• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

আজমেরী ওসমানের ৩ অনুসারি আটক

আজমেরী ওসমানের ৩ অনুসারি আটক

Saturday, 12 February 2022, 9:49 pm
আজমেরী ওসমানের ৩ অনুসারি আটক
73
SHARES
237
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত “দৈনিক সময়ের নারায়ণগঞ্জ” পত্রিকা অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনায় আজমেরী ওসমানের অনুসারি তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শ‌নিবার (১২ ফেব্রুয়া‌রি) বি‌কেল থে‌কে সন্ধ‌্যা পর্যন্ত ‌বি‌ভিন্ন স্থা‌নে অ‌ভিযান চা‌লি‌য়ে তা‌দের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, নাসির, কৃষ্ণা ও লক্ষণ। তারা সকলেই প্রয়াত সাংসদ নাসিম ওসমানপুত্র আজমেরী ওসমান অনুসারি।

এদিন দুপুরের দিকে প্রায় শতাধিক মোটর সাইকেলে শহরে মহড়া শেষে চাষাড়া প্রেসিডেন্ট রোড এলাকায় অবস্থিত সময়ের নারায়ণগঞ্জ পত্রিকা অফিসে সশস্ত্র হামলা চালায় সন্ত্রাসীরা।

এই ঘটনায় দৈনিকটির প্রকাশক ও সম্পাদক জাভেদ আহম্মেদ জুয়েল বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় এজাহারনামীয় আসামী করা হয়েছে বিশজনকে এবং অজ্ঞাতনামা আসামী করা হয়েছে আরও ত্রিশজনকে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম। তিনি নারায়ণগহ্জ নিউজ আপডেট কে  জানিয়েছেন, তাদের হামলার ব্যাপারসহ অন্যান্য বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে। একই সাথে সকল অপরাধদের গ্রেফতারের জোড়ালো চেষ্টা চলছে ।

জাবেদ আহম্মেদ জুয়েল জানিয়েছেন, আমরা কারো পক্ষ বা বিপক্ষে কোনো সংবাদ পরিবেশন করিনি। যা সত্য তাই তুলে ধরেছিলাম। সত্য তুলে ধরাতে এই হামলার শিকার হয়েছি। এই ঘটনায় আমি বাদী হয়ে মামলা করেছি।

তিনি আরও বলেন, সম্প্রতি ত্বকী হত্যা নিয়ে সর্বত্র আলোচনা হচ্ছে । ১১ ফেব্রুয়ারী একটি র‌্যাবের সেই প্রকাশিত খসড়া চার্জশীট নিয়ে সংবাদ প্রকাশ হয়। মূলত সেই খসড়া চার্জশীট র‌্যাব প্রকাশ করে এবং ত্বকীর বাবা রফিউর রাব্বি গণমাধ্যম কর্মীদের সরবরাহ করে। সেটাই হুবহু তুলে ধরা হয়েছে। সেখানে আমাদের নিজেদের মনগড়া বক্তব্য নাই। কিন্তু তারা যেভাবে অফিসে হানা দিয়েছে সেটা ন্যাক্কারজনক। তারা অফিসের সিসি ক্যামেরার ডিভিআর মেশিন ও একটি পিসির হার্ডডিস্ক নিয়ে গেছে। ভাঙচুর করেছে ক্যামেরা।

এদিকে একটি সূত্র জানিয়েছে, দৈনিক সময়ের নারায়ণগঞ্জ পত্রিকা অফিসে হামলার ঘটনায় প্রয়াত সাংসদ নাসিম ওসমানপুত্র আজমেরী ওসমানের বাড়িতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়েছে। এছাড়া পত্রিকা অফিসটিতে যারা হামলা চালিয়েছিলো তাদের প্রায় সকলেই গা ঢাকা দিয়েছেন। তাদের মুঠোফোনও বন্ধ পাওয়া যাচ্ছে। পুলিশ জানিয়েছে, সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, ১২টা ২৫ মিনিটে শহরের চাষাড়ায় প্রেসিডেন্ট রোডে সিরাজ ম্যানশনের চারতলায় সময়ের নারায়ণগঞ্জ নামে একটি পত্রিকার অফিসে হানা দিয়ে সেখানে থাকা সাংবাদিক ও স্টাফদের অকথ্য ভাষায় গালাগাল ও হত্যার হুমকি দেয়। প্রায় ১৫ মিনিট অফিসে হৈ চৈ এর পর আজমেরী ওসমান অনুসারিরা সেখানে থাকা সিসিটিভির ডিভাইস নিয়ে যায় ও সিসি ক্যামেরা ভাঙচুর করে।ওই সময়ে অফিসে সময়ের নারায়ণগঞ্জের চার সংবাদকর্মী বসা ছিলেন।

এ ঘটনায় ভিডিও ফুটেজে দেখে ওই হামলায় নাসির, আক্তার নূর, সুমন, সানি, ইসমাইল, আন্নান, কাজল, রুবেল, সিনাফি, রবিন, মনির, লক্ষণ, কৃষ্ণা, রাতুল, মুকিব প্রমুখকে চিহ্নিত করা গেছে। তারা সবাই আজমেরী ওসমান অনুসারি সমর্থক।

পুলিশের একটি সূত্র আরো জানায় হামলা কারী চক্রের অধিকাংশরাই বহিরাগত ছিচকে সন্ত্রাসী ।

Previous Post

রূপগঞ্জে ফেন্সডিলসহ মাদক কারবারী বাবু গ্রেপ্তার

Next Post

আবার নগর ভবনের চেয়ারে আসছেন আইভী

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post
আবার নগর ভবনের চেয়ারে আসছেন আইভী

আবার নগর ভবনের চেয়ারে আসছেন আইভী

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য