• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ঈদের দুপুরে অনশন শ্রমিকদের !

Tuesday, 3 May 2022, 6:04 pm
ঈদের দুপুরে অনশন শ্রমিকদের !
12
SHARES
40
VIEWS
Share on FacebookShare on Twitter

সদর উপজেলার আদমজী ইপিজেড এর  বন্ধ করে রাখা বেকা গার্মেন্টস এন্ড টেক্সটাইলের শ্রমিকদের ৩ মাসের বকেযা বেতন ও ঈদ বোনাসের দাবীতে এবার নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে জেলা প্রশাসক, ইন্ডাস্ট্রিয়াল পুলিশসহ আইনশৃংখলা বাহিনীর কর্মকর্তাদের কঠোর সমালোচনা করেন অভূক্ত শ্রমিক ও শ্রমিক নেতৃবৃন্দ ।

সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি শ্রমিক নেতা রাজেকুজ্জামান রতন শ্রমিকদের আন্দোলনে একাত্মতা প্রকাশ করে বলেছেন, “যে শ্রমিকরা ঘাম ঝড়িয়ে দেশের উন্নয়নে সহযোগিতা করছে সেই শ্রমিকরা আজ ঈদের দিনে অভূক্ত থেকে অনশন করতে হচ্ছে । জেলা প্রশাসক বেতন নিয়েছেন, পুলিশের ওই কর্তারা বেতন পেয়েছেন তবে আমাদের এই শ্রমিকরা কেন আজ ঈদের দিন অভূক্ত অবস্থায় তাদের বেতনের দাবীতে অনশন করতে হচ্ছে ?”

দীর্ঘ বক্তব্যে রাজেকুজ্জামান রতন সরকার ও প্রশাসন যন্ত্রের কঠোর সমালোচনা করেন।

আজ মঙ্গলবার (৩ মে ঈদের দিন)  সকাল সাড়ে ১১টায় শহরের চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে ‘বেকা গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড’ নামে পোশাক কারখানার শ্রমিকরা অনশন শুরু করেন।

নারী পুরুষ শ্রমিকদের অনেকেই কান্না জড়িত কণ্ঠে জানান, ঘরে ঈদের জণ্য এক কেজি সমাই কিনতে পারি নাই । বাচ্চাদের কোন জামা কিনতে পারি নাই । এই কষ্ঠ বুঝাতে পারছি না। আদমজী ইপিজেডে অবস্থিত বেকা গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল লিমিটেডে ৭০০ শ্রমিকের ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল মাসের বেতন বকেয়া। গত ২০ এপ্রিল বেতন ও ঈদ বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছিল মালিকপক্ষ। ওইদিন শ্রমিকেরা কাজে গিয়ে কারখানা বন্ধ পায়। তারপর থেকেই আন্দোলন করে যাচ্ছি।

কারখানার শ্রমিক ফরিদ হোসেন বলেন, একাধিকবার তারিখ দিলেও বেতন দেয়নি মালিকপক্ষ। আজ ঈদের দিনে আমরা সেমাই পর্যন্ত কিনতে পারিনি টাকা নেই বলে। যে কারণে অনশনে বসেছি। আমাদের দাবি ২৪ ঘণ্টার মধ্যে বেতন-বোনাস দিতে হবে।

আরেক শ্রমিক নূর জাহান বলেন, আমার মেয়েরা বলছে আম্মা বাড়িতে আসো না কেন ? আমি কী করে বলবো যে বেতন পাইনি! মেয়েদের একটি পোশাক কিনে দিতে পারিনি। বারবার মেয়েরা ফোন দিচ্ছে কিন্তু আমি ধরতে পারছি না। ফোন ধরে আমি কী বলবো ?

তানিয়া বেগম বলেন, আমাদের দোকান বাকি, বাসা ভাড়া দিতে পারছি না, ঘরে খাবার নেই। আমাদের পথে পথে ঘুরতে হচ্ছে। আমরা আমাদের বেতন চাই। প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন আমাদের জন্য কিছু করেন।
শ্রমিকদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় সভাপতি মন্টু ঘোষ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল, সিপিবি জেলার সভাপতি হাফিজুল ইসলাম, বাসদ জেলার সমন্বয়ক নিখিল দাস, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লবসহ অনেকে।

এ বিষয়ে শিল্প পুলিশ নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, বেকা গামেন্টসের মালিক পলাতক। তাকে কোনোভাবে পাওয়া যাচ্ছে না। আমরা তার সঙ্গে যোগাযোগ করা চেষ্টা করছি।

তিনি আরও বলেন, সে সময় তারা বলেছিলেন শ্রমিকদের বকেয়া বেতন বুঝিয়ে দেবে। কিন্তু তা না করে গত কয়েকদিন ধরে মোবাইল বন্ধ করে রেখেছে। তাই তাদের সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে ন্যায্য আন্দোলনই করছে। তাদের প্রতি আমরা সহানুভূতিশীল আচরণ করছি। এছাড়া আমাদের আর কী বা করার আছে।

দুপুর ২ টা ৩০ মিনিটে শ্রমিক নেতা রাজেকুজ্জামান রতন, মন্টু ঘোষ,  আহসান হাবিব বুলবুল, হাফিজুল ইসলাম, নিখিল দাস, আবু নাঈম খান বিপ্লবসহ অন্যান্য নেতৃবৃন্দ অভূক্ত অনশনরত শ্রমিকদের সেমাই ও পানি পান করিয়ে অনশন সমাপ্ত ঘোষনা করেন।

 

Previous Post

রিকশাচালককে এমপি বাবুর গলাধাক্কা (ভিডিও)

Next Post

পেটের ভিতর ৩২৩০ পিস ইয়াবা

Related Posts

নারী কেলেঙ্কারিতে ক্লোজ সেকেন্ড অফিসার মিলন
Lead 4

নারী কেলেঙ্কারিতে ক্লোজ সেকেন্ড অফিসার মিলন

ফের মঞ্চে লাঞ্চিত, বাইরে শক্তি প্রদর্শন—নির্লজ্জ হাতেমের কান্ড
Lead 1

ফের মঞ্চে লাঞ্চিত, বাইরে শক্তি প্রদর্শন—নির্লজ্জ হাতেমের কান্ড

১৩ বছরেও বিচার নেই : ত্বকী হত্যায় নীরব রাষ্ট্র, ৩ দিনের কর্মসূচি
Lead 1

১৩ বছরেও বিচার নেই : ত্বকী হত্যায় নীরব রাষ্ট্র, ৩ দিনের কর্মসূচি

কারচুপির অভিযোগে নারায়ণগঞ্জ-২ ও ৩ আসন নিয়ে আইনি লড়াই
Lead 1

কারচুপির অভিযোগে নারায়ণগঞ্জ-২ ও ৩ আসন নিয়ে আইনি লড়াই

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে
Lead 5

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….
Lead 1

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….

Next Post
পেটের ভিতর ৩২৩০ পিস ইয়াবা

পেটের ভিতর ৩২৩০ পিস ইয়াবা

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • নারী কেলেঙ্কারিতে ক্লোজ সেকেন্ড অফিসার মিলন 03 Mar, 2026
  • ফের মঞ্চে লাঞ্চিত, বাইরে শক্তি প্রদর্শন—নির্লজ্জ হাতেমের কান্ড 03 Mar, 2026
  • ১৩ বছরেও বিচার নেই : ত্বকী হত্যায় নীরব রাষ্ট্র, ৩ দিনের কর্মসূচি 03 Mar, 2026
  • কারচুপির অভিযোগে নারায়ণগঞ্জ-২ ও ৩ আসন নিয়ে আইনি লড়াই 03 Mar, 2026
  • চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি ! 03 Mar, 2026
  • ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে 02 Mar, 2026
  • ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর…. 02 Mar, 2026
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য