• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

সুস্থ হয়ে উঠছেন ফারুক, জানেন না কবরীর কথা

Thursday, 22 April 2021, 3:44 pm
সুস্থ হয়ে উঠছেন ফারুক, জানেন না কবরীর কথা
5
SHARES
16
VIEWS
Share on FacebookShare on Twitter

ঢালিউডের কিংবদন্তি অভিনেতা ও ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য ফারুক সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। দীর্ঘদিন অচেতন ছিলেন বরেণ্য এই অভিনেতা। এখন চিকিৎসকের ডাকে সাড়া দিচ্ছেন এবং তার এমআরআই রিপোর্ট ভাল এসেছে। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছেন ফারুকের স্ত্রী ফারহানা পাঠান।

এদিকে করোনায় আক্রান্ত হয়ে চলে গেলেন ফারুকের ক্যারিয়ারের প্রথম নায়িকা ও সাবেক সংসদ সদস্য কবরী। নিজের জুটি না ফেরার দেশে চলে গেলেও সেই খবর এখনও দেওয়া হয়নি ফারুককে। সেই সঙ্গে নায়ক ওয়াসিমের মৃত্যুর খবরও পাননি তিনি।

ফারুক ও কবরী অভিনীত ১৯৭৫ সালে মুক্তি পাওয়া তুমুল জনপ্রিয় সিনেমা ‘সুজন সখী’। খান আতাউর রহমান পরিচালিত এই সিনেমায় সুজন-সখী চরিত্রে অভিনয় করে আকাশচুম্বী জনপ্রিয়তা পেয়েছিলেন ফারুক ও কবরী।

কবরীর সঙ্গে ফারুকের সিনেমাগুলোর মধ্যে রয়েছে- এইচ আকবর পরিচালিত ‘জলছবি’, খান আতা পরিচালিত ‘সুজন সখী’, আবদুল্লাহ আল মামুন পরিচালিত ‘সারেং বৌ’, প্রমোদ কার পরিচালিত ‘দিন যায় কথা থাকে’, নারায়ণ ঘোষ মিতা পরিচালিত ‘ তৃষ্ণা’, শেখ নজরুল ইসলাম পরিচালিত ‘আশা’, খান আতাউর রহমান পরিচালিত ‘আরশিনগর’।

সম্প্রতি চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান কথা বলেছেন নায়ক ফারুকের স্ত্রীর সঙ্গে। সে বিষয়ে জায়েদ খান গণমাধ্যমকে বলেন, ‘আমি প্রতিদিন একবার হলেও ফারুক ভাইয়ের খবর নেই। ভাবি জানিয়েছেন, ফারুক ভাই আগের চেয়ে অনেকটাই সুস্থ। তার রিপোর্ট আলহামদুলিল্লাহ ভাল এসেছে। ডাকে সাড়া দিচ্ছেন। বর্তমানে এতটুকুই আপডেট জেনেছি। ফারুক ভাইয়ের জন্য দোয়া চাচ্ছি, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন।’

কবরী ও ওয়াসিমের মৃত্যুর খবর এখনও ফারুককে জানানো হয়নি উল্লেখ করে জায়েদ খান বলেন, ‘কবরী আপা ও ওয়াসিম ভাইয়ের মৃত্যুর খবর ফারুক ভাইকে জানানো হয়নি।’

অপরদিকে, ফারুকের সর্বশেষ অবস্থার তথ্য জানিয়েছেন তার ছেলে রোশান হোসেন পাঠান।

তিনি জানান, আগের চেয়ে তার বাবার অবস্থা ভালো। যদিও সেভাবে কথা বলতে পারছেন না, তবে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। বাবার সুস্থতার জন্য সবার কাছেও দোয়া চান ফারক-পুত্র।

প্রসঙ্গত, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গত মাসে সিঙ্গাপুরে যান এমপি ফারুক। পরে পরীক্ষা করার পর তার রক্তে সংক্রমণ ধরা পড়ে। এক পর্যায়ে শারীরিক অবস্থার ব্যাপক অবনতি তাকে আইসিইউতে নেওয়া হয়।

উল্লেখ্য, ফারুক স্কুল জীবন থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হন। ১৯৬৬ সালে তিনি ছয় দফা আন্দোলনে যোগ দেন এবং এ সময়ে তার নামে প্রায় ৩৭টি মামলা দায়ের করা হয়। ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। ফারুক ২০১৮ সালে অনুষ্ঠিতব্য একাদশ বাংলাদেশের সাধারণ নির্বাচনে ঢাকা-১৭ সংসদীয় আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেব নির্বাচনে অংশগ্রহণ করেন এবং সংসদ সদস্য নির্বাচিত হন।

Previous Post

প্যাকেটে ইঁদুরের বাচ্চা ! সেই পঁচা খেজুর চক্র সক্রিয়

Next Post

রূপগঞ্জে অপহৃত আটক : সিরাজগঞ্জে অপহরণ নাটক !

Related Posts

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….
Lead 1

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত
Lead 1

আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত

নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম
Lead 1

নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম

Next Post
রূপগঞ্জে অপহৃত আটক :  সিরাজগঞ্জে অপহরণ নাটক !

রূপগঞ্জে অপহৃত আটক : সিরাজগঞ্জে অপহরণ নাটক !

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে 02 Mar, 2026
  • ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর…. 02 Mar, 2026
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য