• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

সোনারগাঁয়ে ৮২ মসজিদে ডাবল চেক ইস্যু ! তোলপাড়

Monday, 13 July 2020, 1:17 am
সোনারগাঁয়ে ৮২ মসজিদে ডাবল চেক ইস্যু ! তোলপাড়
5
SHARES
15
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় ৮২ মসজিদের নামে ইউএনও’র ডাবল চেক ইস্যু করার ঘটনা বিভিন্ন গণমাধ্যমেকে সংবাদ প্রকাশের পর তোলপাড়ের সৃষ্টি হয়েছে ।  ধর্মীয় বিষয়টি অনুধাবন লরে অনেকেই কঠোর ভাষায় সমালোচনা করেছেন   

সোনারগাঁ প্রতিনিধি  :

নারায়ণগঞ্জের সোনারগাঁয় মসজিদের ঈমাম-মোয়াজ্জেমদের জন্য সরকারি বরাদ্দের টাকা বন্টনে অনিয়মের অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিরুদ্ধে। ওই উপজেলায় ইসলামী ফাউন্ডেশনের তালিকা ভুক্ত ৫৯৭টি মসজিদ রয়েছে। যার মধ্যে ৮২টি মসজিদের নামে ডাবল চেক ইস্যু করেন ইউএনও সাইদুল ইসলাম। বিষয়টি প্রকাশ হয়ে পড়লে উপজেলা প্রশাসনে তোলপাড় শুরু হয়। ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।

স্থানীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা বলেন, উপজেলার যে ৫৯৭টি মসজিদের তালিকা করা হয়েছে তার বাইরেও আরও অনেক মসজিদ রয়েছে। সেগুলো তালিকা থেকে বাদ পড়েছে। কিন্তু ৮২টি মসজিদের নামে ডাবল চেক ইস্যুর বিষয়টি কোন ভাবেই মেনে নেওয়া যায় না। বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন। কারণ ভুল হলে একটি-দু’টির ক্ষেত্রে ভুল হতে পারে। ভুলের সংখ্যা কোন ভাবেই এত বেশি হতে পারে না। এছাড়াও ইউএনও’র বিরুদ্ধে উত্থাপিত হওয়া আরও বেশ কিছু অভিযোগ খতিয়ে দেখতে দুদক ও ঢাকা বিভাগীয় কমিশনারের কাছে বেশ কয়েকটি অভিযোগ দেওয়া হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, করোনা সংক্রমনের কারণে সারাদেশের মসজিদের ঈমাম ও মোয়াজ্জেমদের সহযোগিতার জন্য প্রত্যেক মসজিদের নামে ৫ হাজার করে টাকা বরাদ্দ দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। এই টাকা থেকে ঈমাম ৩ হাজার এবং মোয়াজ্জেম ২ হাজার টাকা করে পেয়েছেন। সোনারগাঁও উপজেলার একটি পৌরসভা ও ১০টি ইউনিয়নে মোট ৫৯৭টি মসজিদের তালিকা তৈরী করেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আনোয়ারা বেগম। তিনি ওই তালিকা যাচাই-বাছাইয়ের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলামের কাছে হস্তান্তর করেন। যাচাই বাছাই শেষে ওই তালিকা চূড়ান্ত করা হলে ৫৯৭টি মসজিদের জন্য মোট ২৯ লাখ ৮৫ হাজার টাকা ইউএনওর সরকারি ব্যাংক হিসাবে ইসলামিক ফাউন্ডেশন থেকে বরাদ্দ দেওয়া হয় ।

এদিকে ইউএনও সরকারি এই অনুদানের টাকা বরাদ্দ দেওয়ার সময় রহস্যজনক ভাবে ৮২টি মসজিদের নামে দু’টি করে চেক ইস্যু করেন। বিষয়টি প্রকাশ হয়ে পড়লে উপজেলা প্রশাসনে তোলপাড়া শুরু হয়। বিষয়টি ইউএনও’র ইচ্ছাকৃত, নাকি ভুল তা নিয়েও শুরু হয় সমালোচনা।

ইসলামিক ফাউন্ডেশনের সোনারগাঁও উপজেলার ফিল্ড সুপারভাইজার আনোয়ারা বেগম বলেন, মাঠ পর্যায় থেকে মসজিদের তালিকা করে তা যাচাই বাছাইয়ের জন্য ইউএনওর কাছে হস্তান্তর করা হয়। ইউএনও চুড়ান্ত করে সেই তালিকা ইসলামিক ফাউন্ডেশনে প্রেরণ করেন। এরপর ইসলামিক ফাউন্ডেশন উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি ব্যাংক হিসাবে টাকা প্রদান করেন। চেক আকারে সেই টাকা তালিকা ভুক্ত মসজিদের নামে বরাদ্দ দেওয়া হয়। কিন্তু ৮২টি মসজিদের নামে কিভাবে ডাবল চেক ইস্যু হলো সেটি ইউএনও স্যার বলতে পারবেন। আমার তালিকায় একই মসজিদের নাম দুই বার করে আসেনি।

নারায়ণগঞ্জ জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. জাকির হোসেন বলেন, প্রধানমন্ত্রী ইমাম-মোয়াজ্জেমদের নামে যে টাকা বরাদ্দ দিয়েছেন তা ইউএনওদের ব্যাংক একাউন্টে পাঠিয়ে দেওয়া হয়। পরে ইউএনওরা সেই টাকা তালিকা অনুযায়ী মসজিদের নামে চেক ইস্যু করে প্রদান করেন।

অভিযোগের বিষয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. সাইদুল ইসলাম বলেন, ভুলবশত ৮২টি মসজিদের নামে দুটি করে চেক ইস্যু করা হয়েছিল। বিষয়টি নজরে আসার পর ওই ৮২টি মসজিদের একটি করে চেক বাতিল করা হয়েছে।

এ ব্যাপারে সোনারগাঁয়ের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা বলেন, উপজেলা ৫৯৭টি মসজিদের নামের তালিকা চূড়ান্ত করেন ইউএনও। কিন্তু তারপরেও অনেক এলাকার অনেক মসজিদের নাম তালিকায় আসেনি। উপজেলার অনেক মসজিদের নাম বাদ পড়লেও তালিকায় থাকা ৮২টি মসজিদের নামে দুইবার করে টাকা বরাদ্দের বিষয়টি অবশ্যই একটি অনিয়ম বা দুর্নীতি।

Previous Post

বাসাবাড়িতে নতুন গ্যাস দেবে না সরকার, অথচ !

Next Post

“দুর্নীতির সঙ্গে এক মিনিটও না”- না.গঞ্জে সচিব আব্দুল মান্নান

Related Posts

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত
Lead 1

আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত

নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম
Lead 1

নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম

Next Post
“দুর্নীতির সঙ্গে এক মিনিটও না”- না.গঞ্জে সচিব আব্দুল মান্নান

“দুর্নীতির সঙ্গে এক মিনিটও না”- না.গঞ্জে সচিব আব্দুল মান্নান

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
  • আইভী ‘ক্লিন’, শামীম ‘সন্ত্রাসী’? পাপিয়ার বক্তব্যে তোলপাড় 26 Feb, 2026
  • তেল চুরি কেলেঙ্কারি : আবুল ও ইয়াকুব জেলে, টুটুল বীরের বেশে ! 26 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য