• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ভূমিদস্যুদের দাঙ্গায় ‘পাঠার বলী‘ সাংবাদিক প্রীতম

Tuesday, 23 March 2021, 10:04 pm
ভূমিদস্যুদের দাঙ্গায় ‘পাঠার বলী‘ সাংবাদিক প্রীতম
87
SHARES
281
VIEWS
Share on FacebookShare on Twitter

একদিকে হাজি রিপন, শফিউদ্দিন প্রধান ও হারুন বাহিনী অপরদিকে নারায়ণগঞ্জের চিহ্নিত ভূমিদস্যু নানা অপরাধের হোতা জয়নাল আবেদীন ওরফে আল জয়নাল বাহিনীর বিরোধপূর্ণ ভূমি সংক্রান্ত দাঙ্গা হাঙ্গামায় এবার সন্ত্রাসী হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছে সাংবাদিক মাহমুদুর রহমান প্রীতম । দীর্ঘদিন যাবৎ চলমান ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডস্থ জেলা কারাগারের বিপরীতে মূল্যবান জমি নিয়ে মামলা চলমান থাকার পর হাজি রিপন, শফিউদ্দিন প্রধান ও হারুন বাহিনী জমির দখল নিতে গেলে এমন হাঙ্গামার কবলে পরে ফটো সাংবাদিক মাহমুদুর রহমান প্রীতম ।

নারায়ণগঞ্জে সাংবাদিক মাহমুদুর রহমান প্রীতমকে পিটিয়ে ও রক্তাত্ব জখম করেছে একদল সন্ত্রাসী। এই হামলার নেতৃত্বদানকারী বহু মামলার আসামী বিতর্কিত হাজী রিপন, কাউন্সিলর শফিউদ্দিন প্রধান ও স্বপ্ননীর হাউজিং এর হারুন অর রশিদকে আসামী করে ফতুল্লা মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ নং ২৬০৯, ২৩/০৩/২০২১।

মঙ্গলবার বেলা ১২ টায় লিংক রোডস্থ জেলখানার বিপরীতে দোকানপাট ভাঙ্গচুর ও লুটপাটের ছবি তুলতে গেলে এ হামলা চালানো হয় বলে জানায় স্থানীয়রা। গুরুতর আহত মাহমুদুর রহমান প্রীতম দৈনিক সংবাদচর্চা পত্রিকার স্টাফ ফটো সাংবাদিক।

ফতুল্লার লিংক রোডস্থ জেলখানার বিপরীতে পাশের একটি জায়গা দখলদারিত্ব নিয়ে ভূমিদস্যু আল জয়নাল ও পরিবহন সেক্টরের হাজী রিপন, কাউন্সিলর শফিউদ্দিন প্রধান ও স্বপ্ননীর হাউজিং এর হারুন অর রশীদ বিরোধ চলে আসছে। তার জেরে আজ দুপক্ষের বিরোধের ছবি তুলতে গেলে হামলার শিকার হয় ফটো সাংবাদিক প্রীতম।

থানায় লিখিত অভিযোগে সাংবাদিক প্রীতম উল্লেখ করেন, নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন লিংক রোডে অবস্থিত জেলা কারাগারের বিপরীতে একটি জমির উপর নির্মিত দোকানপাটে ভাঙ্গচুর ও লুটপাট চালানোর সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিজের নিকন ডি ৭০০ মডেলের ক্যামেরা দিয়ে ছবি তুলেন তিনি। ছবি তুলতে দেখে সন্ত্রাসীরা তার দিকে তেড়ে আসে, পরে সে নিজেকে সাংবাদিক পরিচয় দিলে এক সময়ের শীর্ষ সন্ত্রাসী খ্যাত হাজী রিপন তার হাতে থাকা লোহার হাতল দ্বারা সাংবাদিক প্রীতমের মাথায় আঘাত করে রক্তক্ষরণ ঘটায়। একই সময়ে কাউন্সিলর শফিউদ্দিন প্রধান ও হারুন অর রশিদ এবং ৪০/৫০ জন হামলাকারী লোহার রড, লোহার পাইপ, কাঠ, বাঁশসহ দেশীয় অস্ত্র-সস্ত্র দ্বারা তাকে বেদম মারধর করে রক্তাত্ব জখমসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে তার সাথে থাকা নিকন ডি ৭০০ মডেলের ক্যামেরা, স্যামসাং এম ২১ মডেলের একটি স্মার্টফোন, পকেটে থাকা আট হাজার ৩০০ টাকা, জাতীয় পরিচয় পত্র ও ড্রাইভিং লাইসেন্সের মূল কপিসহ মানিব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। এসময় তার মাথা ফাটিয়ে, হাত ভাঙ্গা, পিঠে অজস্র কাটা, রক্তাত্ব জখমসহ শরীরের সকল স্থানে নীলাফুলা জখম করে।

সাংবাদিক প্রীতম জানান, শুধু ঐখানে ই না, আমি নিজের জীবন বাঁচাতে দৌড়ে এসে চায়ের দোকানে আশ্রয় নেই, সেখানেও সন্ত্রাসীরা আমার উপর হামলা চালায়। এসময় চায়ের গরম পানির ক্যাটলি দিয়ে আঘাত করে আমার কপাল ফাটিয়ে দেয় হামলাকারীরা।

পরে স্থানীয়দের সহযোগীতায় আমাকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয়।

এমন হামলার বিষয়ে নারায়ণগঞ্জ পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট সকলের কাছে এ হামলার সঠিক তদন্ত করে হাজী রিপন, কাউন্সিলর শফিউদ্দিন প্রধান, হারুন অর রশিদকে গ্রেফতারসহ সকল অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান নারায়ণগঞ্জের সর্বস্তরের সাংবাদিকবৃন্দ ও আহত প্রীতমের পরিবার।

ঘটনার পর বিকেলে প্রত্যাক্ষদর্শী কয়েকজন সাধারণ ব্যবসায়ী নাম প্রকাশ না করার অনুরোধে বলেন, হামলার আগে হাজি রিপন, কাউন্সিলর শফি ও হারুনসহ তাদের পক্ষের  শ্রমিকরা মনে করেছেন, যারা ছবি আর ভিডিও করতেছে তারা জয়নালের লোক । এই মনে করে শ্রমিকদের উস্কানী দেয়ার পর  শ্রমিকরা বেদম পিটিয়ে আহত করে ছরি তোলারত এক ব্যাক্তিকে । পরে জানতে পারে এই লোক সাংবাদিক । সাংবাদিক জানার পর রিপন, শফি ও হারুন উত্তেজিত শ্রমিকদের থামিয়ে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে । মূলতঃ এই জমি নিয়ে ভূমিদস্যূ জয়নালের সাথে মামলা চলতেছে বলে শুনতে পেরেছি । আর এই ভূমিদস্যূদের হাঙ্গামায় ‘পাঠার বলী’ হইলো এই সাংবাদিক ।

এমন হামলার বিষয়ে বজলুর রহমান রিপন ওরফে হাজি রিপন নারায়ণগঞ্জ নিউজ আপডেট কে বলেন, জমিটি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিলো জয়নাল আবেদীনের সাথে । ট্রাক মালিক ও শ্রমিক ইউনিয়ন মিলিত হয়ে এই জমিটি অনেক আগেই ক্রয় করে । কিন্তু বিরোধ সৃষ্টি হয় জয়নাল আবেদীনের সাথে । এই জমি তিনি ওয়ারিশ ক্রয় করেছেন বলে মামলা করলে আদালত তার পক্ষে কোন আদশে দেয় নাই । ফলে আমাদের শ্রমিকরা এই জমিতে কাজ করতে গেলে কয়েকজন মোবাইল ক্যামেরায় ভিডিও করতে থাকে । এই অবস্থায় শ্রমিকরা উত্তেজিত হয়ে কয়েকজনকে ভিডিও করা থেকে বিরত থাকার জন্য বলার পরও ভিডিও করতে থাকায় শ্রমকরাই মারধর করে । পরে আমি শফি ভাই ও হারুন ভাইসহ উপস্থিত সকলে এই ছেলেটিকে উদ্ধার করে জানতে পারি সে সাংবাদিক । আমি নিজে অসুস্থ থাকার পরও মারধরের শিকার এই ছেলেটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি ।

Previous Post

সাবেক এমপি কমান্ডার সিরাজুল ইসলামের মৃত্যুবার্ষিকী আজ

Next Post

প্রথিতযশা সাংবাদিক অহিদুল হক খান অসুস্থ

Related Posts

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে
Lead 4

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….
Lead 1

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

Next Post
প্রথিতযশা সাংবাদিক অহিদুল হক খান অসুস্থ

প্রথিতযশা সাংবাদিক অহিদুল হক খান অসুস্থ

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে 02 Mar, 2026
  • ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর…. 02 Mar, 2026
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য