• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ঢাকা-নারায়ণগঞ্জের বাসভাড়া ৪৭ টাকা করার দাবী

যাত্রী অধিকার ফোরামের বিবৃতি

Tuesday, 9 August 2022, 6:15 pm
ঢাকা-নারায়ণগঞ্জের বাসভাড়া ৪৭ টাকা করার দাবী
2
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter

ঢাকা–নারায়ণগঞ্জ পথের ভাড়া ৬৫ টাকা থেকে কমিয়ে ৪৭ টাকা করার দাবি জানিয়েছে নারায়ণগঞ্জ যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম।

রোববার (৭ আগষ্ট) সন্ধ্যায় ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বি স্বাক্ষরিত বিবৃতিতে এই দাবি জানানো হয়। দ্রুত সমাধান না হলে উদ্ভূত পরিস্থিতির জন্য সরকার ও প্রশাসনকে দায়ী থাকতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

বিবৃতিতে বলা হয়, ঢাকা-নারায়ণগঞ্জ পথের দূরত্ব ১৯ কিলোমিটার। জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকারঘোষিত বর্ধিত ভাড়া হিসেবে নন এসি বাসভাড়া দাঁড়ায় ৪১ টাকা ৮০ পয়সা। এর সঙ্গে যাত্রীবাড়ী ফ্লাইওভারের টোল ফি ৫ টাকা যুক্ত করলে যাত্রীপ্রতি ভাড়া দাঁড়ায় ৪৬ টাকা ৮০ পয়সা। নারায়ণগঞ্জে পরিবহন সিন্ডিকেট আগে থেকেই যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে। তাই পরিবহন সিন্ডিকেটের বর্ধিত বাসভাড়া ৬৫ টাকা থেকে কমিয়ে ৪৭ টাকা করতে হবে।

বিশ্ববাজারে যখন জ্বালানি তেলের দাম কমে আসছে, বাংলাদেশে তখন জ্বালানি তেলের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধির সমালোচনা করেন রফিউর রাব্বি। বিবৃতিতে তিনি বলেন, সরকারের সুবিধাভোগী পরিবহন সিন্ডিকেট এবং সরকারি সংস্থা বিআরটিসি তাদের ইচ্ছেমতো পরিবহন ভাড়া বাড়িয়ে নিচ্ছে।

নারায়ণগঞ্জে পরিবহন মালিকেরা সিন্ডিকেট করে দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জবাসীকে জিম্মি করে রেখেছে উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়, পরিবহনমালিকেরা ঢাকা–নারায়ণগঞ্জের দূরত্ব নিয়ে প্রথম কারসাজি করে। ঢাকা-নারায়ণগঞ্জের দূরত্ব গড়ে সাড়ে ১৮ কিলোমিটার, যা তারা ২০ কিলোমিটার বলে দাবি করে আসেছে। গত বছর নভেম্বরেও তারা সরকারের জ্বালানি তেলের দাম বৃদ্ধির সুযোগে এক অরাজক পরিস্থিতি তৈরি করেছিল। তখন সরকার নির্ধারিত ভাড়ার অধিক টাকা জনগণকে জিম্মি করে আদায় করেছে।

নারায়ণগঞ্জ থেকে ঢাকা যেতে ১৮ কিলোমিটার এবং ঢাকা থেকে সানারপাড় হয়ে নারায়ণগঞ্জ আসতে এক কিলোমিটার বাড়ার কারণে ১৯ কিলোমিটার হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা লক্ষ করছি নারায়ণগঞ্জে পরিবহন সিন্ডিকেট কতিপয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কতিপয় অসাধু কর্মকর্তার সঙ্গে অনৈতিক আর্থিক সম্পর্ক তৈরি করে বছরের পর বছর নারায়ণগঞ্জবাসীকে জিম্মি করে রেখেছে। আমরা দ্রুত এর সমাধান চাই। আমরা দাবি করছি, স্থানীয় বিআরটিএর চেয়ারম্যান হিসেবে জেলা প্রশাসক অতি দ্রুত এ সংকটের সমাধান করে নারায়ণগঞ্জবাসীর পাশে দাঁড়াবেন। আমরা কোনোভাবেই এ অন্যায় মেনে নেব না। দ্রুত এর সমাধান না হলে উদ্ভূত পরিস্থিতির জন্য সরকার ও প্রশাসনকে দায়ী থাকতে হবে।’

এ বিষয়ে নারায়ণগঞ্জ বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক দিদার আলমের মুঠোফোনে একাধিবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ বলেন, কোনোভাবেই যাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত ভাড়ার বেশি আদায় করা যাবে না। যেসব পরিবহন সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় করবে, তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হবে।  সূত্র : প্রথম আলো

Previous Post

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন মেয়র ডাক্তার আইভী

Next Post

ফতুল্লায় শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

Related Posts

প্রতিমন্ত্রী দাঁড়িয়ে, প্রশাসন ঘুমে—রাষ্ট্রীয় সেবার চরম অপমান
Lead 1

প্রতিমন্ত্রী দাঁড়িয়ে, প্রশাসন ঘুমে—রাষ্ট্রীয় সেবার চরম অপমান

ফের মঞ্চে লাঞ্চিত, বাইরে শক্তি প্রদর্শন—নির্লজ্জ হাতেমের কান্ড
Lead 1

ফের মঞ্চে লাঞ্চিত, বাইরে শক্তি প্রদর্শন—নির্লজ্জ হাতেমের কান্ড

১৩ বছরেও বিচার নেই : ত্বকী হত্যায় নীরব রাষ্ট্র, ৩ দিনের কর্মসূচি
Lead 1

১৩ বছরেও বিচার নেই : ত্বকী হত্যায় নীরব রাষ্ট্র, ৩ দিনের কর্মসূচি

কারচুপির অভিযোগে নারায়ণগঞ্জ-২ ও ৩ আসন নিয়ে আইনি লড়াই
Lead 1

কারচুপির অভিযোগে নারায়ণগঞ্জ-২ ও ৩ আসন নিয়ে আইনি লড়াই

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে
Lead 5

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

Next Post
বিয়ের অনুষ্ঠানে যাওয়া হলো না শিশু আল-আমিনের

ফতুল্লায় শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • প্রতিমন্ত্রী দাঁড়িয়ে, প্রশাসন ঘুমে—রাষ্ট্রীয় সেবার চরম অপমান 04 Mar, 2026
  • নারী কেলেঙ্কারিতে ক্লোজ সেকেন্ড অফিসার মিলন 03 Mar, 2026
  • ফের মঞ্চে লাঞ্চিত, বাইরে শক্তি প্রদর্শন—নির্লজ্জ হাতেমের কান্ড 03 Mar, 2026
  • ১৩ বছরেও বিচার নেই : ত্বকী হত্যায় নীরব রাষ্ট্র, ৩ দিনের কর্মসূচি 03 Mar, 2026
  • কারচুপির অভিযোগে নারায়ণগঞ্জ-২ ও ৩ আসন নিয়ে আইনি লড়াই 03 Mar, 2026
  • চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি ! 03 Mar, 2026
  • ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে 02 Mar, 2026
  • ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর…. 02 Mar, 2026
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য