• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

৫২ হত্যা : লাশ দাফনের পূর্বেই আসামীর জামিনে তীব্র ক্ষোভ

এতোগুলো লাশ দাফন হলো না (!) পোড়া লাশের ঝাঁঝাঁলো বিটকুটে গন্ধ এখনো রূপগঞ্জের বাতাস ভারী

Thursday, 15 July 2021, 9:19 am
৫২ হত্যা : লাশ দাফনের পূর্বেই আসামীর জামিনে তীব্র ক্ষোভ
8
SHARES
27
VIEWS
Share on FacebookShare on Twitter

রূপগঞ্জে জুস কারখানায় আগুনে ৫২ শ্রমিকের মৃত্যুর ঘটনায় গ্রেফতারের চার দিনের মাথায় হাসেম ফুড বেভারেজের চেয়ারম্যানের দুই ছেলের জামিন পাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী, এটিকে হত্যাকাণ্ড বলেছেন, সেখানে চার দিনের মাথায় দুই আসামি কীভাবে জামিন পেলেন?

আগুনে ৫২ শ্রমিকের মৃত্যুর ঘটনায় পুলিশের করা হত্যা মামলায় বুধবার (১৪ জুলাই) বিকালে হাসেম ফুড বেভারেজের চেয়ারম্যানের দুই ছেলে তাওসিফ ইব্রাহিম ও তানজিম ইব্রাহিমকে জামিন দেন আদালত।

নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুনের আদালত তাদের জামিনের আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের নিবন্ধন কর্মকর্তা পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান।

জামিনের প্রতিক্রিয়ায় নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ আইনজীবী ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম বলেন, ‘খোদ স্বরাষ্ট্রমন্ত্রী বললেন এটি হত্যাকাণ্ড, সেখানে হত্যা মামলার দুই আসামি চার দিনের মাথায় জামিন পেলেন কীভাবে ? আমার মাথায় ধরে না! আইনের শাসন প্রতিষ্ঠা করবেন আদালত। কিন্তু আইনের দৃষ্টিতে এটিকে নিরপেক্ষ মনে হচ্ছে না আমার। এত দ্রুত জামিনের সিদ্ধান্ত মানা যায় না।’

এই মামলার নিহত শ্রমিকদের পক্ষের আইনজীবী হিসেবে ছিলেন শ্রমিক নেতা মাহবুবুর রহমান ইসমাইল। তিনি বলেন, ‘রিমান্ড থেকে ফিরেই আদালতে তোলার দিন হত্যা মামলার দুই আসামির জামিন পাওয়া দেখে আমি অবাক হয়েছি।’

তিনি বলেন, ‘যেখানে নারী ও শিশুসহ ৫২ জন শ্রমিক নিহত হলেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শোক জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করে বলেছেন, দোষীদের কঠোর বিচার হবে, সেখানে চার দিনের মাথায় দুই আসামির জামিন প্রচলিত আইনের প্রথার বাইরে। এটা আইনের শাসনে অন্যরকম বার্তা দিতে পারে।’

এদিকে মোমবাতি প্রজ্বালন করে কারখানায় আগুনে ৫২ শ্রমিকের নিহতের প্রতিবাদ জানিয়েছে শিশু সংগঠন খেলাঘর আসর। করোনা সংক্রমণের কারণে বুধবার (১৪ জুলাই) সন্ধ্যা ৭টায় সংগঠনের কর্মীদের নিজ নিজ বাসায় এই মোমবাতি প্রজ্বালন কর্মসূচির আয়োজন করা হয়।

খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির বলেন, ‘সরকারের উচ্চ পর্যায় থেকে শুরু করে সবাই বললেন, রূপগঞ্জে জুস কারখানায় আগুনে পুড়ে ৫২ শ্রমিকের মৃত্যু দুর্ঘটনা নয়, হত্যাকাণ্ড। হত্যা মামলাও হলো। কিন্তু গ্রেফতারের চার দিনের মাথায় মামলার দুই আসামি কারখানা মালিকের দুই ছেলে জামিন পেলেন কীভাবে? এই হত্যাকাণ্ডের দায় রাষ্ট্র ও কারখানা মালিক এড়াতে পারবে না। এভাবে আইনের ফাঁকফোকর গড়িয়ে অপরাধীরা ছাড়া পেয়ে গেলে দুর্ঘটনা রোধ হবে না, বরং বাড়বে।’

বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি আইনজীবী আওলাদ হোসেন বলেন, ‘হাসেম ফুড বেভারেজের সেজান জুস কারখানায় নারী ও শিশুসহ ৫২ জন শ্রমিক নিহত হয়েছেন। স্বজনরা এখনও লাশ বুঝে পাননি, দাফনও করতে পারেননি। এই সময়ে ৫২ জন হত্যা মামলার দুই আসামির জামিন প্রশ্নবিদ্ধ।’

তিনি বলেন, ‘এমন চাঞ্চল্যকর হত্যা মামলায় নিম্ন আদালতকে জামিন দিতে আমার ওকালতির জীবনেও দেখিনি। এটি প্রচলিত আইনের ধারার বাইরে হয়েছে। যে মামলা তদন্তাধীন এবং স্বজনরা এখনও লাশ পাননি, সেখানে আসামিদের জামিন দেওয়া কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। জেলা ও দায়রা জজ আদালত কিংবা উচ্চ আদালতে জামিন হলে এসব প্রশ্ন উঠতো না। তবে এটা সত্য, নিম্ন আদালত জামিন দেওয়ার এখতিয়ার রাখেন। তারপরও প্রশ্ন থেকেই যায়।’

আসামিপক্ষের আইনজীবী মাহাবুবুল আলম লিটন বলেন, ‘৫২ শ্রমিক হত্যা মামলায় গ্রেফতার আট জনের মধ্যে দুজনের জামিন হয়েছে। তাওসিফ ইব্রাহিম ও তানজিম ইব্রাহিমকে জামিন দিয়েছেন আদালত। তারা কোম্পানির পরিচালক। সরাসরি ব্যবসা পরিচালনায় যুক্ত নন। বিদেশে পড়াশোনা শেষে দুই ভাই দেশে এসেছেন। বিষয়টি আমরা আদালতকে বোঝাতে সক্ষম হয়েছি বলেই জামিন মঞ্জুর করেছেন বিচারক। বাকি ছয় আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। জামিন দেওয়ার এখতিয়ার নিম্ন আাদালতের রয়েছে। এতে প্রশ্ন তোলার কিছুই নেই।’

এমন ঘটনায় নারায়ণগঞ্জ আদালত চত্তরে কয়েকজন আইনজীবী আরো কঠোর বাষায় সমালোচনা করে বলেছেন, “নারাযণগঞ্জে ৫২ হত্যাকানন্ডে দেশবাসী কি আনন্দে আত্মহারা হয়েছে ? ভাবতে ভালো লাগছে ! নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় থেকে আসামীদের কোর্ট হাজতে নেয়ার সময় আসামী পক্ষের সন্ত্রাসীরা সাংবাদিকদের উপর হামলা চালালো পুলিশ বেষ্টনীর মধ্যেই । এতে কি প্রমাণিত হয় ? নেপথ্যে কলকাঠি কে নাড়ছে ? কোন এক ডিআইজি এবং বিদেশ বসে সাবেক এক সেনা প্রধান নাকি এই ঘটনার সকল কলকাঠি নেড়ে জামিনের জন্য তদ্বির চালাচ্ছে । নারায়ণগঞ্জবাসীর প্রশ্ন এতোগুলো লাশ দাফন হলো না (!) পোড়া লাশের ঝাঁঝাঁলো বিটকুটে গন্ধ এখনো রূপগঞ্জের বাতাস ভারী করে রেখেছে (!) অথচ এতো হত্যাকান্ডের এক সপ্তাহ না পেরুতেই আসামীর জামিন হতবাক করেছে পুরো দেশবাসীকে । আর নিহতদের স্বজনদের মনের অবস্থা কি হতে পারে ?”

প্রসঙ্গত, হাসেম ফুড অ্যান্ড বেভারেজের সেজান জুস কারখানায় গত ৮ জুলাই বিকাল সাড়ে ৫টায় আগুনের সূত্রপাত হয়। ওই সময় কারখানা ভবনটিতে প্রায় চারশ’র বেশি কর্মী কাজ করছিলেন। কারখানায় প্লাস্টিক, কাগজসহ মোড়কি করণের প্রচুর সরঞ্জাম থাকায় আগুন মুহূর্তে ছড়িয়ে পড়ে। প্রচুর পরিমাণ দাহ্য পদার্থ থাকায় কয়েকটি ফ্লোরের আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিটের দীর্ঘ সময় লাগে। শুক্রবার (৯ জুলাই) দুপুরে কারখানার ভেতর থেকে একে একে ৪৯ জনের লাশ উদ্ধার করা হয়।

ঘটনার দিন তিন জনের মৃত্যু হয়। সব মিলিয়ে এ ঘটনায় ৫২ জনের লাশ উদ্ধার হয়েছে। কারখানায় আগুনের ঘটনায় আরও অনেক শ্রমিক নিখোঁজ রয়েছেন বলে দাবি স্বজনদের। এ ঘটনায় তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Previous Post

প্রকাশ্যেই গাঢ় চুম্বনে লিপ্ত অমিতাভ-জয়া, প্রেমিকের অন্তরঙ্গতায় হতবাক রেখা

Next Post

বন্দরে চলছে ইসলাম ও নিজামের গ্যাস সংযোগ বাণিজ্য !

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post
বন্দরে চলছে ইসলাম ও নিজামের গ্যাস সংযোগ বাণিজ্য !

বন্দরে চলছে ইসলাম ও নিজামের গ্যাস সংযোগ বাণিজ্য !

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য