• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ভুয়া ভাউচারে তেল খরচ, দুদকে নথির খবরে দৌড়ঝাঁপ

Tuesday, 24 November 2020, 11:00 pm
ভুয়া ভাউচারে তেল খরচ, দুদকে নথির খবরে দৌড়ঝাঁপ
8
SHARES
25
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জের নৌ-সংরক্ষণ ও পরিচালন বিভাগ কর্তৃপক্ষের বিরুদ্ধে বছরের পর বছর নৌ-দুর্ঘটনায় উদ্ধারকারী জাহাজ পরিচালনায় ভুয়া ভাউচারের মাধ্যমে তেল খরচের নামে সরকারি বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ অভিযোগ তদন্ত করছে দুদক।

দূদকের এমন খবরে চোরচক্রের অনেকেই নিজেদের রক্ষা করতে ইতিমধ্যেই শুরু করেছে দৌড়ঝাঁপ ।

বিআইডব্লিউটিএ এর একজন কর্মকর্তা এমন অভিযানের খবরে প্রতিবেদকের কাছে জানতে পেরে ক্ষোভ প্রকাশ করে বলেন, “সরকারী কোন সংস্থায় চুরি নাই ৷ আমার এই বক্তব্য কোড কইরেন না প্লিজ । সব সেক্টরে কি হয় / হচ্ছে খোজ নেন । একজন শেখ হাসিনা আর কত চেক দিবেন ! এই তেলচুরির ঘটনাও কয়েক দিন পর থেমে যাবে !”

একই অভিযোগে বিআইডব্লিটিএ কর্তৃপক্ষ তদন্ত করলেও অভিযোগের বিষয়ে কোন সত্যতা পায়নি।

কিন্তু তদন্তে নেমে দুর্নীতি দমন কমিশন (দুদক) নারায়ণগঞ্জের নৌ-সংরক্ষণ ও পরিচালন বিভাগ কর্তৃপক্ষের বিরুদ্ধে নথিপত্রে ব্যাপক গরমিল পেয়েছে। দুদক জানায়, এ বিষয়ে একটি প্রতিবেদন দুদক কমিশনে দেয়া হবে।

কমিশনের কাছে এ বিষয়ে অনুসন্ধানের সুপারিশ করা হবে। কমিশন অনুসন্ধানের অনুমতি পেলে বুঝা যাবে যে কি পরিমাণ অর্থ আত্মসাৎ হয়েছে।

অভিযোগ রয়েছে এসব অপকর্মের সঙ্গে বিআইডব্লিটিএ’র কর্মকর্তা এবং সিবিএ নেতারাও জড়িত। এসব কর্মকর্তা ও সিবিএ নেতারা রাজনৈতিক ছত্রছায়ায় থেকে নানা অপকর্ম করলেও তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয় না।

দুদকের পরিচালক প্রণব কুমার ভট্টচার্য জানান, দুদকের অভিযোগ কেন্দ্রে (হট লাইন ১০৬) জনৈক ব্যক্তি অভিযোগ করেন, নারায়নগঞ্জে বিআইডব্লিউটিএ’র যেসব উদ্ধারকারী জাহাজ রয়েছে এগুলো পরিচালনা না করেও তেল খরচের নামে বিল আদায় করা হচ্ছে। ভুয়া বিলের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ তুলে নিয়ে সংশ্লিষ্ট জাহাজ পরিচালনা কর্তৃপক্ষ তা ভাগ করে নিচ্ছেন। এতে সরকারের রাজস্ব থেকে বিপুল পরিমাণ অর্থ ক্ষতি হচ্ছে।

এমন অভিযোগের ভিত্তিতে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ২-এর সহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে গতকাল অভিযান পরিচালনা করে দুদক এনফোর্সমেন্ট টিম। নারায়ণগঞ্জে থাকা উদ্ধাকারী জাহাজের তেল খরচের বিল ভাউচারের সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করে দুদক টিম। প্রাথমিকভাবে কয়েকটি বিল পর্যালোচনা করে দুদকের কাছে মনে হয়েছে, ভুয়া বিলের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করা হয়েছে।

দুদকের সহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলম জানান, উদ্ধাকারী জাহাজ দূরত্ব এবং তাকে টেনে নিয়ে যাওয়ার জন্য জাহাজ প্রত্যয়ের পরিচালনায় তেল ও ইলেক্টনিক্স বিল বাবদ ভুয়া ভাউচারের মাধ্যম অর্থ আত্মসাতের অভিযোগে অভিযান পরিচালনা করা হয়েছে। আমরা কিছু নথিপত্র পর্যালোচনা করেছি।

আমাদের কাছে অনিয়ম হয়েছে প্রতীয়মান হওয়ায় আমরা ২০১৭ থেকে চলতি বছর পর্যন্ত ৩ অর্থবছরের বিল ভাউচার তলব করেছি। আজকের মধ্যে দুদকের সমন্বিত কার্যালয় ২-এ নথিপত্র জমা দিতে বলা হয়েছে। এসব নথিপত্র পর্যালোচনা করা হবে। আমরা পূর্ণাঙ্গ প্রতিবেদন দিয়ে অনুসন্ধানের সুপারিশ করব। অনুসন্ধান শুরু হলে নারায়ণগঞ্জের উদ্ধারকারী জাহাজ পরিচালনায় বিল ভাউচার পর্যালোচনা করবে দুদক।

বিআইডব্লিউটিএ এর নৌ-সংরক্ষণ ও পরিচালন কর্তৃপক্ষ নারায়ণগঞ্জ কার্যালয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জে পূর্বে প্রত্যয় ও নির্ভীক নামে দু’টি উদ্ধারকারী জাহাজ ছিল। তবে নির্ভীক এখন বরিশাল থেকে পরিচালিত হয়। নারায়ণগঞ্জ থেকে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় পরিচালিত হয়।

বিআইডব্লিউটিএ এর নৌ-সংরক্ষণ ও পরিচালন কর্তৃপক্ষ নারায়ণগঞ্জ কার্যালয়ের অদূরে শহরের ৫ নম্বর ঘাটে শীতলক্ষ্যা নদীতে নোঙর করা থাকে আড়াইশো টন ওজনের উত্তোলন ক্ষমতা সম্পন্ন উদ্ধার জাহাজটি। এই জাহাজেরই ভুয়া তেল খরচ তৈরি করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে তদন্তে নেমেছে দুদক।

Previous Post

‘আওয়ামীলীগ স্বাধীনতা বিরোধী দল !’ অব্যাহতি জাহাঙ্গীর

Next Post

'কিশোর গ্যাং নিয়ন্ত্রণে সকলকে কাজ করতে হবে' এসপি নারায়ণগঞ্জ

Related Posts

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….
Lead 1

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

Next Post
‘কিশোর গ্যাং নিয়ন্ত্রণে সকলকে কাজ করতে হবে’ এসপি নারায়ণগঞ্জ

'কিশোর গ্যাং নিয়ন্ত্রণে সকলকে কাজ করতে হবে' এসপি নারায়ণগঞ্জ

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর…. 02 Mar, 2026
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য