• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

এবার না.গঞ্জ জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি বিলুপ্ত

Wednesday, 16 November 2022, 10:06 am
এবার না.গঞ্জ জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি বিলুপ্ত
5
SHARES
15
VIEWS
Share on FacebookShare on Twitter

ব্যাপক সমালোচনা, নানা অনিয়ম ও অভিযোগের পর নারায়ণগঞ্জ জেলা বিএনপির ৯ সদস্যের আহবায়ক কমিটি ঘোষনার পর পরই এবার একই অভিযোগে জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রদল।

মঙ্গলবার (১৫ নভেম্বর) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম এই তথ্য জানান।

এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এই সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে নারায়ণগঞ্জের নেতাকর্মীরা জানিয়েছিলেন, অভিভাবকহীন হয়ে পড়েছিলো নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদলের নেতৃত্ব। অনেকটা নারায়ণগঞ্জে ছাত্রদলের নেতৃত্ব ছিলো অনেকটা ক্লিনিক্যাল ডেথ। জেলা ছাত্রদলে যেখানে ভারপ্রাপ্ত সভাপতি আরিফুর রহমান মানিকের হদিস ছিলো না। সেক্রেটারি খাইরুল ইসলাম সজীব জেলা যুবদলের নেতৃত্বে আসার প্রতিযোগীতায় যুবদলের রাজনীতিতে ছিলেন। মহানগর ছাত্রদলের সভাপতি সাহেদ আহমেদ হয়েছেন মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক। তিনি যুবদলের মিছিল শেষ করে আবার ছাত্রদলের ব্যানারে এসে অক্সিজেন দেয়ার চেষ্টা করে গেছেন। সেক্রেটারি মমিনুর রহমান বাবু ছাত্রদলের নেতৃত্ব দিলেও এক পা দিয়ে রেখেছেন মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্ব প্রত্যাশায়। জেলা ছাত্রদলের মুল সভাপতি মশিউর রহমান রনি অনেক আগেই জেলা যুবদলের সদস্য সচিব হয়ে ছাত্রদলকে বিদায় জানিয়েছেন।

এই যখন অবস্থায় তখন রাজপথে মহানগর ছাত্রদলের ভার পড়েছে মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের আহ্বায়ক রাকিবুর রহমান সাগরের উপর। যেখানে নেতৃত্বের প্রতিযোগীতায় রাজপথে রয়েছেন সদর থানা ছাত্রদলের আহ্বায়ক কাজী নাহিদুল ইসলাম সাদ্দাম, বন্দর থানা ছাত্রদলের আহ্বায়ক রাহিদ ইসতিয়াক সিকদার, সদর থানার সদস্য সচিব লিংরাজ খান, নারায়ণগঞ্জ কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ রাসেল, সরকারি তোলারাম কলেজ ছাত্রদলের সভাপতি আতা-ই-রাব্বী ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক তুহিনুর রহমান তুহিন সহ আরো বেশকজন। যারা বর্তমান পরিস্থিতিতে রাজপথে সক্রিয় অবস্থান করছেন।

জেলা ছাত্রদলের নেতৃত্ব প্রত্যাশায় রাজপথে সক্রিয় ভুমিকা রাখছেন ফতুল্লা থানা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান দোলন, জেলা ছাত্রদল নেতা সাগর সিদ্দিকী, রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সুলতান মাহামুদ, সাবেক সদস্য সচিব মাসুদুর রহমান, বর্তমান আহ্বায়ক নাহিদ হাসান ভুঁইয়া, আড়াইহাজার উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবায়ের আহমেদ জিকু, জেলা ছাত্রদল নেতা আরিফুর রহমান রাজ ও সোনারগাঁও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাকারিয়া ভুঁইয়া।

কমিটি গঠনের সূত্রে, ২০১৮ সালের ৫ জুন মশিউর রহমান রনিকে সভাপতি ও খাইরুল ইসলাম সজীবকে সাধারণ সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ট এবং সাহেদ আহমেদকে সভাপতি ও মমিনুর রহমান বাবুকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা দেন তৎকালীন কেন্দ্রীয় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান।

মশিউর রহমান রনিকে সভাপতি করে ঘোষিত ১২ সদস্য বিশিষ্ট জেলা কমিটির অন্যান্য সদস্যরা ছিলেন কমিটির সিনিয়র সহ সভাপতি পদে মোহাম্মদ উল্লাহ, সহ সভাপতি পদে আরিফুর রহমান মানিক, সাধারণ সম্পাদক পদে খায়রুল ইসলাম সজিব, যুগ্ম সম্পাদক পদে ইসমাইল মামুন, মেহেদী হাসান, মাইনুল ইসলাম রবিন, নাজমুল হাসান বাবু, মশিউর রহমান শান্ত, রাকিব হাসান রাজ, রফিকুল ইসলাম রফিক ও সাংগঠনিক সম্পাদক পদে সোহেল মিয়া।

১৫ সদস্য বিশিষ্ট মহানগর কমিটির মধ্যে সভাপতি হিসেবে শাহেদ আহমেদ, সিনিয়র সহ সভাপতি পদে রাফিউদ্দীন রিয়াদ, সহ-সভাপতি শাকিল মিয়া, নাজিম পারভেজ অনতু, শফিকুল ইসলাম শফিক, আলতাফ হোসেন ইব্রাহীম, সিরাজ উদ্দিন প্রধান দর্পন, হামিদুর রহমান সুমন, সাধারণ সম্পাদক পদে মমিনুর রহমান বাবু, যুগ্ম সম্পাদক পদে আলামিন প্রধান, শাহ মোয়াজ্জেম হোসেন লিংরাজ খান, রাকিবুর রহমান সাগর, সাজ্জাদ হোসেন, ইব্রাহীম বাবু ও মারুফুর ইসলাম পাপনকে কমিটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেয়া হয়।

২০২২ সালের ৩১ মার্চ আরিফুর রহমা মানিক ভারপ্রাপ্ত সভাপতি ও খাইরুল ইসলাম সজীবকে সাধারণ সম্পাদক করে ৫৯২ জনের একটি রীতিমত ঐতিহাসিক পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন করেন কেন্দ্রীয় ছাত্রদল। এর আগে চলতি বছরের ১৬ মার্চ মশিউর রহমান রনিকে জেলা যুবদলের সদস্য সচিব পদে দায়িত্ব দেয় কেন্দ্রীয় যুবদল। ২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর সাহেদ আহমেদকে সভাপতি ও মমিনুর রহমান বাবুকে সাধারণ সম্পাদক পদে বহাল রেখে ২৩৫ জনের পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেন কেন্দ্রীয় ছাত্রদলের তৎকালীন সভাপতি রাজীব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান। কমিটি রাজীব ও আকরামুল দেন

এরও আগে মাসুকুল ইসলাম রাজীবকে আহ্বায়ক করে ২০১৩ সালের ১৬ মার্চ গঠিত হয়েছিল নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি। তাছাড়াও একই সময়ে মনিরুল ইসলাম সজলকে আহ্বায়ক করে মহানগর ছাত্রদল কমিটি ঘোষিত হয়। জেলা ছাত্রদলের ওই কমিটিতে সর্বকনিষ্ঠ যুগ্ম আহ্বায়ক হোন মশিউর রহমান রনি এবং মহানগর ছাত্রদলের সর্বকনিষ্ঠ যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ অপুর আগের পদে যুগ্ম আহ্বায়ক সাহেদ আহমেদ।

Previous Post

১৬ বছরেও শেষ রক্ষা হলো না

Next Post

রূপগঞ্জ ডকইয়ার্ডে বিস্ফোরণে নিহত ১, দগ্ধ ৩

Related Posts

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে
Lead 5

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….
Lead 1

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

Next Post
রূপগঞ্জ ডকইয়ার্ডে বিস্ফোরণে নিহত ১, দগ্ধ ৩

রূপগঞ্জ ডকইয়ার্ডে বিস্ফোরণে নিহত ১, দগ্ধ ৩

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে 02 Mar, 2026
  • ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর…. 02 Mar, 2026
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য