• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

সেই এসপি সাজ্জাদের কান্ডে না.গঞ্জে তোলপাড় ! ব্যবসায়ীকে তুলে নিয়ে চেকে সই

Monday, 17 February 2020, 4:40 pm
সেই এসপি সাজ্জাদের কান্ডে না.গঞ্জে তোলপাড় !  ব্যবসায়ীকে তুলে নিয়ে চেকে সই
115
SHARES
371
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জের বিগত সময়ের অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদুর রহমানকে চিনেন না এমন ব্যক্তিদের সংখ্যা খুবই কম । পদন্নোতি নিয়ে সাতক্ষীরা জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনের সময় থেকেই  নারায়ণগঞ্জের এসপি হিসেবে আসার জন্য প্রাণপণ চেষ্টা করছেন অনেকবার । এ ছাড়াও তার পুত্র নিজ বাসার নিজের লাইসেন্স করা অস্ত্র নিয়ে গুলি করে আত্মহত্যা করার ঘটনায় আরো অধিক হারে পরিচিতি লাভ করেন সাজ্জাদ ।

সেই সাজ্জাদ এবার অর্থ কেলেংকারী করে আবার গণমাধ্যমের শিরোনাম হয়েছেন । যা নিয়ে শুরু হয়েছে তোলপাড় । অনেকেই বলেছেন কলেজ পড়ুয়া পুত্র হারানোর পরও এই লোকটির শিক্ষা হয় নাই । আর কবে সাজ্জাদ সৎপথে ফিরে আসবেন ?   

নারায়ণগঞ্জ নিউজ আপডেট  :

মধ্যরাতে বাসায় কলবেল বেজে ওঠে। পরিবারের সবাই তখন আতঙ্কিত। দরজা খোলেন ব্যবসায়ী মেহেদী শেখ। দরজার সামনে দাঁড়ানো পুলিশের দুই দারোগা। তাঁরা জানালেন, পাওনা ৫০ লাখ টাকা পরিশোধের জন্য তাঁকে ধানমন্ডি থানায় যেতে হবে।

মেহেদী শেখ গ্রেপ্তারি পরোয়ানা দেখতে চান। তা না দেখিয়ে জোর করে তাঁকে গুলশানের কালা চাঁদপুরের বাসা থেকে নেওয়া হয় ধানমন্ডি থানায়। সেখানে একটি কক্ষে রাতভর আটকে রাখা হয় মেহেদীকে। পরদিন দুপুর ১২টার দিকে তাঁকে জানানো হয়, বাসা থেকে চেক বই এবং ট্রেড লাইসেন্সের মূল কপি আনতে হবে। আটক ব্যবসায়ীর দুই স্বজন এগুলো নিয়ে থানায় হাজির হন। একটি চেকে ৬৫ লাখ, আরেকটি চেকে ৬০ লাখ টাকা লিখে সই করতে বাধ্য করা হয় মেহেদীকে।

এখানেই শেষ নয়, বিকেল পাঁচটার দিকে ধানমন্ডি থানা থেকে ওই ব্যবসায়ীকে পুলিশের গাড়িতে করে নেওয়া হয় পুলিশের রমনা অঞ্চলের উপকমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমানের কার্যালয়ে। মেহেদী শেখের তথ্য অনুযায়ী, পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গেই তাঁর মূল বিরোধ। উপকমিশনার সাজ্জাদ নিজের ডায়েরিতে কবে, কোন চেক ক্যাশ হবে, সেই তারিখ লিখিয়ে নেন। নিচে মেহেদীকে তারিখসহ সই করতে বলা হয়। আর চেকের পাতায় টাকার অঙ্ক লেখেন উপকমিশনারের শ্যালক মাসুদ হোসেন ওরফে শুভ্র।

গত ২২ জানুয়ারির এ ঘটনার নানা তথ্যপ্রমাণ রয়েছে প্রথম আলোর কাছে। এগুলো পর্যালোচনা করে ব্যবসায়ীকে বাসা থেকে তুলে নেওয়া, ধানমন্ডি থানায় সারা রাত রাখা এবং পরদিন মগবাজারে পুলিশের রমনা বিভাগের কার্যালয়ে নেওয়ার প্রমাণ মেলে।

তা ছাড়া এ ঘটনার বিস্তারিত জানিয়ে মেহেদী ১২ ফেব্রুয়ারি পুলিশের মহাপরিদর্শক এবং ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ করেছেন। এতে তিনি জীবনের নিরাপত্তা ও আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার আবেদন জানিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, এই অভিযোগ তিনি পেয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হবে।

দুই পক্ষের অন্তত পাঁচ ব্যক্তির সঙ্গে আলোচনা করে জানা যায়, পুলিশ কর্মকর্তা সাজ্জাদুর রহমানের সঙ্গে ব্যবসায়ী মেহেদীর বিরোধের সূত্রপাত টাকা লেনদেন নিয়ে। এই ব্যবসায়ী বিদেশ থেকে গুঁড়া দুধসহ বিভিন্ন পণ্য আমদানি করতেন। সাজ্জাদুর রহমান তাঁকে নগদ ৫০ লাখ টাকা দিয়েছিলেন, প্রতি মাসে এর বিনিময়ে আড়াই লাখ টাকা দিতে হতো। মেহেদী নগদ টাকা বুঝে নিয়ে ৫০ লাখ টাকার একটি চেক দিয়েছিলেন। প্রতি মাসে লাভের টাকা নিতেন পুলিশ কর্মকর্তার শ্যালক মাসুদ হোসেন।

অভিযোগ রমনার ডিসির বিরুদ্ধে। দুই থানার দুই দারোগাও জড়িত। ডিএমপি কমিশনার বললেন, অভিযোগ পেয়েছি, তদন্ত হবে।

ব্যবসায় লোকসান হওয়ায় গত বছরের মাঝামাঝি মেহেদী লাভের টাকা দেওয়া বন্ধ করে দেন। এরপর জামানত হিসেবে দেওয়া ৫০ লাখ টাকার চেকটি ব্যাংকে জমা দেওয়া হয়। চেক প্রত্যাখ্যাত (ডিজঅনার) হলে মামলা করেন সাজ্জাদুর রহমানের শ্যালক মাসুদ হোসেন। সেই মামলায় জামিনে আছেন মেহেদী। এরই মধ্যে তাঁকে বাসা থেকে তুলে নিয়ে আটকে রেখে ১ কোটি ২৫ লাখ টাকার দুটি চেকে সই নেওয়া হয়। এরপর সোয়া কোটি টাকার ওই চেক দুটি প্রত্যাখ্যাত হলে ৪ ফেব্রুয়ারি মেহেদীকে উকিল নোটিশ পাঠিয়েছেন সাজ্জাদুর রহমানের শ্যালক মাসুদ ও নিকটাত্মীয় হাদিউজ্জামান।

ব্যবসায়ীর সঙ্গে এমন লেনদেন বা টাকা উদ্ধারের কাজ পুলিশ কর্মকর্তা করতে পারেন কি না, জানতে চাইলে পুলিশের সাবেক মহাপরিদর্শক ও সাংসদ নূর মোহাম্মদ প্রথম আলোকে বলেন, টাকাপয়সা উদ্ধারের দায়িত্ব পুলিশের নয়। তবে বিপদগ্রস্ত কেউ পুলিশের শরণাপন্ন হলে সাধারণত পুলিশ দুই পক্ষকে ডেকে সমঝোতা করে দেয়। সমস্যাটা হলো, কেউ এটা ভালো মন নিয়ে করে, কেউ করে খারাপ মন নিয়ে। কিন্তু সমস্যা সমাধানে কোনো পুলিশ সদস্য যদি চাপ দেন, ভয়ভীতি দেখান, সেটা নিঃসন্দেহে অপরাধ।

দুই দারোগা যা বলেন
ব্যবসায়ী মেহেদীকে বাসা থেকে ধরে আনেন হাজারীবাগ থানার এএসআই রাজু আহমেদ এবং ধানমন্ডি থানার এসআই জিল্লুর রহমান। সাজ্জাদুর রহমান সাতক্ষীরা, গোয়েন্দা পুলিশ এবং নারায়ণগঞ্জ জেলায় কর্মরত থাকার সময় রাজু তাঁর সঙ্গে ছিলেন।

রাজু আহমেদ প্রথম আলোকে বলেন, তিনি মেহেদী শেখ নামের কাউকে ধরতে গিয়েছিলেন, এটা তাঁর মনে পড়ছে না। তবে ব্যবসায়ী মেহেদী শেখ জানান, ঘটনার দিন রাজু তাঁর বাসায় গিয়েছিলেন।

এসআই জিল্লুর রহমানও প্রথম আলোকে বলেন, এএসআই রাজু তাঁর সঙ্গে ছিলেন। হাজারীবাগ থানার পুলিশ কেন ধানমন্ডি থানার ঘটনায় গিয়েছিল, তা জানতে চাইলে তিনি এর জবাব দিতে পারেননি। জিল্লুর বলেন, ধানমন্ডি থানায় মেহেদী শেখের বিরুদ্ধে পাওনা টাকা আদায়ে সাধারণ ডায়েরি করেছিলেন হাদিউজ্জামান (উপকমিশনারের আত্মীয়) নামের এক ব্যক্তি। ওই ঘটনায় মেহেদীকে থানায় ডাকা হয়েছিল। গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া মধ্যরাতে বাসায় যাওয়া এবং থানায় রাতভর আটকে রাখার বিষয়ে তিনি বলেন, আপসে বিষয়টি সমাধানের জন্য তিনি গিয়েছিলেন। তাঁর সঙ্গে কোনো রকম খারাপ ব্যবহার করা হয়নি। এ ছাড়া তাঁর সেখানে যাওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত ছিল। অবশ্য মেহেদী বলেন, জিল্লুর রহমান ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পালন করলেও তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করেননি।

৫০ লাখ টাকার উৎস কী?
ব্যবসায়ী মেহেদীর তথ্য অনুযায়ী, তাঁকে ৫০ লাখ টাকা দিয়েছিলেন সাজ্জাদুর রহমান। প্রশ্ন হচ্ছে একজন পুলিশ কর্মকর্তা এভাবে টাকা বিনিয়োগ করতে পারেন কি না। মেহেদী বলেন, ‘ব্যবসার জন্য ডিসি স্যারের কাছ থেকে আমি টাকা নিয়েছিলাম। তাঁকে লাভের টাকা দিতাম।’

এ বিষয়ে ডিসি সাজ্জাদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘টাকা আমি দিইনি, দিয়েছিল আমার শ্যালক। একজন মানুষ যখন টাকা দিয়ে ফেরত পায় না, তখন আমাদের কাছে আসে। আমার শ্যালকও আর ১০ জনের মতো এসেছিল। সে টাকা দিয়ে এখন ফেরত পায় না, লাভও পায় না।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তাঁর মনে হয় যা কিছু হয়েছে, তা আইনের মধ্যেই হয়েছে। তা ছাড়া অভিযোগকারীর আমলনামা দেখলে বুঝতে পারবেন, সে কতটা খারাপ প্রকৃতির লোক। এমন লোকের সঙ্গে একজন পদস্থ কর্মকর্তা হয়ে আর্থিক লেনদেন করার বিষয়ে জানতে চাইলে ডিসি বলেন, তাঁর শ্যালক এই লেনদেন করেছে।

চেক লিখেছেন শ্যালক
ধানমন্ডি থানায় মেহেদীর কাছ থেকে যে দুট

Previous Post

আড়াইহাজারে স্ত্রী হত্যায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মতিন গ্রেফতার

Next Post

টর্চার সেলের ৩ হোতার রিমান্ড শুনানি মংগলবার

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post
টর্চার সেলের ৩ হোতার রিমান্ড শুনানি মংগলবার

টর্চার সেলের ৩ হোতার রিমান্ড শুনানি মংগলবার

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য