• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

‘লাশের গন্ধ ভারী শীতলক্ষ্যার বাতাস ! আর কত ?’

Tuesday, 18 October 2022, 8:26 am
‘লাশের গন্ধ ভারী শীতলক্ষ্যার বাতাস ! আর কত ?’
8
SHARES
27
VIEWS
Share on FacebookShare on Twitter

আর কত লাশ পড়বে শীতলক্ষ্যায় ? কত আহাজারি হবে লক্ষ্যাপাড়ে ? কবেই বা নিয়ন্ত্রিত চলাচল নিশ্চিত হবে নৌযানগুলোর- এমন প্রশ্নের পাল্লা যে ক্রমশ ভারি হচ্ছে ! এরপরও প্রতিটি ঘটনা কেবল ‘দুর্ঘটনা’ নামেই পাড় পাচ্ছে শীতলক্ষ্যা নদীতে। এই ‘দুর্ঘটনা’ প্রতিরোধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নিচ্ছেন কী দায়িত্বশীলরা? সেই প্রশ্ন কখনো উঠে, কখনো আবার তলিয়ে যায় ঘটনাবহুল ওই ‘দুর্ঘটনাগুলোর’ মতই।

জানা গেছে, নারায়ণগঞ্জের বুক চিরে বয়ে যাওয়া শীতলক্ষ্যা নদী যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। দিন রাত দাপিয়ে বেড়ানো বাল্কহেড ও কার্গো জাহাজগুলো শীতলক্ষ্যায় যমদূতে রূপ নিয়েছে। নিয়ম-নীতির তোয়াক্কা না করে বেপরোয়া গতিতে দাপিয়ে বেড়ানোর কারণে একের পর এক প্রাণহানির সাক্ষী হয়েছে শীতলক্ষ্যা।

দীর্ঘ হচ্ছে মৃত্যু মিছিল। তা প্রতিরোধে দৃশ্যমান ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে না সংশ্লিষ্ট কর্তাদের। বেপরোয়া গতিতে চলাচল ও বেপরোয়া পার্কিংয়ের বিরুদ্ধে আইন থাকলেও তা প্রয়োগ করতে দেখা যায় না।

সবশেষ গত ১৪ অক্টোবর রাত ১০টার দিকে শীতলক্ষ্যা নদীর নবীগঞ্জ ঘাট এলাকায় ইঞ্জিন চালিত নৌকা ডুবিতে শাওন, শাহ পরান ও রিফাত নামে তিন কিশোরের মৃত্যু হয়। তারা প্রত্যেকেই শহরের বার একাডেমির দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নবীগঞ্জ মেলায় ঘুরে নৌকাযোগে ফিরছিল তারা। এ সময় দ্রুতগতির একটি বড় জাহাজ পাশ দিয়ে গেলে জাহাজের ঢেউয়ে দুটো নৌকার ধাক্কা লাগে। এতে একটি নৌকা ডুবে যায়।

জানা গেছে, রাতের আঁধারে নির্দিষ্ট পরিমাণ গতিতে কেবল লাইটার জাহাজ চলাচলের অনুমতি থাকলেও নিষেধাজ্ঞা রয়েছে বাল্কহেড চলাচলে। তবে, সেই নিষেধাজ্ঞার বালাই নেই শীতলক্ষ্যায়। রাতের আঁধারে ব্যস্ততম এই নৌরুটে দাপিয়ে বেরায় বাল্কহেড ও কার্গো জাহাজ।

অভিযোগ রয়েছে, শীতলক্ষ্যায় যারা শৃঙ্খলা ফেরাবেন, সেই তারাই হয়ে উঠেন ‘উশৃঙ্খল!’ অর্থাৎ রাতের আঁধারে বাল্কহেড থেকে চাঁদা উত্তোলনের মতো অভিযোগও উঠেছিলো ইতিপূর্বে দায়িত্ব পালন করা কিছু অসাধু নৌ পুলিশ সদস্যদের বিরুদ্ধে । তাই শীতলক্ষ্যায় একের পর এক বেদনা বিধুর অধ্যায় রচিত হলেও মিলছে না প্রতিকার- এমন অভিযোগ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর।

জানা গেছে, চলতি বছরের ২০ মার্চ দুপুরে নারায়ণগঞ্জের চরসৈয়দপুর কয়লাঘাটের অদূরে আলামিন নগর এলাকায় শীতলক্ষ্যা নদীতে মুন্সীগঞ্জগামী এম এল আশরাফ উদ্দিন নামক যাত্রীবাহী লঞ্চটিকে ধাক্কা দিয়ে ডুবিয়ে দেয় এমভি রূপসী-৯ নামক সিটি গ্রুপের একটি কার্গো জাহাজ। ওই ঘটনায় ১০ জনের লাশ উদ্ধার করা হয়।

গত বছরের ৪ এপ্রিলও নারায়ণগঞ্জের চরসৈয়দপুর কয়লাঘাট এলাকার শীতলক্ষ্যা নদীতে নির্মাণাধীন সেতুর সামনে দ্রুতগতির কার্গো জাহাজের ধাক্কায় মুন্সীগঞ্জগামী একটি যাত্রীবাহী লঞ্চ ডুবির ঘটনায় ৩৪ জনের প্রাণহানি ঘটে।

এসব ঘটনায় মামলা হলেও পাড় পেয়ে যাচ্ছেন ঘাতক জাহাজ ও বাল্কহেডের প্রভাবশালী মালিকরা । প্রতিটি দুর্ঘটনার পর কর্তাব্যক্তিরা কিছুটা তৎপরতা দেখালেও কিছুদিন পর তা রহস্যজনক কারণে মিইয়ে যায়।

এ দিকে নদী পাড়াপাড়ে অসংখ্য দুর্ঘটনার সাক্ষী এই শীতলক্ষ্যা। নদীতে নৌ দুর্ঘটনা ও হতাহতের সুনির্দিষ্ট কোন তথ্য নেই সংশ্লিষ্ট নৌপুলিশ কর্মকর্তার কাছে। তাছাড়া লাশের মিছিল দীর্ঘ হলেও দুর্ঘটনা রোধে শীতলক্ষ্যায় বাল্কহেড ও কার্গো চলাচলে শৃঙ্খলা ফেরানো যায়নি বলে অভিযোগ দীর্ঘ দিনের।

অন্য দিকে রাতের আঁধারে লাইটার জাহাজ চলাচলের অনুমতি থাকলেও নিষেধাজ্ঞা রয়েছে বাল্কহেড চলাচলে। সেই নিষেধাজ্ঞার বালাই নেই শীতলক্ষ্যায়। রাতের আঁধারে ব্যস্ততম এই নৌরুটে বাল্কহেড চলাচলের অভিযোগ পাওয়া যায় মাঝি-মাল্লাদের কাছ থেকে।

জানতে চাইলে নারায়ণগঞ্জ নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফোরকান বলেন, রাতের বেলায় লাইটার জাহাজ চলাচলের নির্দেশনা আছে। তবে রাতে বাল্কহেড চলাচল নিষিদ্ধ। রাতে কোন বাল্কহেড চলে না। আর জাহাজ কতটুকু গতিসীমায় চলবে, তার কোনো নির্দিষ্ট হিসেব নেই। তবে নিরাপদ গতিতে জাহাজ চলাচলের জন্য বলা আছে। এই বিষয়গুলো দেখার জন্য নদীতে আমাদের টহল টিম সর্বদা কাজ করে থাকে।

Previous Post

‘সুইপার দিয়ে সুগন্ধি মাখলেই কি নবীর হোসেনের দূর্গন্ধ দূর হবে ?‘

Next Post

শেখ রাসেলের ৫৯তম জন্মদিন আজ

Related Posts

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে
Lead 5

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….
Lead 1

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

Next Post
শেখ রাসেলের ৫৯তম জন্মদিন আজ

শেখ রাসেলের ৫৯তম জন্মদিন আজ

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে 02 Mar, 2026
  • ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর…. 02 Mar, 2026
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য