• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

৭০ বছর পর বাংলাদেশ-ভারত নৌ-চলাচল মাইলফলক হয়ে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জেলার রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত না থাকায় সমালোচনা চিলো সভাস্থল ঘিরে

Friday, 29 March 2019, 10:02 pm
৭০ বছর পর বাংলাদেশ-ভারত নৌ-চলাচল মাইলফলক হয়ে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
9
SHARES
29
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জ নিউজ আপডেট :

সত্তুর বছর পর ভারতের সাথে বাংলাদেশের আবার নৌ চলাচলের শুরুটা যোগাযোগের মাইলফলক হয়ে তাকবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলায় বিআইডব্লিউটিসি’র মেরী এন্ডারসন ভিআইপি জেটিতে ঢাকা-কলকাতা-ঢাকা ক্রুজ সার্ভিস এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন।

তিনি বলেন, ভারতের সাথে আমাদের নৌ চলাচল সত্তর বছর বন্ধ ছিল, প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে আবার এ পথে নৌ চলাচল শুরু হল। এটি যোগাযোগের ক্ষেত্রে মাইলফলক হয়ে থাকবে।

নৌ-পরিবহন মন্ত্রনালয়ের সচিব আব্দুস সামাদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নৌ-পরিবহন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী দেশের নদীগুলি ড্রেজিংয়ের যে পরিকল্পনা করেছেন তা বাস্তবায়িত হলে ঢাকায় যানবাহনের যে চাপ রয়েছে সে চাপ কমবে এবং ঢাকাগামী সড়ক রুটগুলির উপরও চাপ কমবে।

আজ ঢাকা থেকে এমভি মধুমতি নামের এই যাত্রীবাহী ক্রুজশীপ ভারতের কলকাতার উদ্দেশ্যে যাচ্ছে। একই দিন ভারত থেকে একটি ক্রুজ শীপ ঢাকা অভিমুখে রওনা করবে। এমভি মধুমতি ক্রুজশীপে করে যাত্রীরা যেতে যেতে সুন্দরবনসহ দক্ষিনবাংলার অপার সৌন্দর্য্য উপভোগ করতে করতে করতে কলকাতায় পৌছে যাবেন বলে মনে করেন সংশ্লিষ্টরা। এম.ভি মধুমতিতে সিঙ্গেল ও ডাবল মিলিয়ে ৬০টি কেবিন রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ও ভারতের সাথে নৌ যোগাযোগের ইতিহাস তুলে ধরে বলেন, ১৯৭২ সালে অভিন্ন নদী ব্যবস্থাপনার লক্ষ্যে শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠা করেছিলেন যৌথ নদী কমিশন। তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে ভারতের সাথে করেন ঐতিহাসিক গঙ্গাপ্রবাহ চুক্তি। আর এবার তিনি নৌপথে একটি নতুন দিগন্ত রচনা করলেন। ৭০ বছর পরে আবার চালু হচ্ছে ক্রুজ শীপ। ২০১৯ সালের ২৯ মার্চ যোগাযোগের মাইলফলক হয়ে থাকবে। আজ ঢাকা থেকে এমভি মধুমতি নামের এই যাত্রীবাহী ক্রুজশীপ ভারতের কলকাতার উদ্দেশ্যে যাচ্ছে। একই দিন ভারত থেকে একটি ক্রুজ শীপ ঢাকা অভিমুখে রওনা করবে। এমভি মধুমতি ক্রুজশীপে করে যাত্রীরা যেতে যেতে সুন্দরবনসহ দক্ষিনবাংলার অপার সৌন্দর্য্য উপভোগ করতে পারবেন। উপভোগ করতে করতে যাত্রীরা কলকাতায় পৌছে যাবেন। নদীর দেশ বাংলাদেশ। আমাদের বাংলাদেশের যত শহর, যত বন্দর যত বাজার যত সভ্যতা তার সবই নদীর তীরে হয়েছে। নৌপথে ভ্রমন ছিলো জাতির পিতা বঙ্গবন্ধুর সবচেয়ে প্রিয়। তিনি তার পরিবারের সদস্যদের ও জাতীয় নেতৃবৃন্দকে নিয়ে চাঁদপুর, বরিশাল , গোয়ালন্দ হয়ে গোপালগঞ্জে তার বাড়িতে যাতায়াত করতেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার পিতার সাথে সেই ভ্রমনের স্মৃতি এখনো মাঝে মাঝে আমাদের স্মরণ করিয়ে দেন। আমাদের দেশের নদীগুলি কত সুন্দর এটা তিনি মাঝে মাঝে আমাদের স্মরণ করিয়ে দেন।

এই ক্রুজ শীপের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরো দৃঢ় হবে এবং আমাদের এই যাত্রা অব্যহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

নৌ-পরিবহন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী বুড়িগঙ্গার পানি পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। আমরা এজন্য কাজ করছি। তিনি বলেন, মুক্তিযুদ্ধে ভারতের অবদানকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি। দু’দেশের মধ্যে নতুন করে এই নৌ-চলাচল আমাদের বন্ধুত্বের বন্ধনকে আরো দৃঢ় করবে।

নারায়ণগহ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশিদ অতিখিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান ।

মেরী এন্ডারসন ভিআইপি জেটিতে ঢাকা-কলকাতা-ঢাকা ক্রুজ সার্ভিস এর উদ্বোধনী অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম, সুভাষ চন্দ্র সাহা, ইউএনও নাহিদা বারিক, ফতুল্লা থানার ওসি মঞ্জুর কাদের, ডিআইও টু সাজ্জাদ রুমনসহ প্রশাসনের অনকে নেতা উপস্থিত থাকলেও  শ্রমিক লীগ নেতা কাউসার আহমেদ পলাশ  ছাড়া অন্য কোন রাজনৈতিক নেতাদের উপস্থিতি না থাকায় ব্যাপক সমালোচানর সৃষ্টি হয়েছে বিশাল এই অনুষ্ঠানকে ঘিরে ।

 

Previous Post

না.গঞ্জের বস্তিতে মাদক বিরোধী সভায় হামলা : নিহত ১, আটক আইনজীবিসহ ৫

Next Post

শীতলক্ষ্যায় কার্গোর ধাক্কায় সিমেন্টবাহী ট্রলার ডুবি, নিখোজ ১

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত
Lead 1

আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত

নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম
Lead 1

নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম

Next Post
শীতলক্ষ্যায় কার্গোর ধাক্কায় সিমেন্টবাহী ট্রলার ডুবি, নিখোজ ১

শীতলক্ষ্যায় কার্গোর ধাক্কায় সিমেন্টবাহী ট্রলার ডুবি, নিখোজ ১

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য