• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

বর্জ্য থেকে বিদ্যুৎ, নারায়ণগঞ্জে হচ্ছে ৬ মেগাওয়াট কেন্দ্র

Thursday, 1 September 2022, 10:10 pm
বর্জ্য থেকে বিদ্যুৎ, নারায়ণগঞ্জে হচ্ছে ৬ মেগাওয়াট কেন্দ্র
6
SHARES
18
VIEWS
Share on FacebookShare on Twitter

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করতে নারায়ণগঞ্জে ৬ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্র স্থাপন করতে যাচ্ছে সরকার। এ বিষয়ে চুক্তি সই করা হয়েছে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাজধানীর সোনারগাঁও হোটেলে কনসোর্টিয়াম অব ইউডি এনভায়রনমেন্টাল ইকুইপমেন্ট টেকনোলজি কোম্পানি লিমিটেড নামে চীনের একটি কোম্পানির সঙ্গে চুক্তি করেছে পিডিবি। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওতাধীন ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি এলাকায় এই কেন্দ্র স্থাপন করা হবে।

চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম, বিশেষ অতিথি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ একেএম শামীম ওসমান এবং চীনের রাষ্ট্রদূত এইচইলি জিমিং, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব মো. মেজবাহ উদ্দিন চৌধুরী এবং বিদ্যুৎ বিভাগের সচিব মো. হাবিবুর রহমান।

মো. তাজুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ সরকার পরিবেশ ভারসাম্য রক্ষায় যেসব প্রকল্প গ্রহণ করতে চলেছে নারায়ণগঞ্জের প্রকল্পটি তার একটি। এর আদলে সারা দেশের পৌরসভা ও গ্রামে এই কাজ করা হবে। এরমধ্যে ২০ থেকে ৩০টি জায়গা আমরা চিহ্নিত করেছি।’

বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘এই কেন্দ্র থেকে যে বিদ্যুৎ কেনা হবে, তার দাম হবে প্রতি ইউনিট প্রায় ২০ টাকা। অথচ আমরা এটি বিক্রি করবো ৫ থেকে ৬ টাকায়। এই ঘাটতির সংস্থান করবে বিদ্যুৎ বিভাগ। এর মূল কারণ হচ্ছে— প্রধানমন্ত্রী চেয়েছেন দেশের সব বর্জ্য ব্যবস্থাপনার একটি নির্দিষ্ট কাজ হোক। উনার এই আগ্রহের কারণে আজকের এই প্রকল্প।’ তিনি বলেন, ‘নারায়ণগঞ্জ এই প্রকল্পের পর পরিবেশবান্ধব ও মডেল শহরে পরিণত হবে।’

স্বাগত বক্তব্যে পিডিবির চেয়ারম্যান মাহবুবুর রহমান বলেন, ‘এই কেন্দ্রটি স্থাপন হলে নারায়ণগঞ্জের বর্জ্য ব্যবস্থাপনা অনেক ভালো অবস্থানে আসবে। এই কেন্দ্র থেকে নো-পেমেন্ট নো-ইলেকট্রিসিটি অনুযায়ী বিদ্যুৎ নেওয়া হবে। এখান থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ ২০ দশমিক ৯১ সেন্টে কিনবে পিডিবি৷ এই চুক্তি সইয়ের পর ৪৫৫ দিনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। আমি আশা করছি, নির্দিষ্ট সময়ে এই কাজ শেষ হবে।’

কনসোর্টিয়াম অব ইউডি এনভায়রনমেন্টাল ইকুইপমেন্ট টেকনোলজি কোম্পানির সিইও জো টিং জি বলেন, ‘বেল্ট ইন ইনিশিয়েটিভ’ এর আওতায় বিশ্বের বহু দেশে চীন ক্লিন এনার্জি নিয়ে কাজ করছে। এই প্রকল্পের আওতায় আজ নারায়ণগঞ্জে বর্জ্য বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হচ্ছে। আমরা আশা করছি, চীনের এই কাজের আওতায় সারা বিশ্বের সবুজ প্রকল্পের অংশ হয়ে উঠবে নারায়ণগঞ্জ।’

মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘দীর্ঘ ১১ বছরের অপেক্ষার পর আমরা আজ  এই কেন্দ্র পেতে যাচ্ছি। এজন্য আমরা ২৩ একর জায়গা অধিগ্রহণ করেছি। নারায়ণগঞ্জ থেকে ৫০০ টন ময়লা সংগ্রহ করা হবে এই কেন্দ্রের জন্য। আমরা যদি ময়লা দিতে না পারি, সেক্ষেত্রে ১০০ টাকা করে জরিমানা দিতে হবে। আর ওরা নিতে না পারলে ৫০০ টাকা উল্টো আমাদের দিতে হবে।’ তিনি বলেন, ‘নারায়ণগঞ্জে ঢোকার পথে পৌরসভার ময়লার জন্য আমি অনেক কথা শুনেছি। এই কেন্দ্র স্থাপনের পর নারায়ণগঞ্জে আর ময়লা থাকবে না। পাশাপাশি শীতলক্ষ্যা নদীর উন্নয়নে আমরা কাজ করতে চাই।’

অনুষ্ঠানে বলা হয়, প্রাথমিকভাবে প্রকল্পের মোট ব্যয় ছিল ১৯১১৮.২৫ লাখ টাকা। পরে প্রকল্পের ব্যয় প্রথম সংশোধিত হয় ৩৪৫৯১.৩১ লাখ টাকা, যা ২০১৮ সালের ৭ নভেম্বর একনেক সভায় অনুমোদিত হয়।

অনুষ্ঠানে মোট চারটি চুক্তি হয়েছে। এগুলো হচ্ছে— পাওয়ার পারচেজ অ্যাগ্রিমেন্ট (পিপিএ), ইম্পিলমেন্টেশন অ্যাগ্রিমেন্ট (আইএ), ল্যান্ড ইউটিলাইজেশন অ্যাগ্রিমেন্ট (এলইউএ) এবং ওয়াস্ট সাপ্লাই অ্যাগ্রিমেন্ট (ডব্লিউএসএ)।

Previous Post

নারায়ণগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ (ছবির অ্যালবাম)

Next Post

শাওনের লাশে ভয় ! মধ্যরাতে হস্তান্তর ও দাফন

Related Posts

নারী কেলেঙ্কারিতে ক্লোজ সেকেন্ড অফিসার মিলন
Lead 4

নারী কেলেঙ্কারিতে ক্লোজ সেকেন্ড অফিসার মিলন

ফের মঞ্চে লাঞ্চিত, বাইরে শক্তি প্রদর্শন—নির্লজ্জ হাতেমের কান্ড
Lead 1

ফের মঞ্চে লাঞ্চিত, বাইরে শক্তি প্রদর্শন—নির্লজ্জ হাতেমের কান্ড

১৩ বছরেও বিচার নেই : ত্বকী হত্যায় নীরব রাষ্ট্র, ৩ দিনের কর্মসূচি
Lead 1

১৩ বছরেও বিচার নেই : ত্বকী হত্যায় নীরব রাষ্ট্র, ৩ দিনের কর্মসূচি

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে
Lead 5

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….
Lead 1

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

Next Post
শাওনের লাশে ভয় ! মধ্যরাতে হস্তান্তর ও দাফন

শাওনের লাশে ভয় ! মধ্যরাতে হস্তান্তর ও দাফন

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • নারী কেলেঙ্কারিতে ক্লোজ সেকেন্ড অফিসার মিলন 03 Mar, 2026
  • ফের মঞ্চে লাঞ্চিত, বাইরে শক্তি প্রদর্শন—নির্লজ্জ হাতেমের কান্ড 03 Mar, 2026
  • ১৩ বছরেও বিচার নেই : ত্বকী হত্যায় নীরব রাষ্ট্র, ৩ দিনের কর্মসূচি 03 Mar, 2026
  • কারচুপির অভিযোগে নারায়ণগঞ্জ-২ ও ৩ আসন নিয়ে আইনি লড়াই 03 Mar, 2026
  • চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি ! 03 Mar, 2026
  • ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে 02 Mar, 2026
  • ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর…. 02 Mar, 2026
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য