• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

নৌ-যোগাযোগ বৃদ্ধিতে খানপুরে তৈরী হচ্ছে কন্টেইনার টার্মিনাল

নৌ-যোগাযোগ বৃদ্ধিতে খানপুরে তৈরী হচ্ছে কন্টেইনার-বাল্ক টার্মিনাল

Tuesday, 12 April 2022, 10:05 am
নৌ-যোগাযোগ বৃদ্ধিতে খানপুরে তৈরী হচ্ছে কন্টেইনার টার্মিনাল
15
SHARES
47
VIEWS
Share on FacebookShare on Twitter

অভ্যন্তরীণ নৌ-পথে চট্টগ্রাম, মোংলা ও পায়রা বন্দর থেকে কন্টেইনার আসা-যাওয়ার সুবিধায় বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার।

ঢাকার অদূরে নারায়ণগঞ্জের খানপুরে নির্মিত হবে অভ্যন্তরীণ কন্টেইনার ও বাল্ক টার্মিনাল। এতে নদীপথে আঞ্চলিক ও উপ-আঞ্চলিক ব্যবসা-বাণিজ্য হবে সমৃদ্ধশালী । ৩৯২ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি ২০২৩ সালের জুন মেয়াদে বাস্তবায়ন করবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ ( বিআইডব্লিউটিএ )।

বিআইডব্লিউটিএ সূত্র জানায়, চট্টগ্রাম, মোংলা ও অন্যান্য বন্দর থেকে অভ্যন্তরীণ নৌ-পথের মাধ্যমে বহন করা কন্টেইনার ওঠানামা, আঞ্চলিক ও উপ-আঞ্চলিক বাণিজ্যের সক্ষমতা উন্নয়ন, কার্গো ট্রাফিকের চাহিদা পূরণে ট্রানজিট ও বহুমুখী আরসিসি জেটি সুবিধা থাকবে নতুন এ প্রকল্পে। দুই লাখ ঘনমিটার ভূমি উন্নয়ন, সাধারণ অবকাঠামো, ১৩ হাজার ২৫০ মিটার পোর্টওয়ার্ক নির্মাণ, ৪৭ হাজার ৮২০ বর্গমিটার কার্গো টার্মিনাল অবকাঠামো, কন্টেইনার, কার্গো হ্যান্ডেলিং যন্ত্রপাতি ও দুটি যানবাহন কেনা হবে। এছাড়া থাকবে অভ্যন্তরীণ বিদ্যুৎ লাইটিং ও গ্যাসলাইনের কাজ।

যে কারণে নারায়ণগঞ্জে এ প্রকল্প

নারায়ণগঞ্জ বাংলাদেশের অত্যন্ত প্রাচীন ও প্রসিদ্ধ অঞ্চল, যা মধ্যাঞ্চল তথা ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চলও। সোনালি আঁশ পাটের জন্য প্রাচ্যের ড্যান্ডি নামে পরিচিত শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত একটি বিখ্যাত নদী বন্দর, যা প্রায় শত বছরের পুরোনো। বর্তমানে গার্মেন্টস, সিমেন্ট, হোসিয়ারি শিল্পসহ বিভিন্ন ইন্ডাস্ট্রিজের জন্য সুপরিচিত। ফতুল্লার এনায়েতনগর এলাকায় অবস্থিত বিসিক শিল্পনগরীতে প্রায় ১২ থেকে ১৫শ গার্মেন্টস রয়েছে। এগুলোর মধ্যে বেশিরভাগ গার্মেন্টসই নিট গার্মেন্টস।

বিশ্বের সবচেয়ে বড় পাটকল আদমজী নারায়ণগঞ্জে ছিল, যা বন্ধ করে বর্তমানে আদমজী ইপিজেড গড়ে তোলা হয়েছে। সবচেয়ে বড় সারের পাইকারি বাজার নারায়ণগঞ্জে অবস্থিত। দেশের প্রধানতম লবণ কারখানা ও নির্মাণ সামগ্রীর পাইকারি বাজারের জন্য ফতুল্লা বিখ্যাত। দেশের প্রধান সিমেন্ট কারখানাগুলো নারায়ণগঞ্জ সদর ও সোনারগাঁ উপজেলার শীতলক্ষ্যা নদীর তীরজুড়ে গড়ে উঠেছে। রূপগঞ্জ ও সোনারগাঁ অঞ্চলের জামদানি এবং মসলিনের কাপড় তৈরির ইতিহাস প্রায় সাড়ে চারশ বছরের পুরোনো।

প্রকল্পের সুবিধা

নারায়ণগঞ্জের খানপুরে ‘অভ্যন্তরীণ কন্টেইনার এবং বাল্ক টার্মিনাল নির্মাণ’ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়ন হলে রাজধানী ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকায় কন্টেইনার, বাল্ক পরিবহন ব্যবস্থা বেগবান হবে। উদ্যোক্তাদের উৎসাহ দেবে ভবিষ্যতে নতুন শিল্প স্থাপনে। পাশাপাশি নারায়ণগঞ্জ, ঢাকা, গাজীপুর, সাভার, মানিকগঞ্জ, নরসিংদীসহ উত্তরবঙ্গের কতিপয় জেলায়ও কন্টেইনার পরিবহন চালু করা যাবে।

 

এছাড়া আঞ্চলিক ও উপ-আঞ্চলিক বাণিজ্য বৃদ্ধিসহ ঢাকা, গাজীপুর, সাভার, মানিকগঞ্জ, নরসিংদীসহ উত্তরবঙ্গের জেলায়ও ক্রমবর্ধমান শিল্পায়নসহ অভ্যন্তরীণ কন্টেইনার জাহাজ চলাচলের মাধ্যমে কন্টেইনার পরিবহন ব্যবস্থা সুগম হবে। এতে নতুন উদ্যোক্তারা উৎসাহিত হবে শিল্প স্থাপনে। পাশাপাশি অর্থনৈতিক বিবেচনায় স্থলপথের চেয়ে নৌ-পথে পণ্য পরিবহন সাশ্রয়ী ও পরিবেশবান্ধব হবে। ব্যবসাকেন্দ্র, স্থানীয় জনসংখ্যার আয়ের স্তর, ক্রয়ক্ষমতা এবং অর্থনৈতিক ইতিবাচক প্রভাব থাকবে। জলপথে মালবাহী পরিবহন স্থানান্তরের কারণে প্রত্যাশিত উন্নতি হবে বায়ুমানের।

ভারতীয় পরামর্শক প্রতিষ্ঠান ফিজিবিলিটিতে উল্লেখ করে, নারায়ণগঞ্জ নদী বন্দরের মাধ্যমে কন্টেইনার ও বাল্ক পণ্য পরিবহনের যথেষ্ট চাহিদা রয়েছে। নারায়ণগঞ্জের খানপুরে ‘অভ্যন্তরীণ কন্টেইনার ও বাল্ক টার্মিনাল নির্মাণ’ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়িত হলে স্ট্যাডি রিপোর্ট অনুযায়ী প্রথম পর্যায়ে বছরে ৪৮ হাজার টিইউস (TEUS) কন্টেইনার হ্যান্ডেলিংয়ের উপযোগী হবে। প্রকল্পের জন্য ঢাকা-মাওয়া হাইওয়ে সড়কের সঙ্গে খানপুরের সংযোগ স্থাপনে নির্মাণ করা হবে একটি ফ্লাইওভার ও লুপ।

এ প্রকল্পের বিষয়ে বিআইডব্লিউটিএ-এর পরিচালক (বন্দর ও পরিবহন বিভাগ) কাজী ওয়াকিল নওয়াজ গণমাধ্যমকে বলেন, ‘ঢাকার অদূরে নারায়ণগঞ্জ ব্যবসা-বাণিজ্য প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখানে নানা পণ্যের কন্টেইনার বাড়ছে। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের খানপুরে কন্টেইনার ও বাল্ক টার্মিনাল নির্মাণ করা হচ্ছে। আমরা প্রথমে নিজেরাই (বিআইডব্লিউটিএ), পরে সরকারি অর্থায়নে এটা বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছি।’

এখান থেকে কন্টেইনার সরাসরি বিদেশে যেতে পারবে কি না ? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা পানির ড্রাফটের ওপর নির্ভর করে। কারণ পানির গভীরতা কম থাকলে তো বড় জাহাজ চলাচল করতে পারবে না। তবে ছোট ছোট জাহাজ যাতে সহজেই চট্টগ্রাম থেকে যাতায়াত করতে পারে সেই ব্যবস্থা করা হচ্ছে। ভবিষ্যতে নারায়ণগঞ্জ থেকে সরাসরি কন্টেইনার বিদেশে নেওয়ার একটা পরিকল্পনা সামনে থাকবে।’

Previous Post

দাম বেড়ে সোনার ভরি এখন ৭৮ হাজার ৮৪৯ টাকা

Next Post

শীতলক্ষ্যায় লঞ্চে ডাকাতদের গুলিতে আহত ৪

Related Posts

১৩ বছরেও বিচার নেই : ত্বকী হত্যায় নীরব রাষ্ট্র, ৩ দিনের কর্মসূচি
Lead 1

১৩ বছরেও বিচার নেই : ত্বকী হত্যায় নীরব রাষ্ট্র, ৩ দিনের কর্মসূচি

কারচুপির অভিযোগে নারায়ণগঞ্জ-২ ও ৩ আসন নিয়ে আইনি লড়াই
Lead 1

কারচুপির অভিযোগে নারায়ণগঞ্জ-২ ও ৩ আসন নিয়ে আইনি লড়াই

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে
Lead 5

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….
Lead 1

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

Next Post
শীতলক্ষ্যায় লঞ্চে ডাকাতদের গুলিতে আহত ৪

শীতলক্ষ্যায় লঞ্চে ডাকাতদের গুলিতে আহত ৪

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ১৩ বছরেও বিচার নেই : ত্বকী হত্যায় নীরব রাষ্ট্র, ৩ দিনের কর্মসূচি 03 Mar, 2026
  • কারচুপির অভিযোগে নারায়ণগঞ্জ-২ ও ৩ আসন নিয়ে আইনি লড়াই 03 Mar, 2026
  • চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি ! 03 Mar, 2026
  • ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে 02 Mar, 2026
  • ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর…. 02 Mar, 2026
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য