• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

হকার ও চাঁদাবাজদের কারণে শামীম-আইভী সমর্থকদের সংঘর্ষের এক বছর

Tuesday, 15 January 2019, 10:51 pm
হকার ও চাঁদাবাজদের কারণে শামীম-আইভী সমর্থকদের সংঘর্ষের এক বছর
14
SHARES
44
VIEWS
Share on FacebookShare on Twitter

 

এনএনইউ রিপোর্ট :

হকার বসানো ও উচ্ছেদ নিয়ে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় আওয়ামী লীগের এমপি শামীম ওসমান ও সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর অনুসারীদের মধ্যে গত বছর ১৬ জানুয়ারী মঙ্গলবার বিকালে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছিলো । এক বছর আগে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের অভ্যন্তরীন কোন্দলের সুযোগ নিয়ে শহরের একটি চিহ্নিত চাঁদাবাজচক্র উস্কে দিয়েছিলো মেয়র আইভীর সাথে সংসদ সদস্য শামীম ওসমানের দ্বন্ধ ।  এমন দ্বন্ধকে পুজি করে নারায়ণগঞ্জের চাঁদাবাজ চক্রটি এখনো  রয়েছে সক্রিয় ।

বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীসহ সরকারের সকল পক্ষই বিব্রত বোধ করলেও চাঁদাবাজ চক্রটি এখনো বহাল তবিয়্যতেই আছে । সম্প্রতি নব নিযুক্ত পুলিশ সুপার হারুন অর রশিদ কঠোর পদক্ষেপ নিলে শহরে বঙ্গবন্ধু সড়কের ফুটপাত থেকে সরে যায় হাকার ও চাঁদাবাজরা । এরপরও চলছে পুলিশের সাথে ইদুর বিড়াল খেলা । কোটি টাকার এই চাঁদাবাজি সহসাই এখনো হাতছাড়া করতে রাজি হচ্ছে না শহরের কিছু বাম নেতা, হকার নেতা ও পুলিশের অসাধু কয়েকজন কর্মকর্তা ।

জানা গেছে, নারায়ণগঞ্জ শহরের ফুটপাত হকারমুক্ত রাখতে ২০১৭ সালের ২৬ ডিসেম্বর তৎকালীন পুলিশ সুপার মাইনুল হোসেন সদর থানা ওসি শাহিন শাহ পারভেজকে কঠোর আদেশ দেন। এমন আদেশ অমান্য করায় থানা তেকে ক্লোজ হন ওসি শাহিন শাহ পারভেজ।  এরপর থেকেই চলে পাল্টাপাল্টি সভা সমাবেশ। ২০১৭ ডিসেম্বর থেকে ২০১৮ জানুয়ারী ১৬ মেঙ্গলবার বিকেলে চরম দ্বন্ধে শহরবাসী হতভম্ব হয়ে পরে।

এর আগে থেকেই বেশ কয়েকদিন যাবৎ এমপি শামীম ওসমান ও মেয়র আইভী সমর্থকদের মধ্যে উত্তেজনা চলে আসছিলো। সর্বশেষ ২০১৮ সালের ১৫ জানুয়ারী সোমবার বিকেলে সমাবেশ করে শামীম ওসমান। তিনি ঘোষণা দেন হকারদের পুনর্বাসনের আগে আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত মঙ্গলবার বিকেল ৫টা হতে রাত ১০টা পর্যন্ত হকার বসবে। কিন্তু ওই সময়ে আইভী এও ঘোষণা দেন কোনভাবেই হকার বসতে দেওয়া হবে না।

এর প্রেক্ষিতে মঙ্গলবার বিকাল সোয়া ৪টার দিকে নগর ভবনের সামনে আওয়ামী লীগের নেতাকর্মী ও কাউন্সিলরদের নিয়ে অবস্থান নেন মেয়র। সেখান থেকে আইভী মিছিল নিয়ে ফুটপাতের উপর দিয়ে চাষাঢ়ার দিকে আসতে থাকেন। অপরদিকে চাষাঢ়া শহীদ মিনারে হকারদের কয়েকটি গ্রুপ বিকেল সোয়া ৪টার দিকে অবস্থান নেন।

বিকেল ৪টা ৪০ মিনিটে আইভীর নেতৃত্বে মিছিল চাষাঢ়া সায়াম প্লাজার সামনে আসে। সেখানে কয়েকজন হকারকে ফুটপাত থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তাদের মধ্যে ব্যাপক বাকবিতণ্ডা হয়। এছাড়া আইভীর মিছিলটি পুলিশও আটকে দেয়। পরে সায়াম প্লাজার সামনে ফুটপাতে মেয়র আইভীসহ তার সমর্থকেরা অবস্থান নেয়।

ওই সময় শামীম ওসমানের অনুগামী হিসেবে পরিচিত চাষাঢ়া এলাকার নিয়াজুল সেখানে গেলে তাকে মারধর করা হয়। মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন গেলে তাকেও মারধর করা হয়। খবর পেয়ে চাষাঢ়া থেকে আওয়ামী লীগের মহানগর কমিটির যুগ্ম সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, শহর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু সহ অন্যরা এগিয়ে গেলে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। হকাররাও তাদের পক্ষ নেন।

সায়াম প্লাজার সামনে ব্যারিকেডে রেখে লোকজন আইভীকে রক্ষা করেন। এসময় আইভী পায়ে আঘাত পান ও প্রেস ক্লাবের সেক্রেটারি শরীফউদ্দিন সবুজসহ অন্তত আরও কয়েকজন আহত হন। পরে লোকজন এসে আইভীকে উদ্ধার করে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে নিয়ে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময়ে উভয় পক্ষের লোকজন একে অন্যকে লক্ষ্য করে বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে পুরো শহরে আতংক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় যান চলাচল ও আশেপাশের দোকানপাট।

এদিকে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইভী বলেন, ‘আমরা শান্ত নারায়ণগঞ্জ চাই। আমি শান্তিপূর্ণভাবে লোকজনদের নিয়ে ফুটপাত দিয়ে চাষাঢ়া গিয়েছি। কিন্তু সেখানে বিনা উস্কানিতে আমাদের উপর হামলা করা হয়েছে। নিরীহ লোকজনদের মারধর করা হয়েছে। শামীম ওসমান রাইফেল ক্লাবে থেকে গুলি করার নির্দেশ দিয়েছেন। তার লোকজন একের পর এক গুলি করেছেন। প্রশাসনের সহযোগিতায় নিরীহ মানুষের উপর হামলা করেছেন।

গত বছর ১৬ জানুয়ারী সন্ধ্যায় প্রেসক্লাবে বসে আমি ডিসি ও এসপির প্রত্যাহার দাবী করেছিলেন আইভী ।

শামীম ওসমানের সাথে আইভীর অভ্যন্তরীন কোন্দলকে পুজি করে শহরের চাঁদাবাজ চক্রটি এতাবড় অঘটনের জন্ম দিলেও গত এক বছর হকারদের সকলেই শহরের ফুটপাত দখল করে জনসাধারণের বোগান্তির কারণ হয়ে দাড়িয়েছিলো । একাদশ জাতীয় নির্বাচনের পর জেলা পুলিশ সুপার হারুন অর রশিদ কঠোর হুসিয়ারীর পর গত ৫/৭ দিন শহরের ফুটপাত ফাকা রয়েছে । হকারদের কেউ কেউ ফুটপাতে পসরা বসালেও পুলিশ দেখলেই আবার পারিয়ে যাওয়ার ঘটনা অহরহই দেখা যাচ্ছে । তবে হকারদের কারণে বর্তমান পেক্ষাপটে শহরবাসীর চলাচলে কোন বোগান্তি দেখা যাচ্ছে না ।

Previous Post

রাতেই ব্যালটে সিল ৬৬% আসনে, জাল ভোট পড়েছে ৮২ শতাংশ: টিআইবি

Next Post

কর্মজীবী পুতুলের আনন্দের কান্নায় কাদলো অনেকেই

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post
কর্মজীবী পুতুলের আনন্দের কান্নায় কাদলো অনেকেই

কর্মজীবী পুতুলের আনন্দের কান্নায় কাদলো অনেকেই

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য