• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

সিদ্ধিরগঞ্জের মতি-আশরাফ বাহিনীর ৫ চাঁদাবাজ গ্রেফতার

Wednesday, 30 June 2021, 7:34 am
সিদ্ধিরগঞ্জের মতি-আশরাফ বাহিনীর ৫ চাঁদাবাজ গ্রেফতার
8
SHARES
25
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডে আধিপত্য বিস্তার ও দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে চাঁদা আদায়ের সময় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতির শেল্টারে বেপরোয়া হয়ে উঠা পানি আক্তার ও আশরাফ উদ্দিন বাহিনীর ৫ চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

মঙ্গলবার (২৯ জুন) ইপিজেডের কদমতলী কাঠের পুল এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ অর্থ উদ্ধার করে র‌্যাব। তবে ডিএনডি সেচ খালে ঝাঁপ দিয়ে সাঁতরিয়ে পালিয়ে যায় চাঁদাবাজদের দল নেতা সন্ত্রাসী পানি আক্তার।

গ্রেফতারকৃতরা হলো :- হৃদয় মিয়া (২৫), বাবু (৩০), নূও হোসেন(২৩), মো: হাসান (২১), রাসেল (৩০)। পানি আক্তারসহ পালিয়ে গেছে আল আমিন (২৫), মহিন (২৪), আরিফুল ইসলাম (২৫), জীবন (২৫), রাফি (২৪), হৃদয় (২৬) ও রবিউল আলম (২৬)।

এ বিষয়ে র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো: জসিম উদ্দিন চৌধুরী গণমাধ্যমকে জানান, একটি চাঁদাবাজ সিন্ডিকেট ইপিজেডে যাতায়াতকারী বিভিন্ন পণ্য পরিবহন ও ব্যবসায়ীদেরকে জিম্মি করে চাঁদাবাজী করে আসছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে একটি চাঁদাবাজ বাহিনী ইপিজেডের গেইটের সামনে অবস্থান নিয়ে চাঁদাবাজি করার সময় ৫ জনকে আটক করা হয়েছে। অন্যরা পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেছে।

র‍্যাব আরো জানায়, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে, তারা স্থানীয় কাউন্সিলর মতিউর রহমান মতি ও তেল চোরদের গডফাদতার আশরাফের ঘনিষ্ট সহযোগী। তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের রফতানিমুখী পণ্য পরিবহনসহ সর্বত্র চাঁদাবাজি করে আসছে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি তদন্ত সাইফুল ইসলাম জানান, চাঁদাবাজির মামলা করে র‌্যাব ৫ জনকে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। তারা সবাই মামলার এজাহার নামীয় আসামি।

উল্লেখ্য, দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জের রাজনীতিতে আধিপত্য বিস্তারকারী এক কুখ্যাত অপরাধীর শেল্টারে সিদ্ধিরগঞ্জে তেলচুরির মহোৎসব, ইপিজেড এর সকল অপরাধ কর্মকান্ডসহ ভুমদস্যূতা, চাঁদাবাজি, মাদক ব্যবসাসহ সকল ধরণের অপরাধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে কাউন্সিলর মতি, তেল চোর আশরাফ, সাবেক কাউন্সিলর সিরাজ মন্ডলের একাধিক সক্রিয় সদস্য । এই চক্রের হোতা মতি, আশরাফ ও সিরাজ মন্ডল সরাসরি নিয়মিত আইনশৃংখলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের কাছে মোটা অংকের মাসোয়ারা প্রদান করে আসছে। এ ছাড়াও স্থানীয় থানা পুলিশের ওসি, তদন্ত ওসি, দারোগাদের কেউ কেউ,  নারায়ণগঞ্জ জেলা ডিবি পুলিশের কর্মকর্তাদের মোটা অংকের টাকায় ম্যানেজ করে সকল ধরনের অপরাধ কর্মকান্ড চালিয়ে যাচ্ছে বছরের পর বছর যাবৎ । আইনশৃংখলা বাহিনীর অনেক সদস্যদের নিয়মিত মাসোয়ারা প্রদান করায় গ্রেফতারকৃত ৫ চাঁদাবাজকে পুলিশ হেফাজতে জামাই আদরের ব্যবস্থা করা হয়েছে বলেও চাউর রয়েছে থানা এলাকা জুড়ে।

আইনশৃংখলা বাহিনীর অসাধু কর্মকর্তা ছাড়াও বিশেষ পেশার অনেক নামধারীদের তালিকা তৈরী করে নিয়মিত মাসোয়ারা প্রদান করে যাচ্ছে এই চক্র । ফলে এই চক্রের হোতারা এতো অপরাধ করেও বছরের পর বছর যাবৎ চালিয়ে যাচ্ছে অপরাধ সাম্রাজ্য ।

Previous Post

চাষাড়ায় রুবেল হত্যাকান্ডে গ্রেফতার ৬

Next Post

রূপগঞ্জে অস্ত্রের ঝনঝনানি ! শতাধিক দেশীয় অস্ত্র উদ্ধার

Related Posts

শিশুর প্রাণের দাম ৩ লাখ ? মীমাংসায় তৎপর উজ্জ্বল
Lead 1

শিশুর প্রাণের দাম ৩ লাখ ? মীমাংসায় তৎপর উজ্জ্বল

চুরি করা স্বর্ণালংকারসহ ফতুল্লায় গ্রেপ্তার ২
Lead 4

চুরি করা স্বর্ণালংকারসহ ফতুল্লায় গ্রেপ্তার ২

ইফতারের টেবিলে ‘সুন্দর নারায়ণগঞ্জ’—মাসুদের বেল্কিবাজি নিয়ে প্রশ্ন
Lead 1

ইফতারের টেবিলে ‘সুন্দর নারায়ণগঞ্জ’—মাসুদের বেল্কিবাজি নিয়ে প্রশ্ন

ইটভাটায় অভিযান নাকি ‘ঈদ হান্টিং’? বারবার অভিযান ও জরিমানা ঘিরে প্রশ্ন
Lead 1

ইটভাটায় অভিযান নাকি ‘ঈদ হান্টিং’? বারবার অভিযান ও জরিমানা ঘিরে প্রশ্ন

দুধের স্বাদ ঘোলে : সংসদে ‘উপস্থিত’ কাসেমী !
Lead 1

দুধের স্বাদ ঘোলে : সংসদে ‘উপস্থিত’ কাসেমী !

সিদ্ধিরগঞ্জে দুই লাশ : শনাক্ত এক, অজ্ঞাত আরেক
Lead 5

সিদ্ধিরগঞ্জে দুই লাশ : শনাক্ত এক, অজ্ঞাত আরেক

Next Post
রূপগঞ্জে অস্ত্রের ঝনঝনানি ! শতাধিক দেশীয় অস্ত্র উদ্ধার

রূপগঞ্জে অস্ত্রের ঝনঝনানি ! শতাধিক দেশীয় অস্ত্র উদ্ধার

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • শিশুর প্রাণের দাম ৩ লাখ ? মীমাংসায় তৎপর উজ্জ্বল no comments   13 Mar, 2026
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • শিশুর প্রাণের দাম ৩ লাখ ? মীমাংসায় তৎপর উজ্জ্বল 13 Mar, 2026
  • চুরি করা স্বর্ণালংকারসহ ফতুল্লায় গ্রেপ্তার ২ 13 Mar, 2026
  • ইফতারের টেবিলে ‘সুন্দর নারায়ণগঞ্জ’—মাসুদের বেল্কিবাজি নিয়ে প্রশ্ন 13 Mar, 2026
  • ইটভাটায় অভিযান নাকি ‘ঈদ হান্টিং’? বারবার অভিযান ও জরিমানা ঘিরে প্রশ্ন 12 Mar, 2026
  • দুধের স্বাদ ঘোলে : সংসদে ‘উপস্থিত’ কাসেমী ! 12 Mar, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই লাশ : শনাক্ত এক, অজ্ঞাত আরেক 12 Mar, 2026
  • পিস্তল ও বিপুল মাদকসহ আবু হানি গ্রেফতার 12 Mar, 2026
  • ‘লজ্জা পেয়েছেন নির্লজ্জ হাতেম !’ 11 Mar, 2026
  • অভিযোগ চাপা, অভিযুক্ত দারোগা মিলন নির্বিঘ্নে বিদায়—ক্ষুব্ধ জনমত 11 Mar, 2026
  • বন্দরে পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী ১৮ মামলার আসামী দিপু গ্রেফতার 11 Mar, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য