• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ভুলতার ফুটপাতে প্রতিদিন আড়াই লাখ টাকার চাঁদাবাজি

রূপগঞ্জের গাউছিয়ায় রাজনৈতিক প্রভাব, বখরা খায় পুলিশ

Friday, 28 May 2021, 12:54 am
ভুলতার ফুটপাতে প্রতিদিন আড়াই লাখ টাকার চাঁদাবাজি
5
SHARES
17
VIEWS
Share on FacebookShare on Twitter

ঢাকা সিলেট মহাসড়কের রূপগঞ্জ উপজেলার ভুলতা গাউছিয়া এলাকায় সড়কের উপর অবৈধ ফুটপাতের চাঁদাবাজি থামছে না।

বেপরোয়া এসব চাঁদাবাজরা মহাসড়কের ওপরে যেখানে সেখানে দোকান বসিয়ে ইচ্ছেমতো করছে চাঁদাবাজি। প্রায় চার শতাধিক দোকান বসিয়ে দৈনিক আড়াই লাখ টাকা চাঁদা আদায় করছে বলে জানা গেছে। এতে মহাসড়কে যেমন যানজটের সৃষ্টি হচ্ছে তেমনি ভুলতা ফ্লাইওভার ময়লার ভাগাড়ে পরিণত হচ্ছে । একই সাথে এমন অবৈধ দখলদারদের আস্ফালনের কারণে অপরাধ প্রবণতা মারাত্মক আকার ধারণ করেছে৷

জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের গোলাকান্দাইল মোড় হতে গাউছিয়া মোড়, ভুলতা ফ্লাইওভারের নিচে ও ভুলতা পুলিশ ফাঁড়ির সামনে পর্যন্ত উভয়দিকে ফুটপাতে প্রায় চার শতাধিক অবৈধ দোকান রয়েছে। প্রতিটি দোকান থেকে এককালীন জামানত ১০ হাজার টাকা করে আদায় করছে চাঁদাবাজরা। আর প্রতিদিন ২০০ থেকে ৪০০ টাকা করে আদায় করছে। জানা গেছে, এ টাকা স্থানীয় যুবলীগ নেতা ও ভুলতা পুলিশ ফাঁড়ির পকেটে যাচ্ছে। একই সাথে রূপগঞ্জ থানার ক্যাশিয়ার ফান্ড হিসেবে অনৈতিক ফান্ডে গোপনে জমা দিচ্ছে চিহ্নিত এই চক্রের হোতারা ।

আর এমন প্রকাশ্য চাঁদাবাজির ভাগবাটোয়ারা নিয়ে উপজেলা ছাত্রলীগের সঙ্গে ইউনিয়ন যুবলীগের ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটছে প্রতিনিয়ত।

এদিকে ফুটপাতে দোকান বসানোর কারণে ঢাকা-সিলেট মহাসড়ক দখল হয়ে যাওয়ায় যানজট লেগেই থাকে। ৩৫৩ কোটি ৫৬ লাখ টাকা ব্যয়ে ফ্লাইওভার নির্মিত হওয়ার পরেও গাউছিয়া এলাকার যানজট কমছে না। ফুটপাত ব্যবসায়ীরা ফল ও সবজির উচ্ছিষ্ট অংশ ফ্লাইওভারের পিলারের গোড়ায় ফেলে ময়লার ভাগাড়ে পরিণত করছে। এতে দূষিত হচ্ছে এলাকার পরিবেশ। তাদের কারণে রাস্তা পারাপার হতে পথচারীদের বিড়ম্বনার শিকার হতে হয়। এ জন্য বিভিন্ন সময় দুর্ঘটনার শিকার হতে হয় পথচারীদের।

ভুলতা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ও গোলাকান্দাইল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আল আমীনের নেতৃত্বে মহাসড়কে অবৈধভাবে দোকান বসিয়ে চাঁদাবাজি হচ্ছে বলে জানান এলাকাবাসী।

জানা গেছে, গোলাকান্দাইল গোলচত্ব্বর থেকে নুরম্যানশন মার্কেট পর্যন্ত নিয়ন্ত্রণ করেন আল আমিন। আর আব্দুল হক সুপার মার্কেট থেকে আজিজ সুপার মার্কেট পর্যন্ত নিয়ন্ত্রণ করেন ইকবাল হোসেন। তাদের রয়েছে ছয় জন সহকারী। এরা সারা দিন ফুটপাতে টাকা তোলার কাজে ব্যস্ত থাকে। ভুলতা পুলিশ ফাঁড়ির সামনে এসব চাঁদাবাজি হওয়ার পরেও চাঁদাবাজির ভাগবাটোয়ারার কারণে প্রশাসন দেখেও না দেখার ভান করছে।

এলাকার সচেতন মহল মনে করেন, এখনই এসব চাঁদাবাজি বন্ধ না করলে এলাকার আইনশৃঙ্খলার ভয়ানক অবনতি ঘটতে পারে।

তাছাড়া মহাসড়ক দখলমুক্ত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা। ফুটপাত ব্যবসায়ীরা নাম প্রকাশ না করার শর্তে জানান, দৈনিক ৩০০ থেকে ৪০০ টাকা চাঁদা দিতে হয়। ব্যবসা না হলেও তাদের চাঁদা দিতে হয়। তা না-হলে পরের দিন বসতে দেয় না। আবার কেউ টাকা দিতে না পারলে তাদের মালামাল কেড়ে নেওয়া হয়। আর এমন সকল ধরনের অপকর্ম নিরবে হজম করে পুলিশ । চাঁদাবাজদের সকলেই চিৎকার করেই বলে, এই টাকা  (চাঁদা) কি আমরা একাই খাই, পুলিশ পায় নেতা পায়, বড় বড় কর্মকর্তার বাড়িতে বাজার বাবদ খরচাও যায় ।

এ ব্যাপারে ভুলতা ফাঁড়ির ইনচার্জ নাজিম উদ্দিন মজুমদার বলেন, ‘আমরা চেষ্টা করি ফুটপাত থেকে দোকান তুলে দেওয়ার জন্য। কিন্তু একদিকে উঠিয়ে দেই অপরদিকে বসে যায়। আমরা কী করব ? গত কয়েক দিন আগে ময়লার ভাগাড় নিজ টাকায় পরিষ্কার করেছি। এখন আবার সেই অবস্থা। আমরাও এখন নিরুপায়। রাজনৈতিক প্রভাবের কারণে ফুটপাত সরানো যাচ্ছে না জানিয়ে তিনি বলেন, এখানে চাঁদাবাজি হয় শুনেছি কিন্তু এ টাকা কে বা কারা নেয় আমার জানা নেই ।’

Previous Post

‘মামুনুল বিষয়ে তথ্যমন্ত্রী : 'সামনে পাঁচটা পেছনে পাঁচটা গাড়ি’

Next Post

মাওঃ আউয়ালের ফেসবুক পেইজ হ্যাকড

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post
মাওঃ আউয়ালের ফেসবুক পেইজ হ্যাকড

মাওঃ আউয়ালের ফেসবুক পেইজ হ্যাকড

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য