• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

সেই মিল্টন খন্দকারের ভাই সন্ত্রাসী ম্যাকলিন গ্রেপ্তার

সেই মিল্টন খন্দকারের ভাই সন্ত্রাসী ম্যাকলিন গ্রেপ্তার

Wednesday, 23 February 2022, 8:28 am
সেই মিল্টন খন্দকারের ভাই সন্ত্রাসী ম্যাকলিন গ্রেপ্তার
72
SHARES
231
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জের আলোচিত মেধাবী ছাত্র ত্বকী হত্যাকান্ডের সংবাদ প্রকাশের জের ধরে দৈনিক সময়ের নারায়ণগঞ্জ পত্রিকা অফিসে হামলা ভাঙচুরের ঘটনায় জড়িত সন্দেহে কিশোর গ্যাং লিডার ম্যাকলিনকে গ্রেফতার করেছে মামলার তদন্তকারী সংস্থা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার দিনগত রাতে শহরের চাষাঢ়া এলাকা থেকে ম্যাকলিনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। মঙ্গলবার ২২ ফেব্রুয়ারী বিকেলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃত ম্যাকলিন ৬৬নং উত্তর চাষাঢ়াস্থ আনন মহলের ফ্ল্যাটের ভাড়াটিয়া আনোয়ার খন্দকারের পুত্র। ম্যাকলিনের বড় ভাই মিল্টন খন্দকার বিএনপি শাসনামলে দুর্ধর্ষ কিলার হিসেবে পরিচিত ছিল।

এদিকে অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার সাত আসামির জামিন মঞ্জুর করেছে নারায়ণগঞ্জের একটি আদালত। ২২ ফেব্রুয়ারি সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর মহসিনের আদালতে জামিন আবেদন জানায় তারা। শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন তিনি।

জামিনপ্রাপ্তরা হলেন, শ্যামল সাহা, কৃষ্ণা, ইব্রাহিম, হাসিব, লিটন দাস, মো. ফয়সাল ও বিল্লাল হোসেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই ইয়ানূর জানান, দৈনিক সময়ের নারায়ণগঞ্জ পত্রিকা অফিসে হামলা ভাঙচুরের ঘটনায় জড়িত সন্দেহে কিশোর গ্যাং লিডার ম্যাকলিনকে গ্রেফতার করেছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। আদালত শুনানীর জন্য পরবর্তী দিন ধার্য্য করেছে। এছাড়াও ম্যাকলিনের বিরুদ্ধে এক যুবককে কুপিয়ে হত্যাচেষ্টা মামলাসহ আরো কয়েকটি মামলা রয়েছে।

উল্লেখ্য ১২ ফেব্রুয়ারী দুপুর ১২টা ২৫মিনিটে স্থানীয় পত্রিকা ‘দৈনিক সময়ের নারায়ণগঞ্জ’ অফিসের নিচে অর্ধ শতাধিক সন্ত্রাসী মোটর সাইকেলে এসে অবস্থান নেন। তারা অফিসে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। শুক্রবার সময়ের নারায়ণগঞ্জ পত্রিকার প্রধান সংবাদ ছিল “‘যা ছিল খসড়া চার্জশিটে”’। সংবাদটি কেন প্রকাশ করা হয়েছে, তার কৈফিয়ত জানতে চান হামলাকারীরা। তাঁরা বলেন, ‘তোরা আজমেরী ওসমানের বিরুদ্ধে নিউজ করস। কালকের মধ্যে পত্রিকায় ক্ষমা না চাইলে পত্রিকা অফিস জ্বালিয়ে দেব ও সম্পাদককে গুলি করে মেরে ফেলব। হামলাকারীরা প্রায় ১৫ মিনিট কার্যালয়ে অবস্থান করে হুমকি দিয়ে চলে যান। এসময় বিদ্যুতের লাইন বন্ধ করে দেন। সিসি ক্যামেরা ভাঙচুর করেন। দু’টি পিসির হার্ডডিক্স ও সিসি ক্যামেরার সরঞ্জাম খুলে নিয়ে যায়।

ওই ঘটনায় ১৯জনের নাম উল্লেখ ও ৩০ থেকে ৪০জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। মামলায় অফিসে হামলা, ভাঙচুর, প্রাণনাশের হুমকি ও দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ করা হয়েছে। মামলায় আসামিরা হলেন নাসির (৩৫), আক্তার নূর (৪৫), রবিন (২৯), রাতুল (২৫), মনির (২৮), শ্যামল সাহা লক্ষণ (২৬), কৃষ্ণা সাহা (২৬), মুকিত (২৯), মো. নাসির হোসেন (৩১), শাকিল (৩০), সুমন (৩১), সানি (৩২), সনেট (২৭), আন্নান (২৯), কাজল (৩২), রুবেল (২৭), সিনাফী (৩১), ফারুক (৩৫), ইসমাইল (৩১)। এই মামলায় অদ্যাবধি ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের প্রত্যেককেই জিজ্ঞাসাবাদের জন্য ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এদিকে মামলার প্রধান আসামীরা এখনো গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন পত্রিকা সংশ্লিষ্টরা। সম্পাদক ও প্রকাশক জাবেদ আহমেদ জুয়েল জানান, ১১ জনকে গ্রেপ্তার করা হলেও মূল আসামীরা পলাতক রয়েছে। তাদের দ্রুত গ্রেপ্তারের দাবী জানাই।

নারায়ণগঞ্জ পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম বলেন, ‘সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রতিনিয়ত অভিযান চালিয়ে যাচ্ছে। কিন্তু আসামিরা বার বার তাদের অবস্থান পরিবর্তন করছে। যার ফলে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না। তবে আশা করছি অবিলম্বে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।’

সন্ত্রাসীদের হুমকির বিষয়ে অভয় দিয়ে এসপি বলেন, ‘সন্ত্রাসীদের কোন ভাবেই ছাড় দেওয়া হবে না। তাদের চরম পরিণত হবে।’

Previous Post

ভুয়া চক্ষু চিকিৎসক আটক, নারায়ণগঞ্জে অধরা অনেক !

Next Post

ফতুল্লায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে স্পিনিং মিলের শ্রমিক খুন

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post
ফতুল্লায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে স্পিনিং মিলের শ্রমিক খুন

ফতুল্লায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে স্পিনিং মিলের শ্রমিক খুন

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য