• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

বক্তাবলীর সংঘর্ষ : আওয়ামী লীগের দুই গ্রুপের বিরুদ্ধে পুলিশের মামলা

Tuesday, 30 August 2022, 4:20 pm
বক্তাবলীতে ফের দুই গ্রুপের সংঘর্ষ, ফাঁকা গুলি
11
SHARES
36
VIEWS
Share on FacebookShare on Twitter

সদর উপজেলার চরাঞ্চল হিসেবে পরিচিত বক্তাবলীর স্থানীয় রাজনৈতিক আধিপত্য ও প্রভার বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।

২৯ আগষ্ট সোমবার রাতে দুই পক্ষের ৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১৫-১৬ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলাটি করেন ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) সোহাগ চৌধুরী।

তবে এ ঘটনায় আজ মঙ্গলবার (৩০ আগষ্ট ) দুপুর পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক জানান, সংঘর্ষের ঘটনায় দ্রুত বিচার আইন ২০১৯–এর (১) ৫ ধারায় মামলা করা হয়েছে। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে সংঘর্ষের ঘটনার পর থেকে আকবর নগর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। দুই পক্ষ আবার সংঘর্ষে জড়াতে পারে বলে আতঙ্কিত এলাকার লোকজন।

গতকাল সকাল ৯টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার নদীবেষ্টিত বক্তাবলী ইউনিয়নের আকবর নগর এলাকায় বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ সামেদ আলীর লোকজন এবং বক্তাবলী ইউনিয়নের পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলীর লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। দুই পক্ষের সংঘর্ষে দেশীয় অস্ত্র নিয়ে পাল্টাপাল্টি ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ৪ পুলিশ সদস্যসহ আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।

তবে সংঘর্ষের ঘটনায় পুলিশের করা মামলায় সামেদ আলী ও শওকত আলীকে আসামি করা হয়নি। মামলায় আসামি করা হয়েছে শওকত আলীর সমর্থক জাকির হোসেন (৪০), সামেদ আলীর ছেলে ওসমান গণি (৪০), হৃদয় (২৮), সজীব (৩০), রাজীব (৩২), আরিফসহ (৩৫) দুই পক্ষের ৩৫ জনকে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গতকাল সকাল ৯টার দিকে পূর্বশত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোপালনগর ও আকবর নগর গ্রামের দুটি পক্ষ মুখোমুখি সংঘর্ষে জড়ায়। এতে নেতৃত্ব দেন চর বক্তাবলীর জাকির হোসেন ও আকবর নগর গ্রামের ওসমান গণি। তাঁদের নেতৃত্বে উত্তেজিত ৫০-৬০ জন দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। এ সময় তাঁরা একে অন্যের ওপর বল্লম, টেঁটা ও ইটপাটকেল নিক্ষেপ করেন এবং একাধিক বাড়িঘর ভাঙচুর করেন। পটকা ফুটিয়ে ত্রাসের সৃষ্টি করেন। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে শটগানের ফাঁকা গুলি ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। সংঘর্ষে দুজন এসআইসহ ছয় জন আহত হয়েছে।

বক্তাবলীর ইউপি চেয়ারম্যান শওকত আলী জানান, সংঘর্ষের ঘটনায় তাঁর সাত সমর্থক পুলিশের ছোড়া শটগানের গুলিতে আহত হয়েছেন। তাঁরা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তিনি বলেন, এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশের করা মামলায় তাঁর লোকজনকেও আসামি করা হয়েছে বলে শুনেছেন তিনি।

সামেদ আলী বলেন, তাঁর লোকজনের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশের মামলার বিষয়ে তিনি কিছু জানেন না।

Previous Post

সোনারগাঁয়ে ফুটওভার ব্রিজের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

Next Post

চাষাড়ায় “চাটগাইয়া মেজ্জান" অভিজাত খাবার ঘর

Related Posts

চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি !
Lead 4

চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি !

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে
Lead 5

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….
Lead 1

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

Next Post
চাষাড়ায় “চাটগাইয়া মেজ্জান” অভিজাত খাবার ঘর

চাষাড়ায় “চাটগাইয়া মেজ্জান" অভিজাত খাবার ঘর

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি ! 03 Mar, 2026
  • ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে 02 Mar, 2026
  • ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর…. 02 Mar, 2026
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য