• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

৭১ থেকে অদ্যবধি গাজীর একর পর এক চমক॥ না.গঞ্জবাসীর অভিনন্দন

Monday, 7 January 2019, 9:07 pm
14
SHARES
44
VIEWS
Share on FacebookShare on Twitter

এনএনইউ রিপোর্ট :

৭১ এর স্বাধীনাতার যুদ্ধ থেকে শুরু করে সর্বশেষ একাদশ জাতীয় নির্বাচনের মনোনয়ন যুদ্ধে জয়ী হবার পর মন্ত্রীত্ব পাওয়ার মাধ্যমে গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) প্রমাণ করলেন তিনি নারায়ণগঞ্জের অদ্বিতীয় আওয়ামীলীগ নেতা । ব্যবসা সফল গাজী গ্রুপের কর্ণধার গোলাম দস্তগীর গাজী হাল ছেড়ে দেয়ার পাত্র নন এটাই প্রমাণ করলেন আবারো ।

 

প্রতিপক্ষ ও নিন্দুকদের পিছু ফেলে এবারে পেলেন মন্ত্রিত্ব । এমন ঘটনায় নারায়ণগঞ্জবাসী অভিনন্দন জানিয়েছে গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) কে ।

মুক্তিযুদ্ধে গ্যানিজ ও দাউদ পেট্রল পাম্পের অপারেশনের মতোই এবারের নির্বাচনে গোলাম দস্তগীর গাজী দেশের একটি কুখ্যাত ভুমদস্যু চক্রের চক্রান্ত নস্যাৎ করে মন্ত্রীত্ব পাওয়ার ঘটনায় নারায়গঞ্জ তথা দেশের ইতিহাসে চমক সৃস্টি করে আজ শপথ গ্রহণ করেছেন মন্ত্রী হিসেবে ।

 

৪২৬ জন বীর প্রতীক যেমন মুক্তিযুদ্ধে খেতাব পেয়েছেন নিজ যোগ্যতাবলে ঠিক তেমনি দেশের ৩০০ আসনের নির্বাচনে নারায়ণগঞ্জ ১ আসনটি ছিলো গোলাম দস্তগীর গাজীর জন্য আরেক মুক্তিযুদ্ধ। যেখানে জয়ের মালা নিয়ে আসা এবং মন্ত্রীত্ব পাওয়া নারায়ণগঞ্জবাসীর জন্য এটাই হচ্ছে আরেক চমক ।

 

মন্ত্রী সভায় এবার একমাত্র খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা হিসেবে ঠাঁই পেয়েছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)। পূর্ণমন্ত্রী হিসেবে তিনি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

আওয়ামী লীগের এ নেতা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ক্র্যাক প্লাটুনের অন্যতম সদস্য ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ সরকার তাকে বীরপ্রতীক খেতাবে ভূষিত করে।

গতকাল রোববার (৬ জানুয়ারি) ২৪ মন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী ও তিন উপমন্ত্রীর সমন্বয়ে নতুন মন্ত্রিদের নাম-দফতর বণ্টনের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম। সোমবার (৭ জানুয়ারি) বিকেলে বঙ্গভবনে ডাক পাওয়া অন্যদের সঙ্গে মন্ত্রী হিসেবে শপথ নেবেন দস্তগীর গাজী।

খেতাবপ্রাপ্ত কোনো মুক্তিযোদ্ধা হিসেবেই শুধু নয় স্বাধীনতার পর আওয়ামী লীগ শাসনামলে নারায়ণগঞ্জ জেলা থেকে প্রথম মন্ত্রী হলেন তিনি।

মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রোববার গোলাম দস্তগীর গাজী বলেন, ‘আশা করি, বস্ত্র ও পাটশিল্প অনেক এগিয়ে নিয়ে যেতে পারবো। আমি দেশের সম্পদ নিয়ে কাজ করব, দেশের ঐতিহ্য বিশ্ব দরবারে তুলে ধরব। আমি আমার সেরাটা দিয়ে দেশের জন্য কাজ করব।’

গোলাম দস্তগীর গাজীর জন্ম ১৯৪৮ সালের ১৪ আগস্ট। তার বাবা গোলাম কিবরিয়া গাজী, মা শামসুন্নেছা বেগম।

নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী দীর্ঘদিন রাজপথের আন্দোলনের সঙ্গে যুক্ত। ৬ দফা আন্দোলন, ৬৯-এর গণঅভ্যুত্থান, ৭০-এর নিবার্চন, ৭১-এর মুক্তিযুদ্ধ, এরপর ৭৫-এর কালরাত্রি; এর সব ঘটনায় জীবনবাজি রেখে লড়াই করেছেন। তৃণমূলের নেতা হিসেবে আওয়ামী লীগকে সুসংগঠিত করতে কাজ করেছেন এবং করে যাচ্ছেন।

মেধাবী গোলাম দস্তগীর গাজী মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক পাস করেন নটরডেম কলেজ থেকে। পরে ১৯৬৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করেন। ১৯৬৬-তে ছয় দফা আন্দোলন ও ১৯৬৯-এর গণঅভ্যুত্থানে ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে রাজপথে সক্রিয় ছিলেন গোলাম দস্তগীর গাজী। এরই ধারাবাহিকতায় ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে বীরত্বপূর্ণ। অবদান রাখেন।

মহান মুক্তিযুদ্ধে ২ নম্বর সেক্টরে বীরত্বের সঙ্গে অংশগ্রহণ করেন দস্তগীর গাজী। বিখ্যাত ক্র্যাক প্লাটুনের একজন যোদ্ধা হিসেবে দুঃসাহসিকতার সঙ্গে বিভিন্ন সম্মুখ সমরে অংশ নেন তিনি। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তাকে বীরপ্রতীক খেতাবে ভূষিত করে।

স্বাধীনতা পরবর্তী সময়ে রাজনীতিতে থাকলেও গাজী দস্তগীর নিজ বুদ্ধিমত্তা, উদ্ভাবনী চিন্তাশক্তি ও কর্মদক্ষতা কাজে লাগান যুদ্ধবিধ্বস্ত দেশের অবকাঠামো পুনর্গঠনে। ১৯৭৪ সালে দেশের চাহিদার কথা মাথায় রেখে ও দেশের শিল্প খাতকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে প্লাস্টিক ও রাবারজাত পণ্য উৎপাদনকারী কারখানা স্থাপন করেন। বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের মানুষের অর্থনৈতিক মুক্তির উদ্দেশ্যে কাজ করে যাচ্ছেন তিনি।

গোলাম দস্তগীর গাজী ১৯৭৭ সালে অনুষ্ঠিত ঢাকা সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে কাকরাইল, সিদ্ধেশ্বরী, মালিবাগ, মৌচাক, ইস্কাটন ও মগবাজার এলাকা থেকে কমিশনার নির্বাচিত হন ।

২০০৬ সালে ওয়ান-ইলেভেনের সময় বিভিন্ন মহলের চাপ উপেক্ষা করেও বঙ্গবন্ধুর আদর্শে অটল ছিলেন গোলাম দস্তগীর গাজী। জেল, জুলুম, নিরুদ্ধেশ করে রাখা ও নানা অত্যাচারের পরে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদ সদস্য হওয়ার পর এলাকায় ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হয় তার নেতৃত্বে। সফল ব্যবসায়ী ও রাজনীতিবিদ পরিচয়ের বাইরে সমাজসেবক এবং বাংলাদেশের একজন বিশিষ্ট ক্রীড়া পৃষ্ঠপোষক ও ক্রীড়া অনুরাগীও।

২০০৮ সালের পর ২০১৪ সালের দশম জাতীয় সংসদ এবং সদ্য ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি একই আসন থেকে জনরায় নিয়ে নির্বাচিত হয়ে আসেন। এ নিয়ে টানা তিন মেয়াদে নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য হলেন গাজী দস্তগীর।

Previous Post

না.গঞ্জের আইনজীবীদের নির্বাচন ২৪ জানুয়ারী ॥ তুমুল হট্টগোল

Next Post

নতুন মন্ত্রীরা বাসে, জাড়ু হাতে শিক্ষামন্ত্রী, বাইকে পলক !

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত
Lead 1

আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত

নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম
Lead 1

নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম

আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ
Lead 1

আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ

Next Post
নতুন মন্ত্রীরা বাসে, জাড়ু হাতে শিক্ষামন্ত্রী, বাইকে পলক !

নতুন মন্ত্রীরা বাসে, জাড়ু হাতে শিক্ষামন্ত্রী, বাইকে পলক !

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য