• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

বাল্কহেডে লস্করই সুকানি

বাল্কহেডে লস্করই সুকানি

Friday, 11 March 2022, 2:09 pm
বাল্কহেডে লস্করই সুকানি
6
SHARES
19
VIEWS
Share on FacebookShare on Twitter

লস্করের কাজ হলো নোঙর ফেলা। তবে বাল্কহেডের ক্ষেত্রে যথাযথ প্রশিক্ষণ ছাড়া লস্করই একসময় সুকানি হয়ে ওঠেন। পরিচালনা করেন নৌযান।

  • মেঘনা, বুড়িগঙ্গা, ধলেশ্বরীতে চলে প্রায় দুই হাজার বাল্কহেড।
  • নারায়ণগঞ্জে ৫০ শতাংশ বাল্কহেডের নিবন্ধন নেই।
  • বিআইডব্লিউটিএ ও নৌ পুলিশকে মাসোহারা দিতে হয় ৩-১০ হাজার টাকা।

নারায়ণগঞ্জে চার নদী মেঘনা, বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা ও ধলেশ্বরীতে চার হাজারের বেশি বাল্কহেড (বালুসহ বিভিন্ন মালামাল বহনকারী ইঞ্জিনচালিত ট্রলার) চলাচল করছে। এর অর্ধেকের বেশি বাল্কহেডের নিবন্ধন, প্রশিক্ষিত চালক ও সুকানি নেই। তাঁরা সিগন্যাল না বোঝায় ঘটে দুর্ঘটনা।

১৫ বছর আগে একটি বাল্কহেডে লস্কর (নোঙর ফেলেন যিনি) হিসেবে যোগ দেন মো. সেলিম। এ কাজ করার সাত বছর পর সুকানি (মাস্টারের সহযোগী হিসেবে নৌযান পরিচালনা করেন) হন। প্রশিক্ষণ না থাকলেও তিনি এখন চালক (ইঞ্জিন নিয়ন্ত্রণ করেন)। সেলিম বলেন, তাঁর প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ও সনদ নেই। সিগন্যাল বুঝতে না পারার কারণে বাল্কহেড চালাতে গিয়ে পাঁচ থেকে সাতবার তিনি দুর্ঘটনার শিকার হয়েছেন।

একটি বাল্কহেডের সুকানি তৈয়ব আলী বলেন, ২০০৭ সালে রাজধানীর দিয়াবাড়ীতে তাঁর ভুলের কারণে দুই বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষ হয়।

বাংলাদেশ নৌযান কর্মচারী শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবুজ সিকদার বলেন, প্রশিক্ষণ না থাকায় চালকেরা জাহাজের নেভিগেশন বাতি ও সিগন্যাল বুঝতে না পারার কারণে দুর্ঘটনা ঘটছে। প্রতি মাসে ছোটখাটো ৩০ থেকে ৪০টি দুর্ঘটনা ঘটে।

বাল্কহেড শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শীতলক্ষ্যায় প্রতিদিন গড়ে ৫০০ বাল্কহেড চলাচল করে। মেঘনা, বুড়িগঙ্গা, ধলেশ্বরী নদীতে দুই হাজার বাল্কহেড চলে। কয়লা, পাথর, সিমেন্টসহ বিভিন্ন মালামাল পরিবহন করে দেড় হাজার বাল্কহেড। সারা দেশে ১০ হাজারের বেশি বালুবাহী বাল্কহেড আছে। এগুলোর কোনোটি ৩ থেকে ৪০ হাজার ঘনফুট ধারণক্ষমতা সম্পন্ন। এসব বাল্কহেডে করে চাঁদপুরের হরিণাসহ বিভিন্ন বালুমহাল থেকে উত্তোলন করা বালু নারায়ণগঞ্জের রূপগঞ্জ, কাঞ্চন, বুড়িগঙ্গা নদী দিয়ে আশুলিয়া, টঙ্গী, গাবতলীতে আবাসন কোম্পানি ও গদিঘরে সরবরাহ করা হয়।

নৌযানগুলোতে নেই প্রশিক্ষিত মাস্টার, চালক, সুকানি, গ্রিজার (চালকের সহকারী), নেই নেভিগেশন বাতি। অদক্ষ চালক দিয়ে নৌযান চালানোর কারণে প্রায়ই নদীতে দুর্ঘটনা ঘটে। গত বছরের ১৫ আগস্ট নবীগঞ্জ ঘাটে শীতলক্ষ্যা নদীতে বেপরোয়া বাল্কহেড ধাক্কা দিলে অল্পের জন্য রক্ষা পায় একটি ফেরি। তবে ফেরির ক্ষতি হয়। বাল্কহেডটি একজন লস্কর চালাচ্ছিলেন।

৫ মার্চ নারায়ণগঞ্জের সেন্ট্রাল খেয়াঘাটে বাল্কহেডের ধাক্কায় দুটি নৌকা ডুবে যায়, এতে এক কলেজছাত্রীর মৃত্যু হয়। নৌ পুলিশ অভিযুক্ত চালকসহ বাল্কহেডটি আটক করে।

চলছে মাসোহারা দিয়ে

বিআইডব্লিউটিএ জানিয়েছে, নারায়ণগঞ্জে ৫০ শতাংশ বাল্কহেডের নিবন্ধন নেই। আর বাল্কহেড পরিচালনাকারীদের অভিযোগ আছে, বিআইডব্লিউটিএ ও নৌ পুলিশকে মাসোহারা দিয়ে অবাধে নৌযানগুলো চলছে।

নিবন্ধন না থাকায় কোনো বাল্কহেড দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে গেলে, তা শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ কার্যালয়ের উপপরিচালক (নৌ নিরাপত্তা ও ট্রাফিক) বাবু লাল বৈদ্য বলেন, এক বছরে অবৈধ নৌযানের বিরুদ্ধে অর্ধ শতাধিক মামলা দেওয়া হয়েছে। তবে তিনি দাবি করেছেন, কোনো মাসোহারা আদায় করা হয় না।

নাম প্রকাশ না করার শর্তে এক বাল্কহেডের মালিক বলেন, প্রতি মাসে বিআইডব্লিউটিএ ও নৌ পুলিশকে ৩–১০ হাজার টাকা মাসোহারা দিয়ে বাল্কহেড পরিচালনা করছেন। নকশা নিয়ে জটিলতা, হয়রানি ও বড় অঙ্কের টাকা উৎকোচ দাবি করায় অনুমোদন বা নিবন্ধন নিতে আগ্রহী হননি।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান মাসোহারায় অবৈধ বাল্কহেড চলাচলের অভিযোগ অস্বীকার করেন। তবে তিনি বলেন, নৌ আইনের ২৮০ ধারায় বেপরোয়া চলাচলের অভিযোগে অবৈধ নৌযানের বিরুদ্ধে মামলা ও জরিমানা করা হয়।

আইনপ্রয়োগকারী সংস্থার উল্লেখিত এই কর্মকর্তাদের উৎকোচ গ্রহণের বিষয় অস্বীকার করলেও প্রতিনিয়তঃ লঞ্চে চলাচলরত অনেকই নদীপথে নিজস্ব ট্রলার নিয়ে নির্লজ্জ চাঁদা আদায়ের দৃশ্য সকলে চোখে পরে । গণমাধ্যম কর্মীরা ক্যামেরা নিয়ে নদীতে এই চাঁদাবাজির দৃশ্য ধারণ করতে গেলে পূর্ব থেকেই তাদের সোর্সদের কাছ থেকে থবর পেয়ে সাবধান হয়ে যান । গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হলে নদীতে চাঁদা আদায়কারীরা যেন একেবারেই সাধু হয়ে যান।

সূত্র : প্রথম আলোকে

Previous Post

টিকা দিতে সরকারের ব্যয় ৪০ হাজার কোটি টাকা : স্বাস্থ্যমন্ত্রী

Next Post

‘হিংস্রভাবে ত্বকীকে খুন করে দেখাতে চেয়েছিল তারা কতটা বর্বর’

Related Posts

নারী কেলেঙ্কারিতে ক্লোজ সেকেন্ড অফিসার মিলন
Lead 4

নারী কেলেঙ্কারিতে ক্লোজ সেকেন্ড অফিসার মিলন

ফের মঞ্চে লাঞ্চিত, বাইরে শক্তি প্রদর্শন—নির্লজ্জ হাতেমের কান্ড
Lead 1

ফের মঞ্চে লাঞ্চিত, বাইরে শক্তি প্রদর্শন—নির্লজ্জ হাতেমের কান্ড

১৩ বছরেও বিচার নেই : ত্বকী হত্যায় নীরব রাষ্ট্র, ৩ দিনের কর্মসূচি
Lead 1

১৩ বছরেও বিচার নেই : ত্বকী হত্যায় নীরব রাষ্ট্র, ৩ দিনের কর্মসূচি

কারচুপির অভিযোগে নারায়ণগঞ্জ-২ ও ৩ আসন নিয়ে আইনি লড়াই
Lead 1

কারচুপির অভিযোগে নারায়ণগঞ্জ-২ ও ৩ আসন নিয়ে আইনি লড়াই

চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি !
Lead 4

চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি !

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে
Lead 5

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে

Next Post
‘হিংস্রভাবে ত্বকীকে খুন করে দেখাতে চেয়েছিল তারা কতটা বর্বর’

‘হিংস্রভাবে ত্বকীকে খুন করে দেখাতে চেয়েছিল তারা কতটা বর্বর’

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • নারী কেলেঙ্কারিতে ক্লোজ সেকেন্ড অফিসার মিলন 03 Mar, 2026
  • ফের মঞ্চে লাঞ্চিত, বাইরে শক্তি প্রদর্শন—নির্লজ্জ হাতেমের কান্ড 03 Mar, 2026
  • ১৩ বছরেও বিচার নেই : ত্বকী হত্যায় নীরব রাষ্ট্র, ৩ দিনের কর্মসূচি 03 Mar, 2026
  • কারচুপির অভিযোগে নারায়ণগঞ্জ-২ ও ৩ আসন নিয়ে আইনি লড়াই 03 Mar, 2026
  • চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি ! 03 Mar, 2026
  • ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে 02 Mar, 2026
  • ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর…. 02 Mar, 2026
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য