• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

জিব ছিঁড়ে শীতলক্ষ্যা ফেলার হুমকি দিলেন আ.লীগ নেতা এড. খোকন সাহা

জিব ছিঁড়ে শীতলক্ষ্যা ফেলার হুমকি দিলেন আ.লীগ নেতা এড. খোকন সাহা

Monday, 14 March 2022, 10:21 am
জিব ছিঁড়ে শীতলক্ষ্যা ফেলার হুমকি দিলেন আ.লীগ নেতা এড. খোকন সাহা
17
SHARES
55
VIEWS
Share on FacebookShare on Twitter

‘আপনারা আমাদের নেতাদের (শামীম ওসমান) সম্পর্কে যা তা বলে যাচ্ছেন। ধৈর্যের বাঁধ ভেঙে দেবেন না। ধৈর্যের বাঁধ ভেঙে গেলে আপনাদের জিব ছিঁড়ে শীতলক্ষ্যায় ফেলে দেব। শীতলক্ষ্যার পানিতে তা ভেসে যাবে। নেতার (শামীম ওসমান) বিরুদ্ধে ভবিষ্যতে লাগামহীন কথা বললে ছাড় দেওয়া হবে না।’

রোববার বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার হরিহরপাড়া এলাকায় ইউনাইটেড ক্লাব প্রাঙ্গণে সাংসদ শামীম ওসমানের ডাকা দলের কর্মিসভায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা এই হুঁশিয়ারি দেন।

খোকন সাহা আওয়ামী লীগ দলীয় সাংসদ শামীম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। তিনি এবার নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে মেয়র পদে দলের মনোনয়ন চেয়ে ব্যর্থ হন।

গত সিটি করপোরেশন নির্বাচনে সোনারগাঁ থানা যুবলীগের সভাপতি রফিকুল ইসলামের কাছে মুঠোফোনে ৫ লাখ টাকা চাঁদা চেয়ে রেকর্ডিং ফাঁস হলে বিতর্কিত হন এই নেতা। এ ছাড়া খোকন সাহা নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনের আইনজীবী ছিলেন।

খোকন সাহা বলেন, ‘রাজাকারের সন্তানেরা এখন রাজনীতিতে সক্রিয়। রাজনীতিতে অংশগ্রহণ করে পেছন থেকে কলকাঠি নাড়ছেন। নেতা (শামীম ওসমান) তো বিষ খেয়ে বিষ হজম করেন। যেভাবে নেতাকে (শামীম ওসমান) চ্যালেঞ্জ করার চেষ্টা করছেন, নেতা কিন্তু কিছুই বলছেন না। নেতা (শামীম ওসমান) কিন্তু আমাদের থামিয়ে রাখতে পারবেন না। ধৈর্যের বাঁধ কিন্তু ভেঙে গেছে। আমাদের সন্তানেরা বড় হয়ে গেছে, তারা কিন্তু সহ্য করবে না।’

তিনি আরও বলেন, ‘ত্বকী হত্যার বিচার আমরা চাই, বারবার বলেছি। তদন্ত এখনো চলছে। অভিযোগপত্র এখনো দেয় নাই। ওনারা খসড়া অভিযোগপত্রের (চার্জশিট) কথা বলেন। আইনের ভাষায় খসড়া চার্জশিট বলে কোনো কিছু নাই। আমি আইনপ্রয়োগকারী সংস্থাকে বলব, যারা এই কথা বলছে, তাদের গ্রেপ্তার করে রিমান্ডে নেন। তারা কী করে জানল কে খুন করেছে ?’

খোকন সাহা বলেন, ‘ওসমান পরিবারকে খুনি পরিবার বলছেন। আমাদের দলেরও কয়েকজন নেতা-নেত্রীও ওসমান পরিবারকে খুনি বলছেন, যা খুশি তা–ই বলবেন না, শালীনতা নিয়ে কথা বলবেন। আপনারা দলের ত্যাগী ও পরীক্ষিত নেতার বিরুদ্ধে যদি আর কথা বলেন, তাহলে জিব ছিঁড়ে শীতলক্ষ্যা, বুড়িগঙ্গায় ফেলে দেব। ধৈর্যের বাঁধ ভাঙবেন না। বাঁধ ভেঙে গেলে শীতলক্ষ্যা পার হয়ে আপনারা বঙ্গোপসাগরে গিয়ে পড়বেন। আমরা নারায়ণগঞ্জে সব হত্যাকাণ্ডের বিচার চাই। ভবিষ্যতে লাগামহীন কথা বললে ছাড় দেওয়া হবে না।

কর্মিসভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ শামীম ওসমান, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি সাইফুল্লাহ বাদল, সহসভাপতি ওয়ালী মাহমুদ, সাধারণ সম্পাদক শওকত আলী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির, ফতুল্লা ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান, এনায়েতনগর ইউপি চেয়ারম্যান মো. আসাদুজ্জামান, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জুয়েল হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান, সাবেক সভাপতি সাফায়েত আলম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসমাইল প্রমুখ।

সূত্র : প্রথম আলো

Previous Post

রূপগঞ্জে অবৈধ গ্যাস : অভিযানকাল হামলা, যানবাহন ভাংচুর

Next Post

হেফাজত মামলার আসামী সুলতানের ঔদ্ধত্য !

Related Posts

শামীম ওসমানসহ ১২ জনকে হাজিরার নির্দেশ, পত্রিকায় বিজ্ঞপ্তি
Lead 1

শামীম ওসমানসহ ১২ জনকে হাজিরার নির্দেশ, পত্রিকায় বিজ্ঞপ্তি

৫০ লাখ টাকার চাঁদা : নৈতিক অবক্ষয় নাকি সুবিধাবাদী রাজনীতি ?
Lead 1

৫০ লাখ টাকার চাঁদা : নৈতিক অবক্ষয় নাকি সুবিধাবাদী রাজনীতি ?

⚡ ইফতার মঞ্চে বিস্ফোরণ—নারায়ণগঞ্জে ‘টক অব দ্য টাউন’
Lead 1

⚡ ইফতার মঞ্চে বিস্ফোরণ—নারায়ণগঞ্জে ‘টক অব দ্য টাউন’

সাধুবাদ এসপি মিজান : অনৈতিকতায় ক্লোজড মিলন—এবার কি বিচার হবে ?
Lead 4

সাধুবাদ এসপি মিজান : অনৈতিকতায় ক্লোজড মিলন—এবার কি বিচার হবে ?

নাসিকে নতুন প্রশাসক সাখাওয়াত
Lead 1

নারায়ণগঞ্জ সিটিতে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট

প্রতিমন্ত্রী দাঁড়িয়ে, প্রশাসন ঘুমে—রাষ্ট্রীয় সেবার চরম অপমান
Lead 1

প্রতিমন্ত্রী দাঁড়িয়ে, প্রশাসন ঘুমে—রাষ্ট্রীয় সেবার চরম অপমান

Next Post
হেফাজত মামলার আসামী সুলতানের ঔদ্ধত্য !

হেফাজত মামলার আসামী সুলতানের ঔদ্ধত্য !

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • শামীম ওসমানসহ ১২ জনকে হাজিরার নির্দেশ, পত্রিকায় বিজ্ঞপ্তি no comments   05 Mar, 2026
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • শামীম ওসমানসহ ১২ জনকে হাজিরার নির্দেশ, পত্রিকায় বিজ্ঞপ্তি 05 Mar, 2026
  • ৫০ লাখ টাকার চাঁদা : নৈতিক অবক্ষয় নাকি সুবিধাবাদী রাজনীতি ? 04 Mar, 2026
  • ⚡ ইফতার মঞ্চে বিস্ফোরণ—নারায়ণগঞ্জে ‘টক অব দ্য টাউন’ 04 Mar, 2026
  • সাধুবাদ এসপি মিজান : অনৈতিকতায় ক্লোজড মিলন—এবার কি বিচার হবে ? 04 Mar, 2026
  • নারায়ণগঞ্জ সিটিতে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট 04 Mar, 2026
  • প্রতিমন্ত্রী দাঁড়িয়ে, প্রশাসন ঘুমে—রাষ্ট্রীয় সেবার চরম অপমান 04 Mar, 2026
  • নারী কেলেঙ্কারিতে ক্লোজ সেকেন্ড অফিসার মিলন 03 Mar, 2026
  • ফের মঞ্চে লাঞ্চিত, বাইরে শক্তি প্রদর্শন—নির্লজ্জ হাতেমের কান্ড 03 Mar, 2026
  • ১৩ বছরেও বিচার নেই : ত্বকী হত্যায় নীরব রাষ্ট্র, ৩ দিনের কর্মসূচি 03 Mar, 2026
  • কারচুপির অভিযোগে নারায়ণগঞ্জ-২ ও ৩ আসন নিয়ে আইনি লড়াই 03 Mar, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য