• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

নগরীর প্রাণকেন্দ্র চাষাড়ায় অবৈধ মেলা, অপকর্ম চললেই !

১০ লাখ পর্যন্ত সালামি, সিন্ডিকেটের পকেটে দেড় কোটি টাকা

Tuesday, 19 April 2022, 10:12 pm
নগরীর প্রাণকেন্দ্র চাষাড়ায় অবৈধ মেলা, অপকর্ম চললেই !
12
SHARES
40
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের তত্ত্বাবধানে থাকা নগরীর শহীদ জিয়া হল মিলনায়তনটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে প্রায় ৫ বছর আগে। কিন্তু সেই পরিত্যক্ত হলের নিচ তলা আর বাইরের প্রাঙ্গণে চলছে বিশাল বিদেশি পণ্যের মেলা।

তাঁতি সমিতির নামে দরিদ্র ও দুস্থ তাঁতিদের কল্যাণের কথা বলে বিনা পয়সায় জেলা প্রশাসনের কাছ থেকে এই মেলার অনুমতি নেয়া হলেও পুরো মেলাজুড়ে দেয়া হয়েছে বিদেশী পণ্যের দোকান। নগরীর প্রাণ কেন্দ্র চাষাড়ায় গত ১৫ দিন ধরে এই মেলা চললেও রহস্যজনক কারণে এসব অনিয়ম জানেন না (!) বলে দাবী জেলা প্রশাসনের।

অথচ এই মেলার ব্যাপারে কিছুই জানেন না জেলার সব ব্যবসায়ী সংগঠনের কেন্দ্র হিসেবে পরিচিত নারায়ণগঞ্জ চেম্বার অবাক কমার্সের কর্মকর্তারাও। এমনকি বাংলাদেশ উইভার্স প্রডাক্ট অ্যান্ড ম্যানু. বিজনেস অ্যাসোসিয়েশন নামে (তাঁতি সমিতি) কোনো সংগঠন আছে বলেও তারা জানেন না। উল্টো এই মেলা নিয়ে চরম ক্ষোভ চলছে ব্যবসায়ীদের মাঝে।

খোঁজ নিয়ে জানা গেল, বাংলাদেশ উইভার্স প্রডাক্ট অ্যান্ড ম্যানু. বিজনেস অ্যাসোসিয়েশন নামের ওই সংগঠনের সভাপতি পরিচয় দানকারী জনৈক সালাউদ্দিন এই মেলার নেপথ্যের প্রধান কারিগর। রমযানের এক মাসের জন্য মেলার অনুমতি নেয়া হলেও এই মেলা চলবে আগামী কোরবানির ঈদ পর্যন্ত। জেলা প্রশাসনসহ নানা মহল ম্যানেজ করেই এই মেলা করছেন তিনি। করোনা কালের আগেও তিনি একাধিকবার এই পন্থায় এই মেলা করেছিলেন বটে কিন্তু স্থানীয় গণমাধ্যমে বিষয়টি তুলে ধরলে মাঝ পথেই মেলা বন্ধ করতে হয়েছিল।

সরেজমিনে গিয়ে জিয়া হলে প্রবেশের মুখেই চোখে পড়ে মেলার বাইরে জিয়া হলের ২ প্রধান ফটকের বাইরে ফুটপাতও দখল করে দেয়া হয়েছে ৩ ফুট বাই ৩ ফুটের ছোট ছোট অস্থায়ী দোকান।

জানা গেল, এসব দোকান থেকে নেয়া হয়েছে ১ থেকে দেড় লাখ টাকা সালামী। আর মেলার অভ্যন্তরে সর্বনিম্ন ৫ লাখ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত সালামি নিয়ে দোকান ভাড়া দেয়া হয়েছে ১ মাসের জন্য।

পরিত্যক্ত জিয়া হলের নিচ তলার সম্মুখ ভাগের পুরাটেই শোভা পাচ্ছে বিশাল এক বিদেশী কাপড়ের দোকান। মেলার ২০টি স্টলের মধ্যে মিয়াকো ইলেক্ট্রনিক, আলিফ সুজ, ডিজাইন ইলেক্ট্রনিক্স, ঢাকা ফ্যাশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের দোকান রয়েছে।

মেলার এসব দোকানে যে পরিমাণ আলোকসজ্জা করা হয়েছে সেই বিদ্যুৎ সংযোগের উৎস খুঁজতে গিয়ে দেখা গেল আরেক দৃশ্য। ডিপিডিসি থেকে দেড় লাখ টাকার পে-অর্ডারে একটি অস্থায়ী মিটার নেয়া হলেও সরাসরি বিদ্যুতের খুঁটি থেকেও অবৈধ সংযোগ নিয়ে চলছে এখানকার আলোকসজ্জা।

এর মধ্যে মেলার প্রবেশ পথে নামে মাত্র একটি জামদানি শাড়ির দোকান রয়েছে। এ মেলাটি যাদের জন্য আয়োজন করা হয়েছে সেই গরীব অসহায় ও দুঃস্থ তাঁতিদের কারো জন্য এক হাত জায়গাও বরাদ্দ দেওয়া হয়নি। তার কারণ হলো- জামদানি তাঁতিরা মেলার আয়োজক সালাউদ্দিনের চাহিদা মতো দোকান ভাড়ার টাকা দিতে পারেন না।

হিসেব মতে, জেলা প্রশাসন থেকে দুস্থ তাঁতিদের কল্যাণের কথা বলে নেওয়া এই বিনা পয়সার মেলায় সংগঠনের নেতা সালাউদ্দিনের পকেটে ঢুকেছে প্রায় দেড় কোটি টাকা।

তথ্যানুসন্ধানে জানা গেছে, সালাউদ্দিনের এই মেলা করার পেছনে রয়েছে বিশাল একটি চক্র। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তার পকেট ভারি করেই এই মেলা করছে সালাউদ্দিন।

উইভার্সের সিনিয়র সহ-সভাপতি মজিবুর রহমান বলেন, এক সময় সালাউদ্দিন রাস্তায় হেঁটে কাপড় বিক্রি করতেন। বর্তমানে তিনি কোটিপতি। ৪-৫টা বাড়িসহ বিভিন্ন স্থানে জমি ক্রয় করেছেন তিনি। এছাড়াও একটি টেক্সটাইল মিলও ভাড়া নিয়ে চালাচ্ছেন। এসবই গরিব অসহায় ও দুঃস্থ তাঁতিদের কল্যাণের নামে হাতিয়ে নেওয়া টাকায় গড়েছেন।

জামদানি তাঁতি আউয়ুবুর রহমান বলেন, গরিব তাঁতিদের কল্যাণের নামে সালাউদ্দিন নিজের পকেট ভারি করছেন। তিনি শুধু তাঁতিদের ক্ষতি করছেন না, তিনি জামদানিরও ক্ষতি করছেন।

জেলার রূপগঞ্জ ও আড়াইহাজারের বেশ কয়েকজন প্রবীণ তাঁতির সঙ্গে কথা বললে তারা জানান, জামদানি তৈরিতে নারায়ণগঞ্জের সোনারগাঁও ও রূপগঞ্জে অন্তত ৩ শতাধিক তাঁতি রয়েছেন। আর এ তাঁতিদের সরলতার সুযোগ নিয়ে বাংলাদেশ উইভার্স প্রডাক্ট অ্যান্ড ম্যানু. বিজনেস অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠন গরিব অসহায় ও দুঃস্থ তাঁতিদের কল্যাণার্থে ঢাকা-নারায়ণগঞ্জ ও সিলেটের বিভিন্ন স্থানে প্রায় এক যুগ সময় ধরে মেলা করে আসছে। এসব মেলায় বিদেশি পণ্য ছাড়া কোনো গরীব অসহায় ও দুঃস্থ তাঁতিদের জামদানি শাড়ির দোকান বরাদ্দ দেওয়া হয় না।

শুধু তাই নয় আর্থিকভাবেও কোনো সহযোগিতা করা হয় না তাঁতিদের। এছাড়া সংগঠনের অধিকাংশ নেতাদের দাবি আয় ব্যয়ের হিসাব তো দূরের কথা মেলার লভ্যাংশ কোনো সময় সংগঠনের ফান্ডে রাখা হয়নি বলেও তারা অভিযোগ করেন।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি খালেদ হায়দার খান কাজল জানান, এই মেলা যে সংগঠন এর নামে করা হচ্ছে তাদের আমরা চিনি না। আর এই মেলা কিভাবে হচ্ছে কে করছে তার কিছুই ব্যবসায়ীরা জানেন না।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, সারা বছর ব্যবসায়ীরা ট্যাক্স ভ্যাট দিয়ে কোটি কোটি টাকা লগ্নি করে ব্যবসা করছেন ঈদ, পূজার কেনাকাটায় লাভের আশায়। আর এখানে ১ মাসের জন্য মেলা নিয়ে নারায়ণগঞ্জের বাইরের ব্যবসায়ীরা এসে মেলা করে এখানকার ব্যবসায়ীদের ক্ষতি করে যাচ্ছেন।

এদিকে মেলার আয়োজকদের মধ্যে বাবু নামের একজনকে ফোনে দোকান নেয়ার ইচ্ছা প্রকাশ করলে তিনি জানান, দোকান প্রতি দেড় লাখ টাকা দিতে হবে চাঁদ রাত পর্যন্ত এবং কোরবানি ঈদ পর্যন্ত নিতে চাইলে নতুন করে চুক্তি করতে হবে।

এদিকে যার বিরুদ্ধে এত অভিযোগ সেই উইভার্সের সভাপতি সালাউদ্দিনকে ফোনে বিষয়টি জানতে চাইলে তিনি প্রথমে কথা বলতে রাজি না হয়ে একাধিকবার দেখা করার জন্য অনুরোধ করতে থাকেন। তার সাথে সরাসরি কথা বলতে গেলে তিনি বলেন, শুধু জামদানি শাড়ির দোকান দিলে মেলায় লাভ বলতে কিছুই থাকে না। এখন শাড়ি কেউ কেনে না। তাই নানা ধরনের আইটেমের দোকান রাখতে হয়।

তিনি জানান, করোনার আগে চাষাঢ়া জিয়া হলে মেলা করে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। ওই সময় জেলা প্রশাসক নানাজনের অভিযোগে মেলা উচ্ছেদ করে দিয়েছে। এ বছর সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করছি।

তিনি আরও বলেন, ১৯৯৯ সালের ২৬ সেপ্টেম্বর উইভার্স সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে। ওই সময় থেকে এ সংগঠনের নেতৃত্ব দিয়ে আসছি। বর্তমানে আমাদের সংগঠনে প্রায় ২৫০ জন সদস্য রয়েছেন। সদস্যদের তেমন কোনো সহযোগিতা না পাওয়ায় সংগঠনের ফান্ডে ১০ টাকাও জমা রাখতে পারিনি।

সালাউদ্দিন দাবি করেন, সব মিলিয়ে মাত্র ১৫ লাখ টাকা দোকান ভাড়া পেয়েছেন এবং ১৩ লাখ টাকা খরচ হয়ে গেছে। কিন্তু আয়োজকদের রেকর্ডিং শোনানোর পর তিনি প্রতিবেদককে বিষয়টি চেপে যেতে নগদ অর্থ দেয়ারও চেষ্টা করেন।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের নেজারত শাখার নাজির কামরুল ইসলাম রোববার যুগান্তরকে জানান, তাঁতিদের কল্যাণে জিয়া হলের খালি মাঠে বিনা মূল্যে মেলার অনুমোদন দেওয়া হয়েছে। এ মেলায় কোনো বিদেশি পণ্য বিক্রি করতে পারবে না। এখানে শুধু তাঁতিরাই তাদের তাঁতবস্ত্র প্রদর্শন ও বিক্রি করবেন। আয়োজক যদি জেলা প্রশাসনের সঙ্গে প্রতারণা করে থাকে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এখানকার বিদ্যুৎ সংযোগ কি ভাবে দেয়া হলো এবং গত ১৫ দিনেও কেন জেলা প্রশাসনের নজরদারি ছিল না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশ্বাস করে দেয়া হয়েছিল কিন্তু এখন জানতে পেরে আমরা সংগঠনের সভাপতি সালাউদ্দিনকে ডেকেছি। কোন ব্যত্যয় পাওয়া গেলে মেলা বন্ধ করে দেয়া হবে।

তবে সোমবার পর্যন্ত এই মেলা নিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি বলে জানা গেছে।

সূত্র :  যুগান্তর

Previous Post

ইফতারের খাবারেও কাপড়ের রঙের ব্যবহার

Next Post

ইটভাটার উচ্ছেদের পর কঠোর সমালোচনা

Related Posts

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….
Lead 1

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

Next Post
ইটভাটার উচ্ছেদের পর কঠোর সমালোচনা

ইটভাটার উচ্ছেদের পর কঠোর সমালোচনা

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি ! 03 Mar, 2026
  • ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে 02 Mar, 2026
  • ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর…. 02 Mar, 2026
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য