• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

মায়ের আহাজারি, দুই দিনেও গ্রেপ্তার নেই খুনিদের

Tuesday, 23 November 2021, 11:16 pm
মায়ের আহাজারি, দুই দিনেও গ্রেপ্তার নেই খুনিদের
16
SHARES
53
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জ শহরের কিল্লারপুল এলাকায় রোববার রাতে তরুণ-তরুণীকে আটকের প্রতিবাদ করায় ছুরিকাঘাতে কিশোর সানজিদ দেওয়ান হত্যার ঘটনায় মামলা হয়েছে। তবে দুই দিনেও মামলার কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

সোমবার রাতে নিহত সানজিদ দেওয়ানের বাবা রিপন দেওয়ান বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা করেন। এদিকে একই ঘটনায় নিহত সানজিদ দেওয়ানের বন্ধু সিজান বিকাশের অবস্থাও গুরুতর। তার পেটের ক্ষতস্থানে ২২টি সেলাই লেগেছে।

এদিকে পশ্চিম তল্লা ছোট এলাকার বাড়িতে গেলে দেখা যায়, একমাত্র ছেলে সানজিদ দেওয়ানকে হারিয়ে মা পুষ্পা বেগম শোকে শয্যাশায়ী। বারবার ছেলের কথা বলে বিলাপ করেন আর মূর্ছা যান পুষ্পা বেগম। বাবা রিপন দেওয়ান পেশায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক। ছেলের শোকে অনেকটা বাক্‌রুদ্ধ হয়ে গেছেন তিনি।

পুষ্পা বেগম বলেন, ‘আমার একমাত্র ছেলেকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমার বুক খালি হয়ে গেছে। মানিক আমারে আর মা বলে ডাকবে না।’

রিপন দেওয়ান বলেন, ‘আগামী জানুয়ারিতে সানজিদের ১৮ বছর পূর্ণ হতো। একমাত্র ছেলেকে হারিয়ে ওর মা কীভাবে বাঁচবে ? ছেলের শোকে খাওয়া ছেড়ে দিয়েছে । আমাদের বেঁচে থাকার অবলম্বন শেষ করে দিয়েছে। আমার ছেলে হত্যার খুনিদের ফাঁসি চাই।’

নিহত সানজিদ দেওয়ানের বন্ধু ছুরিকাঘাতে আহত সিজান বিকাশ জানায়, তারা হাজীগঞ্জে এসিআই ওষুধ কোম্পানিতে শ্রমিকের কাজ করে। রোববার বিকেল সাড়ে পাঁচটায় অফিস থেকে এসে সানজিদসহ তারা চার বন্ধু ব্যাডমিন্টন খেলার জন্য মাঠে কোট কাটে এবং রাত ৯টার দিকে বাতি লাগানোর জন্য পাশের কিল্লারপুল এলাকার গলি থেকে বাঁশ আনতে যায়। সেখানে গিয়ে তারা দেখতে পায়, মানুষের জটলা। তারা উঁকি দিয়ে দেখে, সেখানে তরুণ-তরুণীকে ঘিরে রাখা হয়েছে। ওখানে কী হয়েছে জানতে চাইলে দুই ভাই আদম ও কদম তাদের ধমক দেন। এ নিয়ে সানজিদ প্রতিবাদ করলে আদম তার শার্টের কলার চেপে ধরেন। সানজিদও আদমের শার্টের কলার চেপে ধরেন।

একপর্যায়ে আদম ও কদম ধারালো ছোরা দিয়ে সানজিদকে এলোপাতাড়ি আঘাত করেন। সানজিদকে বাঁচাতে সিজান এগিয়ে গেলে তাকেও পেটে ছুরিকাঘাত করেন তাঁরা। পরে আশপাশের লোকজন তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা সানজিদকে মৃত ঘোষণা করেন।

সিজান আরও জানান, আদম-কদম যমজ ভাই। মূলত ওই তরুণ-তরুণীকে সন্দেহ করে তাঁরা আটক করেছিলেন তাঁদের কাছ থেকে টাকা পয়সা আদায়ের জন্য।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ জামান গণমাধ্যমকে বলেন, আদম ও কদম দুই ভাই। তাঁদের বিরুদ্ধে থানায় একাধিক হত্যা মামলা আছে। তাঁদের এক বড় ভাই হত্যা মামলায় জেলে আছেন। তাঁরা এলাকায় খুনখারাবি করে বেড়ান। ওই ঘটনার দিন তাঁরা এক তরুণ ও এক তরুণীকে আটক করেন। সানজিদসহ চার বন্ধু বিষয়টি দেখে কৌতূহলী হয়ে সেখানে কী হয়েছে জানতে চাইলে তাদের সঙ্গে আদম ও কদমের বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটে। একপর্যায়ে তাঁরা সানজিদ ও সিজানকে ছুরিকাঘাত করেন।

ওসি আরও বলেন, এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে আদম-কদমসহ চারজনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাত আরও পাঁচজনকে আসামি করে মামলা করেছেন ।

Previous Post

‘ফার্স্ট টাইম মেশিন চালানো’ সেই কিশোরের আত্মহত্যা

Next Post

নারায়ণগঞ্জ আদালতে মুখোমুখি মামুনুল - ঝর্ণা

Related Posts

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে
Lead 5

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….
Lead 1

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

Next Post
নারায়ণগঞ্জ আদালতে মুখোমুখি মামুনুল – ঝর্ণা

নারায়ণগঞ্জ আদালতে মুখোমুখি মামুনুল - ঝর্ণা

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি ! 03 Mar, 2026
  • ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে 02 Mar, 2026
  • ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর…. 02 Mar, 2026
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য