• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

আড়াইহাজার : মঞ্চনাটকে যুবককে ঘুসি মেরে হত্যা !

Thursday, 10 November 2022, 7:56 pm
আড়াইহাজার : মঞ্চনাটকে যুবককে ঘুসি মেরে হত্যা !
18
SHARES
58
VIEWS
Share on FacebookShare on Twitter

আড়াইহাজারে মঞ্চনাটকের মাইকে অতিথির নাম ঘোষণা নিয়ে বুকে ঘুসি মেরে হারিজ মিয়া (৪৫) নামে এক যুবককে হত্যার অভিযোগ পাওয়া গেছে ।

বুধবার দিবাগত রাতে উপজেলার দুর্গম এলাকা কালাপাহাড়িয়ায় এ ঘটনা ঘটে।

নিহত হারিজ খালিয়ারচর এলাকার আলমাসের ছেলে এবং কালাপাহাড়িয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য খোকনের আপন চাচাতো ভাইয়ের ছেলে।

স্থানীয়রা জানান, ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপনের বাড়ির পাশের এলাকার অহিদসহ আরও কয়েকজনের তত্ত্বাবধানে রাতে মঞ্চনাটকের আয়োজন করা হয়। নাটকের আগে মাইকে বিশেষ অতিথি হিসেবে কালাপাহাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ডালিমের নাম ঘোষণা নিয়ে হারিজের সঙ্গে অন্যদের বাকবিতণ্ডার ঘটনা ঘটে। এক পর্যায়ে হারিজ মিয়ার বুকে ঘুসি মারা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে কুমিল্লা জেলার মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় কালাপাহাড়িয়া ইউপি চেয়ারম্যান ফাইজুল হক ডালিম বলেন, খালিয়ারচর এলাকাটিতে অধিকাংশই ধর্মভিরু লোকজনের বসবাস । অন্যান্য এলাকায় ধারাবাহিকভাবে ‘মঞ্চনাটক’ হলেও উক্ত এলাকায় নাটকের আয়োজনে স্থানীয়দের বাঁধা ছিল। আগে থেকেই সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছিল। এর ফলে আড়াইহাজার থানার পুলিশ সংশ্লিষ্টদের নাটকের আয়োজন থেকে বিরত থাকতে বলেছিলেন। কিন্তু তাতে তারা কর্ণপাত করেনি। ব্যাপকভাবে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তিনি আরও বলেন, ঘটনার সময় আমি সিরাজগঞ্জে ছিলাম। আমি শুনেছি অনুষ্ঠানস্থলে হারিছের সঙ্গে অন্যদের বাক-বিতন্ডার এক পর্যায়ে ঘুষি মেরে তাকে হত্যা করা হয়েছে। ঘটনার সময়কার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে বলে তিনি দাবী করেছেন।

তিনি বলেন, হারিছের যদি স্টোকজনিত কারণে মৃত্যু হয়ে থাকে, তাহলে সেটি ময়নাতদন্তের রিপোর্টেই প্রকাশ পাবে । ৯নং ওয়ার্ড সদস্য সাইদুর রহমান খোকন বলেন, হারিছের বুকে ঘুষি দেওয়া হয়েছে। পরে তিনি বুকে চেপে ধরে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। তাকে রাতেই আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা জেলার মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছিল। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, নাটক আয়োজনে পুলিশ ও এলাকাবাসীর পক্ষ থেকে বাঁধা ছিল। তারা বাঁধা অমান্য করে আয়োজন করে। এর আগেও একই এলাকায়
নাটকের আয়োজনে মারামারি ঘটনা ঘটেছিল । অপরদিকে স্থানীয়রা জানান, ঘটনার পর সংঘর্ষের আশংকায় পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলের আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এ এলাকায় বর্তমান চেয়ারম্যান ফাইজুল হক ডালিম গ্রুপ ও সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন গ্রুপের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরেই আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। সম্প্রতি ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী সাইফুল ইসলাম স্বপনের সঙ্গে বিদ্রোহী প্রার্থী হয়ে ফাইজুল হক ডালিম বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন।

এদিকে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার বলেন, হারিছের মৃত্যুর ঘটনাটি সন্দেহজনক হওয়ার কারনে মৃত্যুর সঠিক কারন জানতে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে । রিপোর্ট
হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

Previous Post

অস্ত্রধারী যুবলীগ নেতা চুসনী শাহীনের ১৭ বছরের কারাদন্ড

Next Post

সিদ্ধিরগঞ্জের ২১ মামলার আসামি সহযোগীসহ গ্রেফতার

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post
সিদ্ধিরগঞ্জের ২১ মামলার আসামি সহযোগীসহ গ্রেফতার

সিদ্ধিরগঞ্জের ২১ মামলার আসামি সহযোগীসহ গ্রেফতার

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য