• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

পুলিশ ‘হয়ত নিরাশ’ করবে না, ফারদিনের সহপাঠীদের আশা

Saturday, 12 November 2022, 9:57 pm
পুলিশ ‘হয়ত নিরাশ’ করবে না, ফারদিনের সহপাঠীদের আশা
5
SHARES
17
VIEWS
Share on FacebookShare on Twitter

“পলিটিক্যালি যদি বুয়েটে কাউকে টার্গেট করা হয়, তাহলে সেখানে ফারদিন প্রথম নাম হিসেবে আসবে না,” মানববন্ধনে এক সহপাঠী।

রাজধানী ঢাকায় কেন একজন শিক্ষার্থী তিন দিন নিখোঁজ থাকবেন, এমন প্রশ্ন রেখে প্রশাসনের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন ফারদিন নূর পরশের কয়েকজন সহপাঠী।

শনিবার বিকালে বুয়েটের শহীদ মিনারের পাশে মানববন্ধন করে ক্ষোভ প্রকাশ করেন তারা।

মানববন্ধন শেষে তারা পলাশী মোড়ে ‘ক্যাম্পাস নিরাপদ, কিন্ত রাষ্ট্র?’, ‘হাউ টু সারভাইভ ইন দিজ কান্ট্রি ?’, ‘নিরাপদ জীবনের নিশ্চয়তা চাই’, ‘সুষ্ঠু তদন্ত ও বিচারের নিশ্চয়তা চাই’ লেখা সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ জানান।

মানববন্ধনে ফারদিনের এক সহপাঠী বলেন, রাজধানীর মত একটা জায়গায় একজন শিক্ষার্থী তিন দিন নিখোঁজ ছিল। জিডি করার পরও কেন তার ট্রেস (সন্ধান) পাওয়া যায়নি, এ বিষয়টা ক্ষুব্ধ হওয়ার জন্য যথেষ্ট।

“দেশে এভাবে কেন মানুষ মারা যাবে ? এটা কেন হবে, ওই জায়গা থেকে আমার একটা প্রতিবাদ করার জায়গা আছে।”

মানববন্ধনে বুয়েটের আরেক শিক্ষার্থী বলেন, “প্রশ্ন হতে পারে, আমরা পুলিশের উপর শতভাগ বিশ্বাস রাখতে পারছি না। আমরা এটা বলার জন্য ওয়েল ইকুয়েপ্ট না। আমরা তদন্তের উপর আস্থা রাখছি। আমরা আশা করি, পুলিশ হয়ত আমাদের নিরাশ করবে না।”

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার পর ছাত্র রাজধানী নিষিদ্ধের বিষয়ে সোচ্চার ছিলেন অধিকাংশ শিক্ষার্থী। শিক্ষার্থীরা আবরারকে নিয়ে একটা আর্কাইভ ওয়েবসাইটও তৈরি করেন। সেখানে ফারদিনেরও অংশগ্রহণ ছিল বলে অনেকের দাবি।

সেই দিক থেকে রাজনৈতিক কারণে ফারদিন হত্যার শিকার হয়েছেন কি না এমন প্রশ্নে আরেক সহপাঠী বলেন, “আবরার হত্যা হওয়ার পর ও সোচ্চার ছিল ঠিক আছে, ওইটা আমাদের কারেন্ট স্টুডেন্টদের সবার মধ্যেই ছিল।

“ওর যে পোস্টটা ভাইরাল হয়েছে, বুয়েটে কোনো ছাত্র রাজনীতি নয়। ওই পোস্ট আমাদের কারেন্ট স্টুডেন্টদের ৮০ থেকে ৯০ শতাংশ শিক্ষার্থী সবাই শেয়ার করেছিল।”

তিনি আরও বলেন, ”সে (ফারদিন) ডিবেট ক্লাবে ছিল, ওর মধ্যে একটা সচেতনতা ছিল। ছাত্র রাজনীতির বিরুদ্ধে বুয়েটের সবাই কনশাস (সচেতন) ছিল। পলিটিক্যাল সোচ্চার ব্যক্তির চেয়ে সে আসলে বই, সিনেমা, ফিলোসফি বা জ্ঞানের  দিক থেকে তাকে আরও ভালো মত ডিফাইন করা যায়। রাজনৈতিক ইস্যুতে সে অন্যদের চেয়ে লাউড ছিল না।”

<div class="paragraphs"><p>ফারদিন নূর পরশের ফেইসবুক থেকে নেওয়া ছবি</p></div>

ফারদিন নূর পরশের ফেইসবুক থেকে নেওয়া ছবি

ওই সহপাঠী বলেন, পলিটিক্যালি যদি বুয়েটে কাউকে টার্গেট করা হয়, তাহলে সেখানে ফারদিন প্রথম নাম হিসেবে আসবে না।

“আবরার ফাহাদ আর্কাইভ বুয়েটের অনেক শিক্ষার্থী মিলেই বানিয়েছে। এটা কোনো ব্যক্তিগত উদ্যোগে হয় নাই। মূলত কীভাবে হত্যার শিকার হয়েছে, এটা তদন্তে বেরিয়ে আসবে। পলিটিক্যাল কারণে হত্যা হয়েছে বলে আমরা এটা সন্দেহ করছি না।”

গত ৪ নভেম্বর থেকে নিখোঁজ ফারদিনের লাশ ৭ নভেম্বর নারায়ণগঞ্জের গোদনাইলে শীতলক্ষ্যা নদীর পাড় থেকে উদ্ধার করা হয়। লাশের ময়নাতদন্ত শেষে চিকিৎসক জানান, ওই তরুণকে হত্যা করা হয়েছে।

ফারদিনের বাবা কাজী নূরউদ্দিন রানা বৃহস্পতিবার ভোরে ঢাকার রামপুরা থানায় একটি হত্যা মামলা করেন। সেখানে আসামি করা হয় ফারদিনের বন্ধু আমাতুল্লাহ বুশরাকে । মামলার পর পুলিশ বুশরাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে পাঁচ দিনের রিমান্ডে পেয়েছে। সূত্র : টোয়েন্টিফোর ডটকম

Previous Post

আবারো ফতুল্লার বুড়িগঙ্গায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

Next Post

বেপোরোয়া গতির হোন্ডা : শীতলক্ষ্যা সেতুতে যুবক নিহত

Related Posts

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে
Lead 4

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….
Lead 1

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

Next Post
বেপোরোয়া গতির হোন্ডা : শীতলক্ষ্যা সেতুতে যুবক নিহত

বেপোরোয়া গতির হোন্ডা : শীতলক্ষ্যা সেতুতে যুবক নিহত

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে 02 Mar, 2026
  • ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর…. 02 Mar, 2026
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য