• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

শেখ হাসিনার আদর্শের দুই রাজনীতিবিদ !

Tuesday, 27 July 2021, 8:45 pm
শেখ হাসিনার আদর্শের দুই রাজনীতিবিদ !
5
SHARES
17
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জের রাজনৈতিক ময়দানে চরম রৈরিতা, এক অপরের নাম শুনতেও পারেন না । কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলেন না । সারা বছর জুড়ে একে অপরের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করায় নারায়ণগঞ্জের রাজনীতি থাকে উত্যাপ্ত । একই রাজনৈতিক দলের গোড়াপত্তন থেকে বেড়ে উঠা মেয়র সেলিনা হায়াৎ আইভী ও সংসদ সদস্য শামীম ওসমান কেউ কারো নাম শুনতে না  পারলেও সেই বিপরীত মেরুর দুই রাজনীতিবিদ একে অপরের পাশে বসে প্রয়াত মায়ের দোয়া কামনা করেছেন। এমন ঘটনায় নারাযণগঞ্জের রাজনৈতিক অঙ্গণে অনেকেই বলেছে এটি “রাজনৈতিক সুবাতাস” আবার অনেকেই বলেছেন “গভীর রাজনীতির অংশ !”

এমন  মন্তব্য করে উপস্থিত আরো কেউ কেউ বলেছেন, আওয়ামীলীগ নেত্রী শেখ হাসিনার মতোই কঠিন রাজনীতি করলেন শামীম ওসমান । আর মেয়র আইভী হাজারো বিরোধীতা থাকলেও রাজনৈতিক ভূলটি তিনি করেন নাই ! শেখ হাসিনা যেমন চরম বিরোধীতার পরও মৃত ব্যক্তির বাড়ি ছুটে গেছেন শান্তনা দিতে ঠিক তেমনি শামীম ওসমান ছুটে এসেছেন মেয়র আইভীর বাড়িতে । অপরদিকে মেয়র আইভী চরম বিরোধীতা ও বৈরিতা থাকার পর শামীম ওসমানের পাশে বসে সকলের কাছে দোয়া চেয়েছেন । যেমনটি করেছিলেন শেখ হাসিনা ।  

দেওভোগের চুনকা কুটিরে সংসদ সদস্য শামীম ওসমান প্রবেশের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে মুহূর্তের মধ্যে ভীড় করে অনেকেই । এমন সংবাদ ফেসবুক লাইভে প্রচারিত হলে নানা মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে নারায়ণগঞ্জ জুড়ে ।

চুনকা কুটিরে অবস্থানকালীন সময়ে মা হারানো নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে প্রয়াত মায়ের জন্য দোয়া করতে বলেছেন এমপি শামীম ওসমান।

মঙ্গলবার (২৭ জুলাই) বিকেলে শহরের মাসদাইরে কেন্দ্রীয় কবরস্থানে আইভীর মায়ের কবর যিয়ারত করে দেওভোগে ‘চুনকা কুটিরে’ গিয়ে আইভীকে সান্তনা দেওয়ার সময়ে শামীম ওসমান ওই দোয়ার কথা বলেন।

তখন আইভীর পাশে বসে তার মাথায় হাত রেখে দোয়া করেন শামীম ওসমান।

আইভীর পাশে বসে শামীম ওসমান বলেন, চাচী খুব ভালো মানুষ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। আমাদের এখন তার জন্য দোয়া করতে হবে আর এমনভাবে চলতে হবে যেন তাদের আত্মা শান্তি পায়। আমিও এতিম আমি বুঝি এতিম হওয়াটা কত কষ্টের সেটা যেই বয়সেই হইনা কেন।

এসময় আইভী বলেন, আগামী বৃহস্পতিবার বাদ আসর দোয়া ও মিলাদ আমাদের মসজিদে আপনারা আসবেন। পরে শামীম ওসমান তার সাথে সেখানে যাওয়া আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জানান, শনিবার চাচীর মিলাদ আপনারা মাস্ক পড়ে নিয়ম মেনে এখানে আসবেন।

শামীম ওসমান বলেন, আলী আহমদ চুনকা চাচার সহধর্মিণীর কথা আমার মনে পড়ছে। তিনি একজন সন্তানকে যেভাবে ভালবাসে, সেভাবেই ভালবাসা দিয়েছিলেন। তিনি আল্লাহওয়ালা মানুষ ছিলেন। আমাদের তার জন্য কিছু করার নেই দোয়া ছাড়া। আমি নিজের মায়ের জন্য যেভাবে দোয়া করি। সকলের জন্য দোয়া করি। আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন।

তারা যেন ওই পথে চলেন যে পথে চললে তাদের বাবা-মা যেন শান্তি পান। আমরা সবাই যেন এইভাবে এবাদত করতে পারি যেন আমাদের পূর্ব পুরুষরা শান্তি পায়।

তিনি আরও বলেন, আমি গত তিনদিন প্রচন্ড বাজে অবস্থায় ছিলাম। আমার স্ত্রী এখনও শয্যাশায়ী। আল্লাহর রহমতে মানুষের দোয়ায় আশা করি সুস্থ হয়ে যাবেন। যিনি চলে গেছেন তিনি আমার মায়ের মত ছিলেন। আমরা তার সন্তান। তার বাড়িতে গিয়ে সহানুভূতি প্রদর্শন করা আমাদের নৈতিক দায়িত্ব।

শামীম ওসমানের সঙ্গে মাসদাইর কবরস্থানে মেয়রের মায়ের কবর জিয়ারত ও মেয়রের বাসভবনে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত মুহাম্মদ শহীদ বাদল, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন, পরিবহন নেতা মো: শহীদুল্লাহ, মহানগর আওয়ামীলীগের সভাপতি চন্দন শীল, যুগ্ম সম্পাদক শাহ নিজাম।

মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, নাসিকের কাউন্সিলর নাজমুল আলম সজল, মহানগর কৃষকলীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান লিটন, মহানগর সেচ্ছাসেবক লীগের সভাপতি মো: জুয়েল হোসেন, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ প্রমুখ।

প্রসঙ্গত আইভীর মা মমতাজ বেগম (৭৩) গত ২৫ জুলাই মারা গেছেন। সেদন রাতেই তাকে মাসদাইরে কেন্দ্রীয় কবরস্থানে স্বামী প্রয়াত পৌর পিতা আলী আহাম্মদ চুনকার কবরের পাশে সমাহিত করা হয়। সেসময় মেয়রকে সমবেদনা জানাতে ছুটে যান নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীরগের সভাপতি আবদুল হাই,নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজলসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত থেকে জানাযায় অংশ গ্রহণ করেন ।

Previous Post

সিদ্ধিরগঞ্জের ১২ জুয়াড়ি গ্রেফতার

Next Post

শ্রমিকের ঝুলন্ত গলিত লাশ উদ্ধার

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত
Lead 1

আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত

নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম
Lead 1

নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম

আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ
Lead 1

আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ

Next Post
শ্রমিকের ঝুলন্ত গলিত লাশ উদ্ধার

শ্রমিকের ঝুলন্ত গলিত লাশ উদ্ধার

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য