• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

বিতর্কিত নেত্রী নীলার অব্যাহতির আদেশ প্রত্যাহারে তুমুল বিতর্ক

Tuesday, 30 August 2022, 10:18 pm
শেখ হাসিনার নাম মুছে দিতেই নীলার‘ ঔদ্ধত্য ‘নীলা মার্কেট’
13
SHARES
41
VIEWS
Share on FacebookShare on Twitter

“যে নীলা খোদ আওয়ামী লীগের প্রাণ ও আমাদের প্রাণপ্রিয় সভানেত্রী শেখ হাসিনার নাম মুছে ফেলতে নীলা মার্কেট তৈরী করে অপচেষ্টা  চালায় তাকে রক্ষা করতে কারা চায় ? এই নীলা কি করে তা সকলেই জানেন । কিন্তু অনেকেই নানা কারণে মুখ খুলেন না । খোদ কোন কোন নেতার বাড়িতে এই নীলাকে ঘিরে নানা দ্বন্ধ হচ্ছে । তারপরেও এই নীলাকে রক্ষায় হচ্ছে টা কি ? সম্প্রতি খুব গুঞ্জন ছিলো এই নীলা নাকি কোন কোন নেতাকে হুংকারও দিয়েছেন মুখোষ খুলে দেয়ার । যার অডিও ভিডিও রেকর্ডও রয়েছে অনেকের কাছে । এরপরও নীলাকে রক্ষা করে কলুষিত করছে আওয়ামীলীগ কে। এই নীলা নাকি একজন এমপির বিয়াইন । তার অপকর্ম ঢাকতে ওই বেয়াই কে ব্যবহার ও নাকি করছে নীলা ।” 

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের বিতর্কিত আওয়ামী লীগ নেত্রী ফেরদৌসী আলম নীলাকে দলীয় পদ পদবি থেকে অব্যাহতি দেয়ার আদেশ প্রত্যাহার করেছে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

মঙ্গলবার (৩০ আগষ্ট) জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোঃ বাদলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আদেশ প্রত্যাহার করে আওয়ামী লীগ।

এসময় বিজ্ঞপ্তিতে নীলার জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক সহ সকল পদ থেকে অব্যাহতির আদেশ প্রত্যাহার করে নেয়া হয়েছে।

এমন ঘটনায় নারায়ণগঞ্জ জেলার আওয়ামীলীগের একজন নেতা তার নাম প্রকশ না করার অনুরোধে বলেন , “যে নীলা খোদ আওয়ামীলীগের প্রাণ ও আমাদের প্রাণপ্রিয় সভানেত্রী শেখ হাসিনার নাম মুছে ফেলতে নীলা মাকেট তৈরী করে অপচেষ্টা  চালায় তাকে রক্ষা করতে কারা চায় ? এই নীলা কি করে তা সকলেই জানেন । কিন্তু অনেকেই নানা কারণে মুখ খুলেন না । খোদ কোন কোন নেতার বাড়িতে এই নীলাকে ঘিরে নানা দ্বন্ধ হচ্ছে । তারপরেও এই নীলাকে রক্ষায় হচ্ছে টা কি ? সম্প্রতি খুব গুঞ্জন ছিলো এই নীলা নাকি কোন কোন নেতাকে হুংকারও দিয়েছেন মুখোষ খুলে দেয়ার । যার অডিও ভিডিও রেকর্ডও রয়েছে অনেকের কাছে । এরপরও নীলাকে রক্ষা করে কলুষিত করছে আওয়ামীলীগ কে। এই নীলা নাকি একজন এমপির বিয়াইন । তার অপকর্ম ঢাকতে ওই বেয়াই কে ব্যবহার ও নাকি করছে নীলা ।

এর আগে গত ৮ মার্চ চাঁদাবাজি, জমিদখলসহ নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে দলীয় সকল পদ থেকে নীলাকে অব্যাহতি দেয় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ।

এর আগে ১১ আগস্ট নারায়ণগঞ্জের আড়াইহাজারে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদকসহ দলীয় সব পদ থেকে ফেরদৌসী আলম নীলাকে অব্যাহতির বিরোধিতা করে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি করেছিলেন মন্ত্রী ও নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী।

সেসময় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লগের সভাপতি ও সাধারণ সম্পাদককে উদ্দেশ্য করে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছিলেন, এমন কোনো লোক নেই যার বিরুদ্ধে অভিযোগ ওঠেনি। এর জন্য যদি আমাদের বহিষ্কার করা হয় বা অব্যাহতি দেওয়া হয় তাহলে তো আওয়ামী লীগ থাকবে না। আমাদের তিনবারের ভাইস চেয়ারম্যান ও রূপগঞ্জ আওয়ামী লীগের নেত্রী। সামনে নির্বাচন, তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। আস্তে আস্তে এটা আলোচনায় আসবে যে, আওয়ামী লীগের জনপ্রতিনিধিরা কেমন। এতে নারায়ণগঞ্জের সব এমপি ক্ষতিগ্রস্থ হবে। আওয়ামী লীগের এক এমপি-মন্ত্রীর ছত্রছায়ায় এ ধরনের নেত্রী আছে মানে সবার সঙ্গে আছে, এ ধরনের কথা হবে। আগে শোকজ করতে হয়। অপরাধ করে থাকলে এটা রাজউকের ব্যাপার। রাজউককে নিয়ে এটা আলোচনা হবে। আওয়ামী লীগের তো এখানে কিছু করার নেই।

তিনি আরও বলেন, আমাদের সংগঠনের একটি সার্কুলার দেওয়া হয়েছে। কোনো কমিটি ভাঙা যাবে না। কাউকে অব্যাহতি বহিষ্কার করা যাবে না। যদি কেউ নৌকার বিরুদ্ধে নির্বাচন করে তাহলে তাকে অব্যাহতির জন্য প্রস্তাব পাঠাতে পারে। সুতরাং এ ধরনের কার্যকালাপ নাই করলেন, কাউকে অব্যাহতি দেওয়া যাবে না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পাঠাতে হবে। কোনো কমিটিও ভেঙে দেওয়া যাবে না।

নিজেদের মধ্যে কোন্দল আছে উল্লেখ করে গোলাম দস্তগীর গাজী এমপি বলেন, আওয়ামী লীগ একটি বড় দল। সেখানে কোন্দল থাকতেই পারে। একে অপরকে যদি হিংসে করি আপনাদের বিবেক আছে কী করতে হবে। আমরা বার বার আওয়ামী লীগকে বিজয়ী করেছি। আজ বিএনপি মাঠে নেমেছে। তারা বিভিন্ন দিক দিয়ে আমাদের হেয় করার চেষ্টা করছে। এগুলো যখন বিএনপি মাঠে মাঠে বলে বেড়াবে তখন আওয়ামী লীগের উন্নতি হবে না, অবনতি হবে। আপনি সভাপতি, সেক্রেটারি- আপনি তো রক্ষা করবেন আওয়ামী লীগকে। সেটা না করে আপনি যদি আওয়ামী লীগকে ধ্বংসের দিকে নিয়ে যান তাহলে দল কীভাবে টিকে থাকবে। শেখ হাসিনা কীভাবে প্রধানমন্ত্রী হবেন আগামী নির্বাচনে।

আওয়ামী লীগের নেতারা বিপদে আছে উল্লেখ করে তিনি বলেন, আমরা সবাই বিপদে আছি। আপনাদের একটি চিঠিতে অনেক কিছু আসে যায়। এতে মানুষের অপূরণীয় ক্ষতি হতে পারে।

সভায় তিনি বলেন, আমি হাউজের মতামত চাই। কারণ এই অব্যাহতি দেওয়ার অধিকার আমাদের আছে। আমরা চাই আপনি এই অব্যাহতি উইথড্র করুন। আপনি শোকজ করে দিতে পারেন। নাহলে গণতন্ত্র কীসের। এমন হলে গণতন্ত্র কোথায় থাকবে।

সে সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু উপস্থিত ছিলেন।

এর আগে ৪ আগষ্ট জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই ও সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের তথ্য জানানো হয়। এতে বলা হয়, সংগঠন বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকার দায়ে নীলার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয় জেলা আওয়ামী লীগ।

রূপগঞ্জের পূর্বাচল ও এর আশেপাশের এলাকায় জমি দখলসহ নানা অবৈধ কাজে দাপট ও প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে এই নীলার বিরুদ্ধে।

১০ আগস্ট দিনভর অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেত্রী ও উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলার নির্মিত ‘পূর্বাচল লেডিস ক্লাব’ ও ‘লাভ ফরেস্ট রেস্টুরেন্ট’ গুঁড়িয়ে দেয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

অভিযানে অংশ নেওয়া রাজউকের কর্মকর্তারা জানান, পূর্বাচল ১৩ নম্বর সেক্টরের ৩০৫ নম্বর রোডে প্রায় তিন বিঘা জমি প্রতিবন্ধীদের খেলার মাঠ হিসেবে সংরক্ষণ করেছিল রাজউক। এখান থেকে দুই বিঘা নীলা দখল করে তৈরি করেছেন পূর্বাচল লেডিস ক্লাব। ইতোমধ্যে ২ শতাধিক সদস্যের ক্লাবটির সদস্যপদ বিক্রি হয় তিন লাখ টাকায়। আজীবন সদস্যপদ পেতে চার লাখ আর দাতা সদস্যপদ বেচাকেনা হয় ছয় লাখ টাকায়।

জানা যায়, পূর্বাচল লেডিস ক্লাব অভিজাত শ্রেণির ক্লাবে পরিণত হয়েছিল। ক্লাবটিতে ধনীদের যাতায়াত ছিল। চারপাশে সীমানা দিয়ে ভেতরে বানানো হয়েছিল সুইমিং পুল, অফিস কক্ষ, ব্যায়ামাগারসহ কয়েকটি অবকাঠামো। ক্লাবটি গড়ে তুলে নীলা নিজেই বসেন ক্লাবের সভাপতির পদে।

রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল ইসলামের নেতৃত্বে চালানো উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন রাজউকের জোন-৪ এর পরিচালক মুকসুদুল আরেফিন, অথরাইজড অফিসার মাসুক আহমেদ। বিপুলসংখ্যক পুলিশ সদস্য।

তারা জানান, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলাসহ স্থানীয় কিছু ব্যক্তি নিজেদের প্রভাবকে কাজে লাগিয়ে অবৈধভাবে রাজউকের জমিতে বিভিন্ন স্থাপনা নির্মাণ করে দখল করে রেখেছেন। বিষয়টি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের নজরে এসেছে। পরবর্তীতে সিদ্ধান্ত অনুযায়ী বুধবার পূর্বাচলের ১৩ নম্বর সেক্টরে অভিযান চালিয়ে নীলার লেডিস ক্লাব এবং ২৪ নম্বর সেক্টরে লাভ ফরেস্ট রেস্টুরেন্টের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

Previous Post

সোনারগাঁয়ে অবৈধ চুনা ফ্যাক্টরী গুড়িয়ে দিয়েছে তিতাস

Next Post

বন্দরের ইউপি সদস্য সোহেল অস্ত্রসহ গ্রেফতার

Related Posts

চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি !
Lead 4

চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি !

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

Next Post
বন্দরের ইউপি সদস্য সোহেল অস্ত্রসহ গ্রেফতার

বন্দরের ইউপি সদস্য সোহেল অস্ত্রসহ গ্রেফতার

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি ! 03 Mar, 2026
  • ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে 02 Mar, 2026
  • ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর…. 02 Mar, 2026
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য