• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

পানিতে ডুবে বড় ছেলের পর ছোট ছেলেকেও হারিয়ে নির্বাক মা

Friday, 3 June 2022, 9:19 pm
পানিতে ডুবে বড় ছেলের পর ছোট ছেলেকেও হারিয়ে নির্বাক মা
85
SHARES
275
VIEWS
Share on FacebookShare on Twitter

আজ থেকে ১৫ বছর আগে আমার বড় ছেলে তানভির পাঁচ বছর বয়সে পানিতে ডুবে মারা গিয়েছিল। আজ আমার ছোট ছেলে আতিকুর রহমান নিহাদও (১৩) পানিতে ডুবে মারা গেলো। আমার জানাজা পড়ানোর মতো কেউ রইলো না।

মরদেহের পাশে বসে এভাবেই কথাগুলো বলছিলেন নারায়ণগঞ্জের ফতুল্লা দেওভোগ মাদরাসা এলাকার বাসিন্দা তাসলিমা। বড় ছেলের পর ছোট ছেলেকেও হারিয়ে তিনি শোকে পাথর হয়ে গেছেন।

শুক্রবার (৩ জুন) বিকেলে নারায়ণগঞ্জ শহরের জল্লারপাড় এলাকায় সিটি করপোরেশনের লেকের পানি থেকে তার ছেলের মরদেহ উদ্ধার করা হয়। সেইসঙ্গে ইমতিয়াজ (১৫) নামের আরও এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।

পানিতে ডুবে নিহত নিহাদের মা তাসলিমা বলেন, ‘রাজশাহী বেড়াতে গিয়ে বড় ছেলে তানভিরের পানিতে ডুবে মৃত্যু হয়েছিল। বড় ছেলে মারা যাওয়ার পর থেকেই আমি আমার ছোট ছেলেকে ঘর থেকে তেমন বের হতে দিতাম না। সবসময় তাকে চোখে চোখে রাখতাম। আমার ছেলেও কোথাও যেতো না। আজ ঘর থেকে বের হলো। আর আজই লাশ হয়ে ফিরে এলো।’

jagonews24

তিনি আরও বলেন, ‘আমার দুই ছেলে ও এক মেয়ে। আজ থেকে আমার দুই ছেলের কেউই রইলো না। আমি কাকে নিয়ে বাঁচবো? সবাই বলতো ছেলে আমার মতো হয়েছে। ছেলে আমার রইলো না।’

নাহিদের বোন আয়েশা ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী। দুই ভাইকে হারিয়ে তিনিও যেন নির্বাক হয়ে গেছেন।

কান্নাজড়িত কণ্ঠে আয়েশা বলেন, ‘আমরা দুই ভাই-বোন যমজ ছিলাম। ভাই মারা যাওয়ার পর থেকেই আমি আমার ছোট ভাইটিকে সবসময় চোখে চোখে রাখতাম। জুমার নামাজে যাওয়ার কথা বলে সে বাসা থেকে বের হয়েছিল। আগে যদি জানতাম তাহলে একা ছাড়তাম না। ভাই আর ফিরবে না। আমার দুই ভাইও আমাকে রেখে চলে গেলো।’

নিহাদের বাবা উবায়দুর ও ইমতিয়াজের বাবা ইকবাল উভয়ই একই এলাকার বাসিন্দা। নিহাদ ও ইমতিয়াজ দুজনই মাদরাসার হেফজ বিভাগের ছাত্র ছিল।

jagonews24

নিহাদ দেওভোগ সানোয়ার ফিরোজ বায়তুল কুরআনা মাদরাসা এবং ইমতিয়াজ দেওভোগের জামিয়া আরাবিয়া দারুল উলুম মাদরাসায় পড়তো। তাদের কেউই সাঁতার জানতো না।

ইমতিয়াজের বাবা ইকবাল বলেন, ‘সমবয়সী কয়েকজন মিলে জুমার নামাজের কথা বলে বাসা থেকে বের হয়েছিল। পরে বিকেলে নিহাদ ও ইমতিয়াজের কাপড়-চোপড় নিয়ে এসে দুজন বলে তারা পানিতে ডুবে গেছে। আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি তাদের মরদেহ হাসপাতালে নিয়ে গেছে। হাসপাতালের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’

মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার হামিদুর রহমান বলেন, আমরা বিকেলে ঘটনাস্থলে গিয়ে একজনের মরদেহ উদ্ধার করি। তার আগে আরও এক কিশোরের মরদেহ উদ্ধার করে স্বজনরা নিয়ে যান।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, লেক থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে তারা গোসল করতে নেমে পানিতে তলিয়ে গেছে।

(জাগো নিউজ)

Previous Post

গৃহবধুর আত্মহত্যায় স্বামী ভাসুর কারাগারে

Next Post

‘আমরা ক্ষমতায় এলে আপনাকে টুস করে ফেলে দেব না’

Related Posts

১৩ বছরেও বিচার নেই : ত্বকী হত্যায় নীরব রাষ্ট্র, ৩ দিনের কর্মসূচি
Lead 1

১৩ বছরেও বিচার নেই : ত্বকী হত্যায় নীরব রাষ্ট্র, ৩ দিনের কর্মসূচি

কারচুপির অভিযোগে নারায়ণগঞ্জ-২ ও ৩ আসন নিয়ে আইনি লড়াই
Lead 1

কারচুপির অভিযোগে নারায়ণগঞ্জ-২ ও ৩ আসন নিয়ে আইনি লড়াই

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে
Lead 5

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….
Lead 1

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

Next Post
‘আমরা ক্ষমতায় এলে আপনাকে টুস করে ফেলে দেব না’

‘আমরা ক্ষমতায় এলে আপনাকে টুস করে ফেলে দেব না’

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ১৩ বছরেও বিচার নেই : ত্বকী হত্যায় নীরব রাষ্ট্র, ৩ দিনের কর্মসূচি 03 Mar, 2026
  • কারচুপির অভিযোগে নারায়ণগঞ্জ-২ ও ৩ আসন নিয়ে আইনি লড়াই 03 Mar, 2026
  • চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি ! 03 Mar, 2026
  • ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে 02 Mar, 2026
  • ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর…. 02 Mar, 2026
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য