে সাংবাদিক ডেকে বিয়ের বিষয়টি প্রকাশ করার জন্য চাপ দিতেন। তবে সিমলা এড়িয়ে যেতেন।

বিয়ের ১৫ দিন পর শুটিংয়ের কাজে সিমলা ভারতে যাওয়ার কথা বললে পলাশও তাকে ইংল্যান্ডে যাবেন বলে তাকে জানান। সে কারণে সিমলা বনানীর ওই বাসা ছেড়ে দিতে বলেন পলাশকে।

“সিমলা বলেছেন, বিয়ের চার মাসের মাথায় পলাশ একদিন মুম্বাইয়ে তার বাসায় গিয়ে হাজির হন। বলেন, ইংল্যান্ডে যাওয়ার পথে ট্রানজিটে সিমলার সঙ্গে দেখা করতে এসেছেন। কিন্তু তিন দিন মুম্বাইয়ে থেকে যাওয়ায় সিমলার সন্দেহ হয়। তিনি প্রশ্ন করলে পলাশ এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। পাসপোর্ট দেখতে চাইলে পলাশ অস্বীকৃতি জানান। তখন থেকেই তাদের মধ্যে ঝামেলার সূত্রপাত।”

জিজ্ঞাসাবাদে সিমলা বলেছেন, এরপর পলাশ আরও একবার মুম্বাইয়ে গিয়েছিলেন তার সঙ্গে দেখা করতে। বিভিন্ন সময়ে ভালো ভালো হোটেল থেকে ফোন করে তিনি প্রমাণ করার চেষ্টা করতেন যে ইংল্যান্ডেই আছেন।

“ওই বছর সেপ্টেম্বর মাসে সিমলা দেশে এসে পলাশের সঙ্গে তাদের নারায়ণগঞ্জের বাড়িতে যান। তখনই পুরোপুরি নিশ্চিত হন, পলাশ তাকে যা কিছু বলেছেন, তার সবই মিথ্যা। এরপর থেকে সিমলা এড়িয়ে চলতে শুরু করেন পলাশকে।”

সিমলা পুলিশকে বলেছেন, পলাশ একদিন ফোন করে গুলশান মোড়ে তাকে দেখা করতে যেতে বলেন। আগে থেকে ঘুমের ওষুধ খেয়ে পলাশ সেদিন সেখানে যান। এক পর্যায়ে মাটিতে পড়ে গেলে লোকজন তাকে তুলে হাসপাতালে ভর্তি নিয়ে যায়।

“এরপরও পলাশ বিভিন্ন সময়ে ফোন করেছেন। তবে সিমলা রিসিভ করতেন না বলে জানিয়েছেন। তবে এসএমএস দিলে তা পড়তেন।”

পলাশের কারণে বিরক্ত হয়ে সিমলা একবার বনানী থানায় অভিযোগ করতেও গিয়েছিলেন। থানা থেকে মামলা করার পরামর্শ দেওয়া হলে ‘পলাশের প্রতি মায়ার কারণে’ লিখিত অভিযোগ করা থেকে বিরত ছিলেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন সিমলা।

“তিনি বলেছেন, নভেম্বরে তালাকনামা পাঠানোর পরও বিভিন্ন সময়ে পলাশ তাকে ফোন করতেন। ফেব্রুয়ারিতে মুম্বাইয়ে থাকা অবস্থায় টেলিভিশনের খবরে বিমান ছিনতাই করতে গিয়ে পলাশের নিহত হওয়ার তথ্য তিনি জানতে পারেন।”

সেই নাটকীয় ঘটনার পর পলাশসহ কয়েকজনকে আসামি করে চট্টগ্রামের পতেঙ্গা থানায় ২৫ ফেব্রুয়ারি মামলা করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

সন্ত্রাসবিরোধী আইনের ১৩ ও ৬ (১) ধারা এবং বিমান-নিরাপত্তা বিরোধী অপরাধ দমন আইনের ১১ (২) ও ১৩ (২) ধারায় দায়ের করা মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয় পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটকে।

মামলার তদন্তের অংশ হিসেবে গত ২৪ মার্চ কাউন্টার টেরোরিজমের একটি দল পলাশের বাবা পিয়ার জাহান, মা রেনু বেগম, চাচা দ্বীন ইসলামসহ আত্মীয় স্বজন ও প্রতিবেশীসহ ১০ জনকে জিজ্ঞাসাবাদ করেন।

সিনেমার শুটিংয়ের জন্য ভারতে অবস্থানরত সিমলাকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে সেদিনই জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা।

বৃহস্পতিবার সেই জিজ্ঞাসাবাদ শেষে তদন্ত কর্মকর্তা রাজেশ বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সিমলা গত ২৫ অগাস্ট দেশে ফেরেন। এরপর তার সাথে যোগাযোগ করা হয়। তদন্তের অংশ হিসেবে আজ বিভিন্ন বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।”

বিমানের পাইলট, কেবিন ক্রু, যাত্রী, বিমানবন্দর কর্মকর্তা ও দুই পরিবারের সদস্যসহ মোট ৪২ জনকে এ পর্যন্ত জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা।

এর বাইরে আরও বেশ কয়েকজনকে যাত্রী, অভিযানের অংশ নেওয়া কর্মকর্কতা এবং সংশ্লিষ্ট কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে পরিদর্শক রাজেশ বড়ুয়া জানিয়েছেন।

Previous Post

রিমান্ড শেষে আজমেরী ওসমানের দুই সহযোগি ফের কারাগারে

Next Post

নারায়ণগঞ্জে রোহিঙ্গাদের পাসপোর্ট তৈরির মূল হোতা প্রবাসী বায়েজিদ

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post
নারায়ণগঞ্জে রোহিঙ্গাদের পাসপোর্ট তৈরির মূল হোতা প্রবাসী বায়েজিদ

নারায়ণগঞ্জে রোহিঙ্গাদের পাসপোর্ট তৈরির মূল হোতা প্রবাসী বায়েজিদ

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য