• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

সিরিজ বোমা হামলার ১৬ বছরে হয়নি বিচার

Monday, 16 August 2021, 7:20 pm
সিরিজ বোমা হামলার ১৬ বছরে হয়নি বিচার
3
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজেদের শক্তির জানান দিতে ২০০৫ সালের ১৭ আগস্ট নারায়ণগঞ্জসহ ৬৩ জেলায় একযোগে পরিকল্পিতভাবে বোমা হামলা চালায় জঙ্গী সংগঠন জামায়াতুল মুজাহেদিন বাংলাদেশ-জেএমবি। নারায়ণগঞ্জের আদালত পাড়ায়ও ওই সময় বোমা হামরার ঘটনা ঘটায় জেএমবি। সিরিজ বোমা হামলার মতো এমন কর্মকান্ডের বিচার কার্যক্রম ১৬ বছরেও শেষ হয়নি। সারা দেশের মত প্রাচ্যের ডান্ডি খ্যাত নারায়ণগঞ্জেও ২০০৫ সালের ১৭ আগস্ট সিরিজ বোমা হামলা ঘটনা ঘটেছিল। এখনো চলছে মামলার বিচারিক কার্য্যক্রম। আসামিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে মামলা থাকায় হাজির করতে না পারা এবং সাক্ষীরা না আসা এবং গেল দেড় বছর ধরে করোনার কারণেই বিচারিক কার্যক্রম বিলম্বিত হচ্ছে জানিয়েছেন সরকারী কৌশলী।

১৪ আসামির মধ্যে ৫ জনকে ইতোমধ্যে অন্য মামলায় ফাঁসির দন্ডাদেশ কার্যকর করা হয়েছে। পরে সম্পূরক চার্জশীটের এক আসামীসহ ১০ জন গ্রেফতার রয়েছে।

আদালত সূত্রে জানা যায়, ২০০৫ সালের ১৭ আগস্ট নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় অবস্থিত নারায়ণগঞ্জ জেলা আদালত ও জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনের দু’টি স্পটে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। একই সময়ে দেশের মুন্সিগঞ্জ ছাড়া সবগুলো জেলাতেও কয়েকটি স্পটে বোমা হামলার ঘটনা ঘটে। নারায়ণগঞ্জে বোমা হামলার ঘটনায় কেউ হতাহতের ঘটেনি। এ ঘটনায় সে সময়ের ফতুল্লা মডেল থানার এস আই সাইফুল ইসলাম বাদী হয়ে বিস্ফোরক আইনে দু’টি পৃথক মামলা করেন। মামলায় প্রথমাবস্থায় অজ্ঞাতজনদের আসামী করা হয়।

পরবর্তীতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) দ্বায় স্বীকার করায় এ সংগঠনের প্রধানসহ ১৪ জনকে অভিযুক্ত করে ২০০৬ সালের ২৯ জানুয়ারী আদালতে চার্জশীট দেয় পুলিশ। এতে অভিযুক্ত ১৪ জন হলেন জেএমবির প্রধান শায়খ আবদুর রহমান, সিদ্দিকুর রহমান ওরফে বাংলা ভাই, সাইফুল্লাহ, আকতার হোসেন, আবুল হোসেন, আতাউর রহমান সানি, তানভীর ওরফে জিয়াউর, ওবায়দা ওরফে জিয়াউল, রবিউল ইসলাম, আরিফুল, ফতুল্লার শাসনগাঁও এলাকার আবদুল আজিজ, আতাউর রহমান, রকিবুল ইসলাম ও মাজু মিয়া।

২০০৭ সালের ২৯ মার্চ মামলার প্রথম ৫ জন আসামি শায়খ আবদুর রহমান, বাংলা ভাই, আতাউর রহমান সানি, খালেদ সাইফুল্লাহর মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে। অন্য আসামিরা কারাগারে রয়েছে।

২০১৮ সালের ৩১ জুলাই সিরিজ বোমা হামলার অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণের ঘটনার মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মা. কেফায়েতুর রহমান ওরফে নোমানকে (৩৫) গ্রেফতার করে র‌্যাব-১১। সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই হামলার দায় স্বীকার করেছে বলে র‌্যাব জানায়। কেফায়েতুর রহমান ওরফে নোমান (৩৫) ফতুল্লার সস্তাপুর কোতোয়ালেরবাগ এলাকার মাওলানা মাহবুবুর রহমানের ছেলে। সে হোসাইন আহমেদ আজমী ছদ্মনামে শিক্ষক হিসেবে রাজশাহীর কাটাখালিতে জামিয়া উসমানীয়া হোসাইনাবাদ মাদ্রাসায় কর্মরত ছিল।

তৎকালে র‌্যাব-১১ এর সিনিয়র এএসপি আলেপউদ্দিন জানান, সম্পূরক চার্জশীটের আসামী কেফায়েতুর রহমান ওরফে নোমান ২০০৫ সালে সিরিজ বোমা হামলা মামলার অন্যতম আসামী। তার বিরুদ্ধে আদালত গ্রেফতারী পরোয়ানা জারি করেন।

জিজ্ঞাসাবাদে সে আরো জানায়, তৎকালীন জেএমবির প্রধান শায়েখ মাওলানা আব্দুর রহমানের নির্দেশে তার অন্যান্য সহযোগীদের সঙ্গে নিয়ে উক্ত বোমা হামলায় অংশগ্রহণ করে। জেএমবির প্রধান শায়েখ মাওলানা আঃ রহমান, সিদ্দিকুল ইসলাম বাংলা ভাই, আতাউর রহমান সানি সহ গ্রেফতারকৃত ও পলাতক জেএমবির অন্যান্যদের সঙ্গে কেফায়েতুর রহমানের সরাসরি যোগাযোগ ছিল বলে জানা যায়।

নারায়ণগঞ্জের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মনিরুজ্জামান বুলবুল গণমাধ্যমকে বলেন, সারাদেশে সিরিজ বোমা হামলার ঘটনা নারায়ণগঞ্জেও ঘটেছিল। সেই মামলাটি নারায়ণগঞ্জ ২য় ট্রাইব্যুনাল আদালতে বিচারাধীন ও সাক্ষী পর্যায়ে আছে। ইতিমধ্যে বেশ কিছু সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেছেন। তবে করোনার কারণে দীর্ঘদিন ধরে সাক্ষ্য গ্রহণ কার্যক্রম বন্ধ রয়েছে। বর্তমানে আদালত খুলতে শুরু করেছে। স্বাক্ষীরা যদি আদালতে আসে তাহলে হয়তো স্বাক্ষ্যগ্রহণ করা হতে পারে। নয়তো ভার্চুয়ালিই আদালতের কার্যক্রম চলবে বলে জানান তিনি।

Previous Post

রূপগঞ্জে কার-ট্রাক সংঘর্ষে নিহত ৩

Next Post

রূপগঞ্জ ট্র্যাজেডি : আইএলও কনভেনশন অনুযায়ী ক্ষতিপূরণ দাবি

Related Posts

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে
Lead 5

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….
Lead 1

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

Next Post
রূপগঞ্জ ট্র্যাজেডি : আইএলও কনভেনশন অনুযায়ী ক্ষতিপূরণ দাবি

রূপগঞ্জ ট্র্যাজেডি : আইএলও কনভেনশন অনুযায়ী ক্ষতিপূরণ দাবি

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে 02 Mar, 2026
  • ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর…. 02 Mar, 2026
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য