• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

নব নির্বাচিত কাউন্সিলরপুত্র ও ছাত্রলীগ নেতার চাঁদা দাবী

কাউন্সিলরপুত্র ও ছাত্রলীগ নেতার চাঁদা দাবী, থানায় জিডি

Saturday, 5 February 2022, 6:08 pm
2
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নাসিকের সদ্য নির্বাচিত ১ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার ইসলামের ছেলে ও ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি ইলিয়াস ইসলাম লিয়ন তার পিতার নির্বাচনী ওয়ার্ডের ডিশ ব্যবসা ছিনিয়ে নিতে পাঁয়তারা করার অভিযোগ পাওয়া গেছে ।  এজন্য গত এক সপ্তাহ ধরে ঐ ছাত্রলীগ নেতা তার কাছ থেকে ডিশ সংযোগ নিয়ে নতুন করে ডিশ ব্যবসা করার চাপ প্রয়োগ করছে। পাশাপাশি প্রতিমাসে মোটা অংকের টাকা তাকে চাঁদা দিতে চাপ প্রয়োগ করছে। এতে নিরাপত্তাহীনতায় ভুগছে ঐ এলাকার ডিশ ব্যবসায়ীরা।

নিরাপত্তাহীন এ সকল ডিশ ব্যবসায়ীদের মধ্যে দুজন জীবনের নিরাপত্তা চেয়ে সিদ্ধিরগঞ্জ থানায় জিডি করেছেন। এ ঘটনায় এলাকায় ডিশ ব্যবসায়ীদের মাঝে অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। যে কোন সময় অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কায় রয়েছেন ডিশ ব্যবসায়ীরা। স্থানীয় ডিশ ব্যবসায়ীরা জানান, গত ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে নাসিক ১নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন স্থানীয় চুন ব্যবসায়ী আনোয়ার ইসলাম। নির্বাচনের পর গত এক সপ্তাহ যাবত ১ নং ওয়ার্ড এলাকায় ডিশের ব্যবসা পূর্বের বৈধ ডিশ ব্যবসায়ীদের কাছ থেকে ছিনিয়ে নেয়ার উদ্যোগ নেন আনোয়ার ইসলামের ছেলে ও ১নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ইলিয়াস ইসলাম লিয়ন। সেই প্রেক্ষিতে গত এক সপ্তাহ ধরে তিনি ডিশ ব্যবসায়ীদের ডেকে তাদের ডিশ ব্যবসা তার কাছে হস্তান্তর বা তার কাছ থেকে সংযোগ নিয়ে ব্যবসা করার নির্দেশ দিয়ে আসছেন। ডিশ ব্যবসা তার কাছে হস্তান্তর না করলে তাদের উপর হামলার পাশাপাশি তাদের কাছ থেকে জোরপূর্বক ডিশ ব্যবসা ছিনিয়ে নেয়ার হুমকি দিচ্ছেন বলে জানিয়েছেন ১ নং ওয়ার্ডের ডিশ ব্যবসায়ীরা।

তার থেকে ডিশ সংযোগ নিয়ে এক কালীন ৫ লাখ টাকা ও প্রতিমাসে ৭০ হাজার টাকা করে চাঁদা দিয়ে ডিশ ব্যবসা করার জন্য নির্দেশ দিচ্ছেন ডিশ ব্যবসায়ীদের প্রতি। তার প্রস্তাবে ডিশ ব্যবসায়ীরা সম্মত না হওয়ায় গত এক সপ্তাহ ধরে ব্যবসায়ীদের গালমন্দসহ নানাভাবে হুমকি প্রদান করে আসছেন বলে অভিযোগ রয়েছে। এতে চরম নীরাপত্তাহীনতায় ভুগছে নাসিক ১ নং ওয়ার্ডের ডিশ ব্যবসায়ীরা।

এ ঘটনায় ডিশ ব্যবসায়ী চাঁন বাদশাহ ও জয়নাল আবেদীন খোকন জীবনের নিরাপত্তা চেয়ে বৃহস্পতিবার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় এ পৃথক দু’টি জিডি এন্ট্রি (জিডি নং যথাক্রমে- ১৪০ ও ১২৯, তাং- ২২-২-২০২২ ইং) করেন।

জিডিতে উল্লেখ করা হয়- তারা গত ২১ বছর ধরে নাসিক ১ নং ওয়ার্ডে মিজমিজি বাতানাপাড়া ও পূর্বপাড়া এলাকায় বিটিভি থেকে বৈধ ক্যাবল অপারেটর লাইসেন্স, নাসিকের ট্রেড লাইসেন্স প্রাপ্ত হয়ে ডিশ ব্যবসা করে আসছিলেন। গত এক সপ্তাহ যাবত নাসিকের ১নং ওয়ার্ডের নব-নির্বাচিত কাউন্সিলর আনোয়ার ইসলামের ছেলে ও ১নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি ইলিয়াস ইসলাম লিয়ন বিভিন্নভাবে চাপ দিচ্ছেন। এমনকি তাদের ব্যবসা বন্ধ করে দেয়ার হুমকি দিচ্ছেন। অথচ ইলিয়াস ইসলাম লিয়ন কেবল ব্যবসা পরিচালনা করার জন্য কেবল অথবা ফিড লাইসেন্সসহ কোন কাগজ-পত্র তার কাছে নেই বলে উল্লেখ করেন। নাসিক নির্বাচনে তার বাবা জয়লাভ করার পর থেকেই লিয়ন ও তার সহযোগীরা এলাকায় অরাজকতা এবং বিশৃঙ্খল পরিবেশ তৈরী করার অপতৎপরতা চালাচ্ছে বলে দায়ের করা জিডিতে উল্লেখ করা হয়। এতে একজন বৈধ ব্যবসায়ী হয়েও তারা চরম আতঙ্ক এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দায়ের করা জিডিতে উল্লেখ করেছেন।

এ ব্যপারে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান বলেন, দুইজন ডিশ ব্যবসায়ী তাদের জীবনের নিরাপত্তা চেয়ে জিডি এন্ট্রি করেছেন। চর দখল করার মত আমরা কাউকে অবৈধভাবে কোন ব্যবসা দখল করতে দিবো না। এ ব্যাপারে আমরা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবো। কাউকে ছাড় দেয়া হবে না।

মাসোয়ারা ও এককালীন চাঁদা চাওয়ার কথা অস্বীকার করে এ ব্যাপারে নাসিক কাউন্সিলরের পুত্র ও ১ নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি ইলিয়াস ইসলাম লিয়ন জানায়, পূর্বের ডিশ ব্যবসায়ীরা মানুষকে ঠকাচ্ছে। এজন্য আমি ডিশ ব্যবসায়ী বাবু থেকে এখানে সাব অফিস এনে ডিশ ব্যবসাকে একটা সিস্টেমে আনতে চাচ্ছি।

এ ব্যপারে নাসিক ১ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার ইসলাম জানায়, আমার ছেলে ডিশ বাবুর সাথে চুক্তিবদ্ধ হয়েছে। তাই ব্যবসায়ীদের তার কাছ থেকে সংযোগ নিতে বলেছে।

 

Previous Post

ফয়সালের লাশ উদ্ধার, খুনি অপূর্ব শীল ও তপু দাস গ্রেপ্তার

Next Post

সড়ক প্রাণ গেলো নিটল মটরসের কর্মকর্তার

Related Posts

চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি !
Lead 4

চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি !

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে
Lead 5

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….
Lead 1

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

Next Post
সড়ক প্রাণ গেলো নিটল মটরসের কর্মকর্তার

সড়ক প্রাণ গেলো নিটল মটরসের কর্মকর্তার

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি ! 03 Mar, 2026
  • ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে 02 Mar, 2026
  • ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর…. 02 Mar, 2026
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য