• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

রূপগঞ্জের ৫১ লাশ : হাশেম ফুডসের মালিক দ্বায়ী

Monday, 9 August 2021, 12:13 am
রূপগঞ্জের ৫১ লাশ : হাশেম ফুডসের মালিক দ্বায়ী
7
SHARES
23
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেছেন, ওই কারখানার পরিবেশ অধিদপ্তরের সনদ ও বিল্ডিং কোড ছিল না। ফায়ার সার্ভিসের এনওসি পাওয়া যায়নি। ছিল না ফায়ার সেফটিও। এগুলোসহ আরও কয়েকটি বিষয়ে মালিকের অনিয়মের প্রমাণ পাওয়া গেছে।

রূপগঞ্জে সজীব গ্রুপের হাশেম ফুডস অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় অর্ধশতাধিক মানুষের প্রাণ কেড়ে নেয়া আগুনের পেছনে কারখানার মালিকের অনিয়ম দায়ী উল্লেখ করে তদন্ত প্রতিবেদন দিয়েছে জেলা প্রশাসনের তদন্ত কমিটি।

কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামীম বেপারী ৫ আগস্ট রাতে ৪৪ পৃষ্ঠার প্রতিবেদন জমা দেন।

এতে কারখানার মালিকের অনিয়মসহ সরকারি সংস্থার গাফলতির বিষয়টি উল্লেখের পাশাপাশি ২০টি সুপারিশ করা হয়েছে।

জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ রোববার রাতে বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, ওই কারখানার পরিবেশ অধিদপ্তরের সনদ ও বিল্ডিং কোড ছিল না। ফায়ার সার্ভিসের এনওসি পাওয়া যায়নি। ছিল না ফায়ার সেফটিও। এগুলোসহ আরও কয়েকটি বিষয়ে মালিকের অনিয়মের প্রমাণ পাওয়া গেছে।

জেলা প্রশাসক বলেন, ‘প্রতিটি ডিপার্টমেন্ট যদি ঠিকঠাকভাবে মনিটরিং করত তাহলে সেখানে শিশুশ্রম থাকত না। বিল্ডিং কোডের অসঙ্গতি থাকত না। পর্যাপ্ত ফায়ার সেফটি ব্যবস্থা থাকত। তাদের মনিটরিংয়ে কমতি আছে।

‘যেহেতু তারা অন্য মিনিস্ট্রিতে কাজ করে, তাই আমরা এই বিষয়গুলোতে আমাদের কনসার্ন মিনিস্ট্রিকে বলব। আমরা এগুলো কেবিনেট, লেবার মিনিস্ট্রি ও কনসার্ন মিনিস্ট্রিতে পাঠাব। তারা এগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেবে। পাশাপাশি এ ঘটনায় করা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা যদি আমাদের প্রতিবেদন ওই মামলায় যুক্ত করতে চান তাহলে তাকে প্রতিবেদনটি দেয়া হবে।’

 

 

তদন্ত প্রতিবেদনের ২০টি সুপারিশের মধ্যে বলা হয়েছে, সেখানে শিশুশ্রম ছিল। এ ধরনের কারখানায় যেন শিশুশ্রম যেন বন্ধ করা হয়। যারা মারা গেছে শ্রম আইন অনুযায়ী তাদের প্রত্যেককে ২ লাখ টাকা ও আহতদের আড়াই লাখ টাকা করে মালিকপক্ষ থেকে দেয়া হয়।

 

এ ছাড়া বিল্ডিং কোড মানা, অগ্নিনিবার্পন যন্ত্র আরও বেশি রাখা ও প্রশিক্ষিত অগ্নিনিবার্পন দল কারখানায় রাখার সুপারিশ করা হয়েছে।

ডিসি আরও জানান, নিচতলার সেন্ট্রাল রুমে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে।

গত ৮ জুলাই রাতে হাশেম ফুড লিমিটেডের কারখানায় আগুন লাগে। শুরুতে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরের দিন উদ্ধার করা হয় ৪৯ জনের মরদেহ। মোট মৃতের সংখ্যা দাঁড়ায় ৫২ জনে।

৮ তারিখ আগুন লাগলেও ৯ তারিখ রাতের আগে পুরোপুরি আগুন নেভানো যায়নি।

বেশির ভাগের মরদেহই পুড়ে কয়লা হয়ে যাওয়ায় পরিচয় শনাক্তের জন্য স্বজনদের নমুনা সংগ্রহ করে ডিএনএ পরীক্ষা করা হয়। এরপর ৪ আগস্ট ২৪টি মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

রূপগঞ্জ ট্র্যাজেডি: আগুনের জন্য দায়ী মালিকের অনিয়ম
ডিএনএ পরীক্ষার পর ২৪টি মরদেহ হস্তান্তর করা হয়

আগুন নেভাতে দীর্ঘ সময় লাগার কারণ মনে করা হয় কারখানার প্রতি ফ্লোরে মজুত করা দাহ্য পদার্থ। ছিল বিপুল পরিমাণ রাসায়নিক, যা আগুন আরও ছড়িয়ে যেতে অনুঘটক হিসেবে কাজ করেছে।

মালিকপক্ষ থেকে দাবি করা হয়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এই আগুনের সূচনা। তবে ব্যাপক প্রাণহানির ঘটনার পেছনে কারখানা কর্তৃপক্ষের চরম অবহেলা ও অব্যবস্থাপনা দায়ী বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে বিভিন্ন দায়িত্বশীল সংস্থা।

এ ঘটনায় পুলিশ কারখানার মালিক আবুল হাশেম, তার চার ছেলেসহ আটজনের বিরুদ্ধে হত্যা মামলা করে। রিমান্ড শেষে হাশেম ও তার চার ছেলেকে জামিন দিয়েছে আদালত।

আগুনের ঘটনা তদন্তে ফায়ার সার্ভিস, নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, শ্রম মন্ত্রণালয় এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর তদন্ত কমিটি করে। ফায়ার সার্ভিসের তদন্ত সংশ্লিষ্টরা জানান, ভবন নির্মাণের আগে ফায়ার সার্ভিস থেকে অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে নকশার অনুমোদন নিলেও তা বাস্তবায়ন করা হয়নি।

Previous Post

এবার সয়াবিন তেলের ট্রাকে মিলল ২৮ কেজি গাঁজা

Next Post

শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় ১০ জঙ্গির মৃত্যুদণ্ড বহালের রায় প্রকাশ

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post
শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় ১০ জঙ্গির মৃত্যুদণ্ড বহালের রায় প্রকাশ

শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় ১০ জঙ্গির মৃত্যুদণ্ড বহালের রায় প্রকাশ

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য