• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

‘গ্যাসের চুরির সাথে কর্মকর্তা জড়িত থাকলে দ্বিগুণ সাজা’

Tuesday, 2 August 2022, 4:48 pm
‘গ্যাসের চুরির সাথে কর্মকর্তা জড়িত থাকলে দ্বিগুণ সাজা’
9
SHARES
29
VIEWS
Share on FacebookShare on Twitter

পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান বলেছেন, “অবৈধ গ্যাস সংযোগের সঙ্গে যদি পেট্রোবাংলা ও তিতাস গ্যাস কর্তৃপক্ষের কেউ সম্পৃক্ত থাকেন তাহলে তার দ্বিগুণ সাজা হবে। তার বিরুদ্ধে বিভাগীয় ও ফৌজদারি মামলা করা হবে। তার চাকরির ক্ষেত্রে যেমন সমস্যা হবে, তার সাজাও হবে। এক্ষেত্রে তার বিরুদ্ধে চুরি ও দুর্নীতির অভিযোগ আনা যাবে ।”

মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আওতাধীন এলাকায় স্থাপিত সিসি ক্যামেরার সাহায্যে মনিটরিং কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মনিটরিং কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

পেট্রোবাংলার চেয়ারম্যান আরও বলেন, ‘এখন থেকে জরিমানার পাশাপাশি সাজাও দেওয়া হবে। অপরাধ প্রথমবার কেউ যদি করেন তাহলে তিন মাস কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড হবে। ম্যাজিস্ট্রেট যেভাবে চান সাজা দিতে পারবেন। কেউ যদি দ্বিতীয়বার একই অপরাধ করেন তাহলে দ্বিগুণ হয়ে যাবে। অর্থাৎ ছয় মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড।’

Gas-(2)

বাণিজ্যিক ক্ষেত্রে সাজার মেয়াদ আরও বেশি জানিয়ে তিনি বলেন, ‘তখন প্রথমবারে ছয় মাস কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং দ্বিতীয়বার কররে তা দ্বিগুণ। শিল্প ও সিএনজির ক্ষেত্রে প্রথমবার অপরাধ করলে এক বছর কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা। চাইলে দুটোই দেওয়া যেতে পারে। দ্বিতীয়বার করলে তা দ্বিগুণ হবে। গৃহস্থালির সংযোগ কেউ বাণিজ্যিক কাজে ব্যবহার করলে সেক্ষেত্রে তিন মাস কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা। সঞ্চালন বা বিদ্যুতের লাইন অর্থাৎ মিটারের ক্ষতিসাধন করা হলে সে বিধানও আইনে রয়েছে।’

তিতাসের এমডি প্রকৌশলী হারুনুর রশীদ মোল্লা বলেন, ‘আমাদের কাজ করতে হবে। কাজ না করলে আপনারাও গ্যাস পাবেন না। শিল্প মালিকদের বলছি, আপনার জন্য আমি গ্যাস দেই। বৈধ কাস্টমারদের গ্যাস দেই, পাইপ লাইন করেছি। এখানে চারটা ইন্ডাস্ট্রি কিন্তু চার হাজার অবৈধ চলে গেছে। এগুলো কি আপনার সম্পত্তি না? আপনিও এটার মালিক। তাহলে আপনি কেন পাহারা দেবেন না?’

তিনি আরও বলেন, ‘আমরা গত ছয় মাসে দুই লাখ ২৩ হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছি। এরমধ্যে নারায়ণগঞ্জেই এক লাখ ২৭ হাজার। আমাদের এই অবৈধ সংযোগগুলোকে শূন্যে নামিয়ে আনতে হবে। আপনারা এই অবৈধ সংযোগ উচ্ছেদ করে উদাহরণ সৃষ্টি করুন যে নারায়ণগঞ্জে কোনো অবৈধ সংযোগ নেই। আপনারা আমাদের সহযোগিতা করুন। আমাদের কোনো কর্মকর্তা যদি জড়িত থাকে আমাদের জানান।’

Previous Post

“কোন কর্তা কত পর্যন্ত ঘুষ খায় না !” নূর আলমের হংকার

Next Post

সুইপার পট্টির মাদক : পুলিশ ব্যবস্থা না নেয়ায় ডিসি বরাবার স্বারকলিপি

Related Posts

নারী কেলেঙ্কারিতে ক্লোজ সেকেন্ড অফিসার মিলন
Lead 4

নারী কেলেঙ্কারিতে ক্লোজ সেকেন্ড অফিসার মিলন

ফের মঞ্চে লাঞ্চিত, বাইরে শক্তি প্রদর্শন—নির্লজ্জ হাতেমের কান্ড
Lead 1

ফের মঞ্চে লাঞ্চিত, বাইরে শক্তি প্রদর্শন—নির্লজ্জ হাতেমের কান্ড

১৩ বছরেও বিচার নেই : ত্বকী হত্যায় নীরব রাষ্ট্র, ৩ দিনের কর্মসূচি
Lead 1

১৩ বছরেও বিচার নেই : ত্বকী হত্যায় নীরব রাষ্ট্র, ৩ দিনের কর্মসূচি

কারচুপির অভিযোগে নারায়ণগঞ্জ-২ ও ৩ আসন নিয়ে আইনি লড়াই
Lead 1

কারচুপির অভিযোগে নারায়ণগঞ্জ-২ ও ৩ আসন নিয়ে আইনি লড়াই

চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি !
Lead 4

চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি !

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে
Lead 5

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে

Next Post
সুইপার পট্টির মাদক : পুলিশ ব্যবস্থা না নেয়ায় ডিসি বরাবার স্বারকলিপি

সুইপার পট্টির মাদক : পুলিশ ব্যবস্থা না নেয়ায় ডিসি বরাবার স্বারকলিপি

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • নারী কেলেঙ্কারিতে ক্লোজ সেকেন্ড অফিসার মিলন 03 Mar, 2026
  • ফের মঞ্চে লাঞ্চিত, বাইরে শক্তি প্রদর্শন—নির্লজ্জ হাতেমের কান্ড 03 Mar, 2026
  • ১৩ বছরেও বিচার নেই : ত্বকী হত্যায় নীরব রাষ্ট্র, ৩ দিনের কর্মসূচি 03 Mar, 2026
  • কারচুপির অভিযোগে নারায়ণগঞ্জ-২ ও ৩ আসন নিয়ে আইনি লড়াই 03 Mar, 2026
  • চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি ! 03 Mar, 2026
  • ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে 02 Mar, 2026
  • ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর…. 02 Mar, 2026
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য