• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

আড়াইহাজারে চুরি-ডাকাতির হিড়িক, নিয়ন্ত্রণে ব্যর্থ পুলিশ

Sunday, 31 July 2022, 9:02 pm
আড়াইহাজারে চুরি-ডাকাতির হিড়িক, নিয়ন্ত্রণে ব্যর্থ পুলিশ
2
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

নারায়ণগঞ্জের আড়াইহাজারে চুরি ও ডাকাতির এক প্রকার হিড়িক চলছে। কয়েকদিনের ব্যবধানে উপজেলার বিভিন্ন এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে চুরি- ডাকাতির ঘটনা ঘটেছে। দুস্কৃতিকারীদের কবলে পড়ে সর্বস্ব হারাচ্ছেন অনেকেই।

সর্বশেষ ৩০ জুলাই গভীর রাতে উপজেলার কামরানির চর বাজারে ‘এস.ডি মেডিসিন’ নামে একটি ফার্মেসীতে চালের টিন কেটে চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় এক লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে অভিযোগ করেন ক্ষতিগ্রস্ত শ্রী উজান সূত্রধর। রোববার খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পরির্দশন করেন।

উজান সূত্রধর বলেন, রাত ১০টার দিকে তিনি প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে চলে যান। সকালে দোকানে এসে দেখতে পান সবকিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। পরে ঘরের চালের টিন কাটা দেখতে পেয়ে তিনি প্রতিষ্ঠানে চুরির বিষয়টি নিশ্চিত হন। খবর পেয়ে আড়াইহাজার থানার পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। কিন্তু কাউকে আটক করতে পারেনি।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার বলেন, খবর পেয়ে সকালে ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। দুস্কৃতিকারীদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত. এর আগে ২৯ জুলাই দিবাগত রাতে আড়াইহাজার পৌরসভার স্থানীয় কামলিতলা নামক এলাকায় সাতদিন মজুরের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দলের সদস্যরা প্রতিটি ঘরের দরজা ভেঙে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ও অন্যান্য মালামালসহ প্রায় দুই লাখ টাকার মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় বাঁধা দিয়ে অন্তত ১০ জনকে পিটিয়ে ও কোপিয়ে রক্তাক্ত আহত করা হয়েছে।

টাকা দিতে দেরি হওয়ায় এক মাস বয়সি এক ঘুমন্ত শিশুর গলায় ছুরি ঠেকিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করে ডাকাতরা।

ক্ষতিগ্রস্ত নারী রত্না বেগম বলেন, ‘আমি পিঠা তৈরি করে বিক্রি করে কোনমতে সংসার চালাচ্ছি। পিঠা বিক্রির টাকাগুলো রাতে ডাকাতরা নিয়ে গেছে। বাড়িতে বেড়াতে আসা আমার মেয়ে ও মেয়ের জামাতাকেও মারধরপিট করা হয়েছে। তাদের কাছ থেকেও বেশ কিছু টাকা নিয়ে গেছে।’ ভুক্তভোগী ইব্রাহিম জানান, ‘আমার পরিবারের সকল সদস্যের হাত, পা বেঁধে ফেলে রাখা হয়। পরে আমাকে রড দিয়ে পিটিয়ে ১৪ হাজার টাকা লুট করা হয়েছে।

এসময় টাকা দিতে দেরি হওয়ায় এক মাসের শিশু ওসমান মোল্লা জিসানকে হত্যার চেষ্টা করা হয়েছে।’

ক্ষতিগ্রস্ত আয়নালের স্ত্রী বলেন, আমাদের ঘর থেকে ডাকাতরা ২ হাজার নিয়ে গেছে। টাকা দিতে দেরি হওয়ায় আমাকে মারধর করা হয়েছে। আমার শিশু সন্তান ইউছুসকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে ডাকাতরা। সনিয়া বেগম জানান, আমার ঘরের দরজার ভেঙে ভেতরে প্রবেশ করে আমাকে মারধর করা হয়েছে। তারা ঘরে থাকা টাকা ও স্বর্ণলঙ্কার নিয়ে যায়।

ক্ষতিগ্রস্ত প্রত্যেকের অভিযোগ দুস্কৃতিকারীরা প্রতিটি বাড়িতেই অন্তত ঘন্টাব্যাপী তান্ডব চালায়। একইভাবে নুরে আলম, মোতালিব, জাকির হোসেন ও সুলতান ফকিরের বাড়িতে ডাকাতরা হানা দেয়।

২৪ জুলাই একরাতে স্থানীয় দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল অস্ত্রের মুখে জিম্মি করে দুই বাড়ি থেকে নগদ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৬০ লাখ টাকার মালামাল লুট করে। দুপ্তারা ইউনিয়নের কালিবাড়ি হাটখোলাপাড়া ও পাঁচগাও দেওয়ানপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পাঁচগাও দেওয়ানপাড়া এলাকার ঠিকাদার হারুন রশীদ খানের বাড়িতে রাত পৌনে চারটার দিকে ১২-১৫ জনের মুখোশ পরিহিত একদল ডাকাত দ্বিতীয় তলা ভবনের একটি কক্ষের জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে। পরে তারা প্রায় ঘন্টাব্যাপী বিভিন্ন কক্ষের আসবাবপত্রসহ আলমারী তছনছ করে ফেলে। এ সময় তারা প্রায় ৪০ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালঙ্কার ও নগদ ৪ হাজার (ইউএস) ডলার ও ৪ লাখ টাকা লুট করে নিয়ে যায়।

একই রাতে স্থানীয় কালিবাড়ি বাজার সংলগ্ন হাটখোলাপাড়া এলাকায় হাজী বাবুল ভূঁইয়ার বাড়িতেও ডাকাতরা হানা দেয়। এই বাড়ি থেকে প্রায় ২০ ওজনের বিভিন্ন স্বর্ণালঙ্কার ও নগদ ৫ লাখ টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছিল।

Previous Post

নারায়ণগঞ্জে ৪ নারীর লাশ উদ্ধার

Next Post

৪ জনের ১৫ বছরের কারাদণ্ড

Related Posts

চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি !
Lead 4

চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি !

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে
Lead 5

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….
Lead 1

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

Next Post
৪ জনের ১৫ বছরের কারাদণ্ড

৪ জনের ১৫ বছরের কারাদণ্ড

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি ! 03 Mar, 2026
  • ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে 02 Mar, 2026
  • ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর…. 02 Mar, 2026
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য