• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

শতাধিক গাছ কেটে নিলেন আওয়ামী লীগ নেতা

গাছগুলোর প্রকৃত মালিকেরা এর প্রতিবাদ করলে তাঁদের এলাকাছাড়ার করার হুমকিও দিয়েছেন আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন।

Thursday, 15 December 2022, 9:53 pm
শতাধিক গাছ কেটে নিলেন আওয়ামী লীগ নেতা
2
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter
আড়াইহাজারে পুরোনো ব্রহ্মপুত্রের পাড়ঘেঁষা সড়কের পাশে লাগানো গাছ কেটে ফেলা হয়েছে। অবৈধভাবে এসব গাছ কেটেছেন এক আওয়ামী লীগ নেতা। ব্রাহ্মন্দী ইউনিয়নের উতরাপুর এলাকায়
 

আড়াইহাজারে সরকারি জায়গায় গ্রামবাসীর লাগানো বিভিন্ন প্রজাতির শতাধিক গাছ কেটে নিয়েছেন স্থানীয় এক আওয়ামী লীগ নেতা। এ বিষয়ে প্রতিবাদ করতে গেলে গাছের মালিকদের এলাকাছাড়া করার হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে ওই নেতার বিরুদ্ধে।

অভিযুক্ত দেলোয়ার হোসেন আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক। তাঁর দাবি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সড়ক প্রশস্ততার কাজে সহায়তা করতে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মৌখিক নির্দেশে গাছগুলো কেটেছেন। সে জন্য সরকারি কোষাগারে টাকাও জমা দিয়েছেন। আর ইউএনও বলছেন, তিনি কাউকেই গাছ কাটার নির্দেশনা দেননি।

গাছগুলা বন বিভাগের। বিষয়টা তারা জানত না। জানার পর ইউএনও সাব আমারে গাছগুলা কেটে দিতে বলছে। দেলোয়ার হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক, আড়াইহাজার আওয়ামী লীগ

গাছ কাটার বিষয়টি প্রথম আলোর কাছে স্বীকার করে দেলোয়ার হোসেন জানান, ইউএনও রফিকুল ইসলাম তাঁকে ডেকে নিয়ে গাছ কাটার নির্দেশনা দিয়েছেন। পরে দায়িত্ব বোধের জায়গা থেকে গাছগুলো কেটেছেন। এসবের মূল্যবাবদ ১ লাখ ৮০ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছেন।

সরকারি জায়গায় এলাকাবাসীর লাগানো গাছ দরপত্র ছাড়া কীভাবে কেটেছেন জানতে চাইলে দেলোয়ার বলেন, ‘গাছগুলা বন বিভাগের। বিষয়টা তারা জানত না। জানার পর ইউএনও সাব আমারে গাছগুলা কেটে দিতে বলছে। তাড়া হুড়ার কারণে টেন্ডার হয় নাই। ’

দেলোয়ারের এমন কথায় বিস্ময় প্রকাশ করেছেন ইউএনও রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘মৌখিকভাবে কাউকে গাছ কেটে নিতে বলার প্রশ্নই ওঠে না। আমরা গাছের মালিকদের বলেছিলাম, যাঁরা গাছ লাগিয়েছেন তাঁরাই গাছ পাবেন। তবে সে জন্য সরকারি নিয়ম অনুযায়ী বন কর্মকর্তার মাধ্যমে সেসব গাছের মূল্য নির্ধারণ করে মূল্যের একটি অংশ সরকারের কোষাগারে জমা দিতে হবে।’

কেউ গ্রামবাসীকে ভুল বুঝিয়ে গাছ কেটে নিয়ে থাকলে তদন্ত করে তাঁদের বিরুদ্ধে  ব্যবস্থা  নেওয়া হবে  বলে জানান ইউএনও।

ক্ষতিগ্রস্ত গাছ মালিক ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ফরিদাবাজার এলাকায় গত কয়েক দশক ধরে এলাকাবাসী পুরোনো ব্রহ্মপুত্র নদের পাশে বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা লাগিয়ে আসছেন। এক মাস আগে এলাকায় মাইকিং করে নদীর পাড়ে থাকা গাছগুলো কেটে নেওয়ার জন্য গাছ মালিকদের নির্দেশনা দেওয়া হয়। লোকজন গাছ কাটতে গেলে স্থানীয় আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন তাঁদের বাধা দেন। গত ১৫ দিনের তিনি শতাধিক গাছ কেটে নেন।  স্থানীয়  বাজার মূল্যে কেটে ফেলা গাছগুলোর মূল্য ১০ লাখ টাকার বেশি বলে গাছের মালিকরা জানিয়েছেন।

সরেজমিনে দেখা যায়, ফরিদাবাজার ঘাট থেকে উতরাপুর কেন্দ্রীয় জামে মসজিদ পর্যন্ত প্রায় ১ কিলোমিটার এলাকার ছোটবড় শতাধিক গাছ কেটে ফেলা হয়েছে। কোনো কোনো গাছ অর্ধেক কাটা হয়েছে। কাটা গাছের গুঁড়ি পুরোনো ব্রহ্মপুত্র নদের পাড় ও প্রভাকরদী-ভুলতা সড়কের পাশে ফেলে রাখা হয়েছে।

সেখানে অন্তত ছয়জন গ্রামবাসীর সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়। নাম প্রকাশ না করার শর্তে তাঁরা বলেন, সরকারি দলের প্রভাব খাটিয়ে দেলোয়ার হোসেন তাঁর লোকজন দিয়ে গাছগুলো কেটে নিয়ে যাচ্ছেন। এ বিষয়ে বাধা দেওয়ায় দেলোয়ার হোসেন ফোন করে তাঁদের হুমকি দিয়েছেন। বলেছেন, এলাকায় থাকতে চাইলে চুপ থাকতে হবে।

আড়াইহাজার উপজেলা বন কর্মকর্তা সাব্বির হোসেন বলেন, ‘সড়ক প্রশস্ততার কারণে এসব গাছ কাটার বিষয়ে সিদ্ধান্ত নিতে এলজিইডি থেকে আমাদের চিঠি দেওয়া হয়েছিল। পরে আমরা খোঁজ নিয়ে দেখলাম, এসব গাছের মালিক আমরা না। তখন নিয়ম অনুযায়ী ফরম-৩–এর মাধ্যমে বিষয়টি এলজিইডিকে জানিয়েছি।’

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী আরিফুর রহমান বলেন, ‘গাছ বিষয়ে সিদ্ধান্ত নিতে আমরা বন বিভাগকে চিঠি দিয়েছিলাম। তারাই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার মালিক। আমরা কাউকে গাছ কাটার অনুমতি দিতে পারি না।’

Previous Post

বন্দরে ঋণের চাপ সইতে না পেরে ব্যবসায়ীর আত্মহত্যা

Next Post

‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে’ যেভাবে শনাক্ত ফারদিনের আত্মহত্যা

Related Posts

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে
Lead 5

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….
Lead 1

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

Next Post
‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে’ যেভাবে শনাক্ত ফারদিনের আত্মহত্যা

‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে’ যেভাবে শনাক্ত ফারদিনের আত্মহত্যা

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে 02 Mar, 2026
  • ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর…. 02 Mar, 2026
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য