• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

কারাগারে ‘রাজার হালে’ ক্যাসিনো গুরু সেলিম

Monday, 1 August 2022, 8:32 pm
কারাগারে ‘রাজার হালে’ ক্যাসিনো গুরু সেলিম
13
SHARES
42
VIEWS
Share on FacebookShare on Twitter

কারাগারকে বলা হয়ে থাকে সংশোধনাগার। যেখানে বিভিন্ন মামলায় সাজপ্রাপ্ত বা বিচারাধীন মামলার আসামিরা থাকেন। এদের মধ্যে কেউ সন্ত্রাসী, কেউ খুনি, কেউ চোরাকারবারী কেউবা রাজনৈতিক দলের নেতা। এর বাইরেও বিভিন্ন অপরাধে গ্রেফতার হয়ে বা সাজা পেয়ে থাকতে হয় অনেককে। সেখানে বিভিন্ন ধরনের কারাবিধি পালনের মধ্য দিয়ে আসামিদের থাকতে হয়। কিন্তু কখনও কখনও সেই কারাগারই কারও কারও জন্য হয়ে ওঠে ‘অপরাধী সেল’। এমনই এক ‘অপরাধী সেলের’ সন্ধান পাওয়া গেছে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে। কারা সেলটির নাম চিত্রা। জ্ঞাতআয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থপাচারের মামলায় গ্রেফতার হয়ে সেখানে আছে অনলাইন ক্যাসিনো ‘গুরু’ সেলিম প্রধান।

অভিযোগ রয়েছে, সবার জন্য কারাবিধি পালনের বাধ্যবাদকতা থাকলেও তার বেলায় নেই। সে কারণে কারাগারের চিত্রা সেলে রাজার হালে দিন কাটছে তার। টাকার বিনিময়ে তার থাকার রুম সংস্কারসহ রঙ-চঙ করিয়েছেন। সেখানেই বসে তিনি নাকি বিএনপি ও জামায়াতপন্থী নেতাদের সঙ্গে বৈঠকও করেন। এছাড়া আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু দণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর সঙ্গেও নাকি কারাগারে তার বন্ধুতা গড়ে উঠেছে। এমনকি দণ্ডপ্রাপ্ত ব্যক্তির সঙ্গে সেলিম প্রধান একাধিক গোপন বৈঠকও করেছেন বলে জানা গেছে।

গণমাধ্যমের অনুসন্ধানে এ সব তথ্য উঠে এসেছে। এদিকে সেলিম প্রধানের ওইসব অনিয়মের অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

অনুসন্ধানে জানা যায়, কারাগারের অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে রাজার হালে আছেন সেলিম প্রধান। চিত্রার যে রুমে তিনি থাকেন সেই রুম সংস্কার করে ওয়াল পেপার লাগিয়েছেন। রুমের মধ্যে কী হচ্ছে তা যেন কেউ দেখতে না পারেন সেজন্য রাখা হয়েছে বিশেষ এই ব্যবস্থা। এমনকি তার কক্ষের আশেপাশের কারও আসা যাওয়ার দৃশ্য যেন ধারণ না হয় সে জন্য ক্লোজড সার্কিট ক্যামেরাগুলোর চিত্র ধারণের ক্ষমতাও রুদ্ধ করা হয়।

 

কারাগার সূত্র বলেছে, সেখানকার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মাসোহারা দিয়ে দেলাওয়ার হোসাইন সাঈদীসহ বিএনপিপন্থী বন্দিদের নিয়ে বৈঠক করে থাকেন সেলিম প্রধান। কখনও কখনও তার রুমে জলসাও বসে। জলসায় বাইরে থেকে নেশাজাতীয় সামগ্রী সরবরাহ করা হয়।

এ সব বিষয় নিয়ে কারাগারে অন্য বন্দিরা কথা বললে কিংবা সেলিম প্রধানের কথা না শুনলে তাদের মারধর করার অভিযোগও রয়েছে।

জানতে চাইলে কাশিমপুর কারাগার-১ এর জেলার তরিকুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আপনাদের কাছে যারা তথ্য দিয়েছেন তা সম্পূর্ণ অসত্য।’ এই বলে তিনি ফোনের লাইন কেটে দেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (কারা) সৈয়দ বেলাল হোসেন বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কারা পলিসিগুলো দেখা হয়। কোনো কারাগার সম্পর্কে অভিযোগ এলে তা মন্ত্রণালয়ের পক্ষ থেকে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হয়।’

তিনি বলেন, ‘কাশিমপুর কারাগারের চিত্রায় বন্দি সেলিম প্রধানের সম্পর্কে যে অভিযোগগুলো শুনেছি, জেনেছি তা সুরক্ষা সচিব মহোদয়ের সঙ্গে কথা বলে গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে। কেননা এ সব অভিযোগ খুবই গুরুত্বপূর্ণ।’

এ সব বিষয়ে আইজি প্রিজনস ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হক বলেন, ‘কোনো কারাগারের মধ্যে এ সব কর্মকাণ্ড করার সুযোগ নেই। এরপরও আমি বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখব।’

 

সেলিম প্রধান অনলাইনে ক্যাসিনো পরিচালনাকারী এবং বাংলাদেশের কান্ট্রি প্রধান। তিনি ওয়ান্ডারার্স ক্লাবের সহ-সভাপতি। ২০১৯ সালে ৩০ সেপ্টেম্বর অনলাইন ক্যাসিনো গুরু সেলিম প্রধানকে গ্রেফতার করে র‌্যাব। ওই দিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি। এ সময় থাই এয়ারওয়েজের ব্যাংককগামী একটি ফ্লাইট থেকে তাকে গ্রেফতার করে নামিয়ে আনা হয়।

২০১৯ সালের ২৭ নভেম্বর সেলিম প্রধানের বিরুদ্ধে দুদকের উপপরিচালক মো. গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে চলতি বছরের ১৭ জানুয়ারি আদালতে এ মামলার চার্জশিট দেওয়া হয়। চার্জশিটে ৫৭ কোটি ৭৯ লাখ ২৮৮ টাকার জ্ঞাতআয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ২১ কোটি ৯৯ লাখ ৫১ হাজার ১৪৫ হাজার টাকা থাইল্যান্ড ও ইউএসএতে পাচারের অভিযোগ আনা হয় সেলিম প্রধানের বিরুদ্ধে।

উল্লেখ্য, সেলিম প্রধান অনলাইন ক্যাসিনো থেকে আয়ের অর্থ জাপানসহ বিভিন্ন দেশে পাচার করতেন। ব্যাংককের পাতায়ায় তার বিলাসবহুল হোটেল, ডিসকো বারসহ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে বলে জানা গেছে।

নির্ভরযোগ্য সূত্র তেকে আরো জানা যায়, নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও বন্দর এলাকার দুই ব্যক্তি প্রতিনিয়তঃ কারাগারে কোতায় কি লাগবে, কোন কোন সুবিদার জন্য কাকে ককে কি পরিমাণ উপঠৌকন পাটাতে হবে তার সব কিছু  দেখভাল  করেন  তারা । একই সাথে প্রতি মুহুর্তে মুহুর্তে কারাগারের ভেতর থেকে মুঠোফোনে নির্দেশনা  পেয়ে সেই মতো নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে বিএনপির নেতা হিসেবে পরিচিত ওই দুই ব্যক্তি ।

Previous Post

‘সমৃদ্ধশালী দেশ গড়তে বাংলাদেশ পুলিশ কাজ করে যাচ্ছে’

Next Post

নিরাপত্তা না থাকায় নির্মাণ শ্রমিকের মৃত্যু

Related Posts

নারী কেলেঙ্কারিতে ক্লোজ সেকেন্ড অফিসার মিলন
Lead 4

নারী কেলেঙ্কারিতে ক্লোজ সেকেন্ড অফিসার মিলন

ফের মঞ্চে লাঞ্চিত, বাইরে শক্তি প্রদর্শন—নির্লজ্জ হাতেমের কান্ড
Lead 1

ফের মঞ্চে লাঞ্চিত, বাইরে শক্তি প্রদর্শন—নির্লজ্জ হাতেমের কান্ড

১৩ বছরেও বিচার নেই : ত্বকী হত্যায় নীরব রাষ্ট্র, ৩ দিনের কর্মসূচি
Lead 1

১৩ বছরেও বিচার নেই : ত্বকী হত্যায় নীরব রাষ্ট্র, ৩ দিনের কর্মসূচি

কারচুপির অভিযোগে নারায়ণগঞ্জ-২ ও ৩ আসন নিয়ে আইনি লড়াই
Lead 1

কারচুপির অভিযোগে নারায়ণগঞ্জ-২ ও ৩ আসন নিয়ে আইনি লড়াই

চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি !
Lead 4

চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি !

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে
Lead 5

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে

Next Post
নিরাপত্তা না থাকায় নির্মাণ শ্রমিকের মৃত্যু

নিরাপত্তা না থাকায় নির্মাণ শ্রমিকের মৃত্যু

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • নারী কেলেঙ্কারিতে ক্লোজ সেকেন্ড অফিসার মিলন 03 Mar, 2026
  • ফের মঞ্চে লাঞ্চিত, বাইরে শক্তি প্রদর্শন—নির্লজ্জ হাতেমের কান্ড 03 Mar, 2026
  • ১৩ বছরেও বিচার নেই : ত্বকী হত্যায় নীরব রাষ্ট্র, ৩ দিনের কর্মসূচি 03 Mar, 2026
  • কারচুপির অভিযোগে নারায়ণগঞ্জ-২ ও ৩ আসন নিয়ে আইনি লড়াই 03 Mar, 2026
  • চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি ! 03 Mar, 2026
  • ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে 02 Mar, 2026
  • ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর…. 02 Mar, 2026
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য