• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

দুই কনটেইনা মদ : রাজস্ব ফাঁকি পৌনে ২৫ কোটি

দুই কনটেইনা মদ : রাজস্ব ফাঁকি পৌনে ২৫ কোটি

Sunday, 24 July 2022, 2:40 pm
দুই কনটেইনা মদ : রাজস্ব ফাঁকি পৌনে ২৫ কোটি
7
SHARES
23
VIEWS
Share on FacebookShare on Twitter
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক শেখ মো. মাসুদুর রহমান বলেন, ‘ভুয়া আইপি ব্যবহার সত্ত্বেও কিভাবে শুল্কায়ন কার্যক্রম সম্পন্ন হলো এবং স্ক্যানিং ও গেইট ডিভিশনকে ফাঁকি দিয়ে কিভাবে পণ্য চালান দুটি খালাস হলো তা-সহ সার্বিক বিষয়ে তদন্ত করা হচ্ছে।’

মেশিনারি ও ববিন ঘোষণা দিয়ে চট্টগ্রাম বন্দরের মাধ্যমে নিয়ে আসা দুই কনটেইনার মদে পৌনে ২৫ কোটি টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা করা হয়েছে।

রোববার সকালে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম কাস্টমসের ডেপুটি কমিশনার (এআইআর) মো. সাইফুল হক।

তিনি জানান, পণ্য চালানটি আটকের পর জব্দতালিকা প্রস্তুত শুরু করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। শনিবার প্রথম কনটেইনারে বিভিন্ন ব্র্যান্ডের ১৬ হাজার ১১৭ দশমিক ৫ লিটার মদ পাওয়া যায়। যার শুল্কায়নযোগ্য মূল্য প্রায় ১ কোটি ৩৮ লাখ টাকা। এর মাধ্যমে ৮ কোটি ৪৩ লাখ টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা করা হয়েছে।

অন্য কনটেইনারটি র‍্যাব সদর দপ্তরে নিয়ে জব্দতালিকা তৈরি করা হয়। সেখানে বিভিন্ন ব্র্যান্ডের ১৫ হাজার ৫০৮ লিটার মদ পাওয়া যায়। এর শুল্কায়নযোগ্য মূল্য প্রায় ৩ কোটি ৮ লাখ টাকা। এর মাধ্যমে ১৬ কোটি ২৭ লাখ টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা করা হয়েছে বলেও জানান তিনি।

ডেপুটি কমিশনার সাইফুল হক বলেন, ‘দুই কনটেইনারে ১ হাজার ৩৩০টি কার্টনে বিভিন্ন ব্র্যান্ডের ৩১ হাজার ৬২৫ দশমিক ৫ লিটার বিদেশি মদ পাওয়া যায়। এসব মদের শুল্কায়নযোগ্য মূল্য ৪ কোটি ৪৬ লাখ টাকা। উচ্চশুল্কের পণ্য হওয়ায় এই চালানের মাধ্যমে ২৪ কোটি ৭০ লাখ টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা করা হয়েছে।’

এর আগে শুক্রবার মধ্যরাতে চট্টগ্রাম বন্দরের মাধ্যমে মিথ্যা ঘোষণায় আমদানি করা ২ কনটেইনার মদ জব্দ করা হয়। র‍্যাব, গোয়েন্দা সংস্থা ও হাইওয়ে পুলিশের সহায়তায় নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকা থেকে এসব মদ জব্দ করেন চট্টগ্রাম কাস্টমস হাউসের কর্মকর্তারা।

এ বিষয়ে ডেপুটি কমিশনার সাইফুল হক বলেন, ‘শুক্রবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দুই কনটেইনার মদ খালাস হবে বলে জানতে পারি। কিন্তু নিরীক্ষা, অনুসন্ধান ও গবেষণা (এআইআর) টিম অনুসন্ধান করে জানতে পারে, মেশিনারি ও ববিন ঘোষণায় নিয়ে আসা এই চালানটি সন্ধ্যা সাড়ে ৬টার সময় খালাস হয়ে গেছে।

‘পরবর্তী সময়ে ট্রেইলার নম্বর ট্র্যাক করে গোয়েন্দা সংস্থা, র‍্যাব ও হাইওয়ে পুলিশের সহায়তায় নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে চালানটি আটক করা হয়।’

তিনি জানান, আইপি জালিয়াতির মাধ্যমে কুমিল্লা ও পাবনার ঈশ্বরদী ইপিজেডের হেশি টাইগার কোম্পানি ও বিএইচকে টেক্সটাইলের নাম ব্যবহার করে কনটেইনার দুটি খালাস করা হয়।

বুধবার চীন থেকে আসা ১৯ হাজার ৬৫০ কেজি ও ২০ হাজার ৭৫০ কেজি ওজনের কনটেইনার দুটির বিল অফ এন্ট্রি দাখিল করে চট্টগ্রামের ডবলমুরিংয়ের ৬৯৯ কেবি দোভাষ লেনের জাফর আহমেদ সিঅ্যান্ডএফ এজেন্ট।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক শেখ মো. মাসুদুর রহমান নিউজবাংলাকে বলেন, ‘ভুয়া আইপি ব্যবহার সত্ত্বেও কিভাবে শুল্কায়ন কার্যক্রম সম্পন্ন হলো এবং স্ক্যানিং ও গেট ডিভিশনকে ফাঁকি দিয়ে কিভাবে পণ্য চালান দুটি খালাস হওয়ার সার্বিক বিষয়ে তদন্ত করছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।’

Previous Post

বন্ধন বাসে লাশ ! ধামাচাপা দিতে 'স্ট্রোক' নাটক মঞ্চায়ন

Next Post

রূপগঞ্জে সন্তানদের দ্বন্ধে পিতা মৃত্যু, ২ পুত্র আটক

Related Posts

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত
Lead 1

আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত

নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম
Lead 1

নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম

Next Post
রূপগঞ্জে সন্তানদের দ্বন্ধে পিতা মৃত্যু, ২ পুত্র আটক

রূপগঞ্জে সন্তানদের দ্বন্ধে পিতা মৃত্যু, ২ পুত্র আটক

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
  • আইভী ‘ক্লিন’, শামীম ‘সন্ত্রাসী’? পাপিয়ার বক্তব্যে তোলপাড় 26 Feb, 2026
  • তেল চুরি কেলেঙ্কারি : আবুল ও ইয়াকুব জেলে, টুটুল বীরের বেশে ! 26 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য