• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

কাউন্সিলরপুত্র লিয়নের বিরুদ্ধে ৭ ব্যবসায়ীর অভিযোগ

কাউন্সিলরপুত্র লিয়নের বিরুদ্ধে ৭ ব্যবসায়ীর অভিযোগ

Tuesday, 8 February 2022, 7:40 pm
কাউন্সিলরপুত্র লিয়নের বিরুদ্ধে ৭ ব্যবসায়ীর অভিযোগ
12
SHARES
39
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ১ নম্বর ওয়ার্ডের সদ্য নির্বাচিত কাউন্সিলর আনোয়ার ইসলামের ছেলে এবং একই ওয়ার্ডের বিলুপ্ত কমিটির ছাত্রলীগ সভাপতি ইলিয়াস ইসলাম লিয়নের বিরুদ্ধে এসপি ও ডিসিসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন সাতজন ব্যবসায়ী।

ডিশ ব্যবসা দখলের চেষ্টার অভিযোগে বিটিভির মহাপরিচালক, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে অভিযোগ করেছেন তারা।

চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগতে থাকা নাসিকের ১ নম্বর ওয়ার্ডের সাত ডিশ ব্যবসায়ী গত রবি ও সোমবার এ আবেদন করেন।

কাউন্সিলরের ছেলের ডিশ ব্যবসা দখলের পাঁয়তারার ঘটনায় সিদ্ধিরগঞ্জের সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ, অসন্তোষ ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

বিটিভির মহাপরিচালক, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর করা অভিযোগপত্রে উল্লেখ করা হয়, তারা বিগত ২১ বছর ধরে নাসিক ১ নম্বর ওয়ার্ডের মিজমিজি, মিজমিজি পূর্বপাড়া, পাইনাদী, পাইনাদী নতুন মহল্লা, পাগলাবাড়ী, মুজিববাগ, আল-আমিন নগর, মিজমিজি বাতানপাড়া, সিআই খোলা, হিরাঝিল ও সিদ্ধিরগঞ্জপুল এলাকায় বৈধ ও শান্তিপূর্ণভাবে ডিশ ব্যবসা করে আসছেন।

কিন্তু সম্প্রতি নাসিক ১ নম্বর ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলর আনোয়ার ইসলামের ছেলে (১ নং ওয়ার্ড ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সভাপতি) ইলিয়াস ইসলাম লিয়ন নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকার ডিশ ব্যবসায়ী আব্দুল করিম বাবুর মালিকানাধীন এসবি স্যাটেলাইট ক্যাবল টিভি নেটওয়ার্কের শাখা অফিস এনে তার সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে ব্যবসা পরিচালনা করার জন্য নানাভাবে হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছেন।

এককালীন অফেরতযোগ্য পাঁচ লাখ টাকা এবং মাসিক ৭০ হাজার টাকা সার্ভিস চার্জ দাবি করে জরুরি ভিত্তিতে তার সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার জন্য ইলিয়াস ইসলাম লিয়ন ও তার সহযোগীরা ক্রমাগতভাবে চাপ প্রয়োগ করে আসছেন।

অন্যথায় তিনি যে কোনো মূল্যে আমাদের বৈধ ব্যবসা বন্ধ করে দেওয়ার হুশিয়ারি দিয়ে আসছেন। অথচ ক্যাবল ব্যবসা পরিচালনা করার জন্য তার কাছে কোনো লাইসেন্সসহ বৈধ কাগজপত্র নেই।

নাসিক নির্বাচনে তার পিতা কাউন্সিলর পদে বিজয়ী হওয়ার পর থেকেই লিয়ন ও তার সহযোগীরা সরকারি আইনকানুনকে তোয়াক্কা না করেই এলাকায় বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার অপতৎপরতায় লিপ্ত রয়েছে।

এতে করে অত্র এলাকায় দীর্ঘদিনের শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল ব্যবসায়িক পরিবেশ চরমভাবে বিনষ্ট হচ্ছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।

ফলে তারা এবং এলাকার সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ কারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন তারা।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো. রিফাত ফেরদৌস বলেন, আবেদন পেয়েছি। যারা এ বিষয়টি তদন্ত করবেন সেই সংশ্লিষ্ট বিভাগে আবেদনটি পাঠিয়ে দেওয়া হচ্ছে।

Previous Post

“স্যার দেখা করমু নে, আইতে হইবো না !”

Next Post

শুরুর আগেই ভাঙন

Related Posts

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে
Lead 5

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….
Lead 1

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

Next Post
শুরুর আগেই ভাঙন

শুরুর আগেই ভাঙন

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি ! 03 Mar, 2026
  • ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে 02 Mar, 2026
  • ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর…. 02 Mar, 2026
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য