• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

‘সঙ্গে থাকলে জঙ্গিও সঙ্গি, নইলে সাধুও হয় জঙ্গি !’

Monday, 11 October 2021, 11:16 am
‘সঙ্গে থাকলে জঙ্গিও সঙ্গি, নইলে সাধুও হয় জঙ্গি !’
82
SHARES
266
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জের রাজনীতিতি রীতিমত সকলকে তাক লাগিয়ে তিনি বৈঠা হাতে নিয়েছেন। এবার তার প্রতীক নৌকা।  তিনি সদর উপজেলার ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু।

ব্যাপক আলোচনা সমালোচনার পরও কোনভাবেই আটকানো গেলো না নারায়ণগঞ্জ সদর উপজেলার সবচেয়ে বড় ইউনিয়ন কুতুবপুরের বর্তমান চেয়ারম্যান বিএনপির নেতা মনিরুল আলম সেন্টুকে।

আগামী ১১ নভেম্বর লড়বেন তিনি। মনোনয়ন পত্র বৈধ হলে আর কোন বেগ পেতে হবে না তাঁর। নিশ্চিত জয়। শুধু আনুষ্ঠানিকতা বাকি। ভোট নিছক চেয়ারম্যান পদে নিয়ম রক্ষার লড়াই। এ সেন্টুকে নিয়ে গত কয়েকদিন ধরে কম আলোচনা হয়নি। কিন্তু আওয়ামী লীগের নেতারা গায়ে লাগায়নি। কারণ কোটি টাকার মিশন ছিল এটার পেছনে। রা ছিল না আওয়ামী লীগের নারায়ণগঞ্জের ধারক বাহক খ্যাত শামীম ওসমানেরও। তাঁর নীরব সমর্থন ছিল সেন্টুর প্রতি। পর্দার আড়ালেই তিনি খেলোয়াড় বলে রাজনৈতিক মহলে ব্যাপকভাবে সমালোচনা চলছেই ।

আশাহত আওয়ামী লীগের নেতাকর্মীরা। কিছু বলতে পারছেন না। কারণ সেন্টুর পেছনে প্রভাবশালীরা। শুধু শামীম ওসমান কিংবা জেলা আওয়ামী লীগের সেক্রেটারী না বরং আরো অনেকেই রয়েছেন পর্তার অন্তরালে ।

শনিবার ৯ অক্টোবর রাতে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড সেন্টুর নাম ঘোষণা করেন। এখানে আওয়ামী লীগের বিকল্প কারো নাম দেওয়া হয়নি। নারায়ণগঞ্জের সেক্রেটারী আবু হাসনাত শহীদ বাদলের তালিকাতে একজনই ছিলেন সেন্টু। ছাত্র রাজনীতি করে তোলারাম কলেজের ভিপি থেকে জেলা যুবলীগ ও জেলা আওয়ামী লীগের সেক্রেটারী বাদল তালিকায় সেন্টুর নাম দিতে কাপূর্ণবোধ না করলেও কুতুবপুর ও নারায়ণগঞ্জের নেতাদের হৃদয় কেঁদেছে। কিন্তু অসহায় তারা।

এ সেন্টুকে দলের মনোনয়ন দিতে মানা হয়নি খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশও। তিনি বিভিন্ন অনুষ্ঠানে বলতেন দলে অনুপ্রবেশকারীদের ঠেকাতে হবে। দলে যোগ দেওয়ার ৩ বছরের আগে কাউকে সামনে আগানো যাবে না। সেন্টু আওয়ামী লীগে আনুষ্ঠানিক যোগ দেয়নি কিন্তু টাকার জোরে পেয়ে গেছেন নৌকা প্রতীক। অথচ এ সেন্টুর হাতে লেগে আছে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অনেক আন্দোলন সংগ্রাম আর আগুন সন্ত্রাসের তকমা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিতেন নিয়মিত গালাগাল। করতেন সমালোচনা। বিএনপির তারেক রহমানের সঙ্গে ছিল বেশ সখ্যতা। কার্যত ফতুল্লা বিএনপির এক সময়ের সহ সভাপতি। যুবদলের অঘোষিত নিয়ন্ত্রক।

তবে শুধু এবারই না। এর আগের তথা ২০১৬ সালের ইউনিয়ন পরিষদের নির্বাচনেও এ সেন্টুকে জয়ী করাতে নৌকাকে ডুবিয়ে দেওয়া হয় পরিকল্পনা মাফিক। গত নির্বাচনে মনিরুল আলম সেন্টু ৪২ হাজার ৯০৩ ভোট পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের আওয়ামীলীগ প্রার্থী গোলাম রসুল শিকদার পেয়েছেন ১০ হাজার ৯৮৭ ভোট। ব্যবধান প্রায় ৩২ হাজারেরও বেশী। ভোটের দিন কুতুবপুরের অনেক কেন্দ্রে আওয়ামী লীগের পোলিং এজেন্ট খুঁজে পাওয়া যায়নি। দেলপাড়ার একটি কেন্দ্রে বুকে নৌকার প্রতীকের কাগজ সাটিয়ে সেন্টুর আনারসের প্রতীকের পক্ষে কাজ করতে দেখা গেছে।

সেন্টু এক সময়ের বিএনপির ডাকসাইটে নেতা ছিলেন। ফতুল্লা এলাকাতে বিএনপির ভাষায় অনেক আন্দোলন সংগ্রাম আর আওয়ামী লীগের ভাষা যেটা ‘নাশকতা’ তার নেতৃত্বে ছিলেন সেন্টু। ২০১৪ সালের জানুয়ারীতে ফতুল্লায় ও ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে বাসে আগুন দিয়ে মানুষ হত্যার চেষ্টা সহ নানা ধরনের অপরাধের অভিযোগ রয়েছে। নাশকতা ও বাসে আগুন দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে ফতুল্লা থানায় ডজনখানেক মামলাও আছে।

জানা যায়, ২৫ ডিসেম্বর ২০১৮ সালে আওয়ামীলীগের সংসদ সদস্য শামীম ওসমানের পক্ষে নৌকায় ভোট চেয়ে প্রচারণার অভিযোগ এনে তৎকালীন ফতুল্লা থানা বিএনপির সহ সভাপতি মনিরুল আলম সেন্টুকে বহিস্কার করে বিএনপি। দলের সহ দপ্তর সম্পাদক বেলাল আহমেদ এ তথ্য তখন গণমাধ্যমকে জানিয়েছিলেন। এরপর থেকে পথ আরো পরিষ্কার হয় সেন্টুর। আর তাই এবার নৌকার পক্ষের লোকজন তাকে নৌকার প্রার্থী হিসেবে প্রচার করছেন।

সেন্টু বিএনপি ক্ষমতা হারানোর পর থেকে ধীরে ধীরে আওয়ামীলীগে ঘেঁষতে থাকেন। এমপি শামীম ওসমানকে ‘পীর’ হিসেবেই আখ্যায়িত করে বক্তব্য রাখেন। শামীম ওসমান সংসদ সদস্য হবার পর থেকে সেন্টু তার অনুগত হয়ে যান। দলের বিরুদ্ধে গিয়ে হলেও শামীম ওসমানের সকল নির্দেশনা পালন করতেন এই সেন্টু। সেন্টুর নিয়ন্ত্রণে রয়েছে কুতুবপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো। এ ছাড়াও আওয়ামীলীগের একটি বড় অংশ রয়েছে সেন্টুর সাথে।

মনিরুল আলম সেন্টুর এমন নৌকর ঘটনায় পুরো নারায়ণগঞ্জের রাজনীতিতে ব্যাপক সমালোচনার ঝড় চলছে । সামাজিক যোগাযোগ মাধ্যমের নৌকার এমন বিতর্কিত প্রার্থীদের নিয়ে অনেকেই সমালোচনা করে বলেছেন, “সঙ্গে থাকলে জঙ্গিও হয় সঙ্গি আর সঙ্গে না থাকলে কট্টর আওয়ামীলীগও (সাধুও) হয় জঙ্গি !”

Previous Post

শারদীয় দুর্গাপূজা শুরু

Next Post

সোনারগাঁয়ে অবৈধ চুনা কারখানার ট্রাক চাপায় স্কুল ছাত্র নিহত

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post
সোনারগাঁয়ে অবৈধ চুনা কারখানার ট্রাক চাপায় স্কুল ছাত্র নিহত

সোনারগাঁয়ে অবৈধ চুনা কারখানার ট্রাক চাপায় স্কুল ছাত্র নিহত

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য